০০৪৪৮ র করিত ডল ক৪৬৬৬৪ এ ৪০০৬৪ ড ররর করল ডর ৪৬ ওর 5৪ ৪৪৬৬০৪৪১৬৮৩০৪৩৫৪৫৪৮৪৬৪৪৫ ডর উর একর রক ভর প করল ডর করকড এড রজত ৪ ৪৪৩৪৩ ৬জ৩৪৪৬৪৫৪ শাহ আবদুর রহীম সাহেব ছোট বই-পুস্তক থেকে নিয়ে শরহে আকাইদ ও হাশিয়া খিয়ালী পর্যন্ত আপন বড় ভাই আবুর রযা মুহাম্মদের কাছে পড়েছেন। বাকী কিতাবাদি অধ্যয়ন করেছেন মির্ধা যাহেদ হারবী ওরফে মির্যা যাহেদের কাছে। তিনি বলতেন, আমি “শরহে মাওয়াকিফ* এবং উসূলের সকল কিতাব মির্ধা যাহেদের কাছে পড়েছি। আমার প্রতি তার বিশেষ দৃষ্টি ছিল। এমনকি আমি যদি বলতাম, আজ আমি মুতালা“আ করিনি। তখন বলতেন, দু'এক লাইন পড়ে নাও। যেন বাদ না যায়। হাশিয়া খিয়ালী ইত্যাদির কঠিন স্থানগুলোতে খাজা খোর্দের শরণাপন্ন হয়েছি এবং ভালভাবে তা হদয়াঙ্গম হয়েছে । অনেক সময় এমন হয়েছে, কোন কিতাবের প্রথমাংশ পড়েছেন আর শেষ পর্যস্ত তার দরস দিয়েছেন। খাজা খোর্দ ছিলেন শাহ আবদুর রহীম সাহেবের নানা শায়খ রফীউদ্দীন (র)-এর শিষ্য । খাজা খোর্দ তার থেকে শিক্ষা ও আধ্যাত্মিকতা উভয় ধরনের উপকারিতা লাভ করেছেন। তাই তিনি তার সাথে বিশেষ সম্মানজনক আচরণ করতেন। হাফিয সাইয়িদ আবদুল্লাহ ইন্তিকালের পর শাহ আবদুর রহীম সাহেব “আবুল আলাইয়্যাহ ইহরাবিয়্যাহ' সিলসিলার এক সুউচ্চ বুযুর্ধ খলীফা শায়খ আবুল কাসেম আকবরাবাদীর শরণাপন্ন হন। আমীর নূর আল আলার কাছ থেকেও উপকৃত হন। খলীফা আবুল কাসিম শাহ সাহেবকে এজাযতও দেন। খলীফা সাহেব শাহ আবদুর রহীম সাহেবের সম্মান এবং তার প্রতি বিশেষ লক্ষ্য রাখতেন আরেকটি কারণেও । তা হল, শাহ আবদুর রহীম সাহেবের নানা শায়খ আবদুল আযীয শোকরাবাদীর সাথেও তার বিশেষ সম্পর্ক ছিল। শাহ সাহেব “আনফাসুল আরেফীন' গ্রন্থে শাহ আবদুর রহীম সাহেবের সমকালের মাশায়িখ, আউলিয়া ও আত্মহারাদের সাথে সাক্ষাৎ, তাদের খাস দৃষ্টির অনেক ঘটনা লিখেছেন। সে যুগ যেন আত্মবিস্মৃতি, আধ্যাত্মিকতা, সূলুক, আল্লাহর তলব, আল্লাহ প্রেম ও দরবেশীর বসন্তকাল ছিল। এমন সব মহান ব্যক্তিত্রে প্রাচুর্য ছিল, যারা ছিলেন তজ্জন্য অধীর আগ্রহী; আত্মিক ও বাতেনী কামালাতে (পূর্ণাঙ্গতায়) সুশোভিত । তিনি শাহ সাহেবের উপর খাছ দৃষ্টি দেন। তার সাথে ছিল শাহ সাহেবের সুসম্পর্ক । শাহ সাহেব হযরত শাহ আবদুর রহীম সাহেবের “কাশফে আরওয়াহ' (বেহ উন্মোচন) ইত্যাদির বহু ঘটনা লিপিবদ্ধ করেছেন। যার ছ্বারা তার বাতেনী শক্তির অনুমান করা যায়। তদ্ধপভাবে তার সম্মান ও কারামতের ঘটনাবলিও লিখেছেন। অনন্তর তার মালফুযাতের অনেক দীর্ঘ আলোচনা করেছেন। এতে তার অন্তদৃষ্টি, অসাধারণ বুদ্ধিমত্তা ও শিক্ষাগত উচ্চ যোগ্যতা অনুমিত হয়। ফখ৮্.9110001119.001
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।