হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিস দেহলভী (র)-এর জীবন ও কর্ম ৬৫ শাহ সাহেব বলেন, মুহতারাম আব্বাজানের আমল অধিকাংশ বিষয়ে হানাফী মাযহাব অনুযায়ী ছিল। তবে কোনও কোনও বিষয়ে হাদীস অনুসারে কিংবা নিজের লৰ্ জ্ঞান (উইজদান) থেকে অন্য কোন ফিকহী মাযহাবকেও প্রাধান্য দিতেন। এসব স্বকীয়তা বা ব্যতিক্রমের মধ্যে ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ, জানাযার নামাযেও সূরা ফাতিহা পাঠের বিষয়টি রয়েছে। অল্প বয়স থেকে খাজা খোর্দ সাহেবের দরবারে হাযির হওয়া, তার থেকে আত্মিক ও শিক্ষাগত উপকার লাভ, তার ব্যক্তিত্ব ও বাতেনী কামালাতে (যোগ্যতায়) প্রভাবিত হওয়া এবং খাজা আবুল কাসেম আকবরাবাদী থেকেও আধ্যাত্মিক দীক্ষা লাভ ইত্যাদি (বলাবাহুল্য যে, খাজা আবুল কাসেম ছিলেন “আবুল আলাইয়্যাহ' সিলসিলার ইযাজতপ্রাপ্ত বুযুর্গ । যিনি হযরত মুজাদ্দিদে আলফেসানী এবং হযরত খাজা বাকীবিল্লাহ (র) -এর মাধ্যম ছাড়াই খাজা উবাইদুল্লাহ আহরার ও নকশেবন্দী সিলসিলার প্রবীণ মাশায়িখদের মধ্যে গণ্য হতেন)। তাছাড়া তিনি আমীর নূরুল আলা ইবনে আমীর আবুল আলা আকবরাবাদী থেকেও উপকৃত হয়েছিলেন। এসব কারণে শাহ সাহেবের উপর “ওয়াহদাতুশ্ শুহুদ' মতাদর্শে দৃঢ়পদ হযরত সাইয়িদ আদম বিন্ুরীর একান্ত নিসবত (সম্পর্ক) অপেক্ষা হযরত খাজা বাকীরষিল্লাহ (র)-এর নিসবত প্রবল ছিল, যিনি দীর্ঘকাল পর্যন্ত “তাওহীদে উজুদী” মতাদর্শের প্রবক্তা ছিলেন। আর একথা বলা মুশকিল যে, কার্ধতঃ তার (সাইয়িদ আদম) থেকে একেবারে বিচ্ছিন্রতা ছিল। একথাও ভোলা যাবে না যে, তার নিকটতম মাতৃকুলের মধ্যে হযরত শায়খ আবদুল আযীয শোকরাবারও (মৃত্যু ৯৭৫ হি.) এসেছিলেন, যার উপর “তাওহীদে উজৃদী” এর প্রাধান্য ছিল। এসব পৈত্রিক, বংশানুক্রমিক ও দীক্ষামূলক কারণে হযরত শাহ আবদুর রহীম সাহেব “তাওহীদে উজ্দ' -এর আগ্রহ এবং শায়খ আকবরের প্রতি শ্রদ্ধা-অনুরাগ আর তার জ্ঞান-গবেষণার ব্যাপারে এমন আকর্ষণ ও আকাঙ্ক্ষা রাখতেন, যা শরীয়তের সীমা ও ইলমের গণ্ডি অতিক্রম করতে পারত না। শাহ সাহেব লিখেন, আব্বাজান শায়খ মুহিউদ্বীন ইবনে আরাবী (র)-এর এর মিম্বরে চড়ে বয়ান করতে পারি, এর সকল মাসআলাই আয়াতে কারীমা এবং হাদীস শরীফের প্রমাণ দ্বারা শক্তিশালী করতে পারি এবং এমনভাবে বয়ান করতে পারি, যাতে আর কারও সন্দেহ থাকবে না। কিন্তু আমি ওয়াহদাতুল উজুদ (বা অবিনশ্বরবাদ) এর সুস্পষ্ট বর্ণনা দিতে অক্ষম । কেননা এ যুগে অধিকাংশ মানুষই তা বুঝতে পারবে -না; নাস্তিকতা ও খোদাদ্রোহিতার খাদে পড়ে যাবে। ফর্মা- ০৫ ফখ৮্.9110001119.001
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।