আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 5
/ ২৯২
📝 লেখা 📖 পিডিএফ

০১১ ৪ ৯ 25805 আয়াতে কারীমা অনুযায়ী এ ময়দানের আল্লাহ তাআলার কুদরত, তার শিক্ষাদীক্ষা ও তার তাজাল্সীর বহিঃপ্রকাশ এবং 109৭ 43) ৮৮৪ 05 ৮০৪ 54০০5৮০০০৪১ ৯৯ ৯০ ১এ (এদের ও তাদের সকলকে তোমার প্রতিপালকের অনুগ্রহদানে পরিপূর্ণ করে দেই। আর তোমার প্রতিপালকের অনুগহ-দান কারও উপর থেকে অবরুদ্ধ নয়) এর ব্যাখ্যা । শাহ আবদুর রহীম সাহেবের নানা (যিনি স্বয়ং উচ্চ স্তরের বুযুর্গ ছিলেন) শায়খ রফীউদ্দীন (র) তার জীবনের শেষ দিনগুলোতে নিজের ধন-সম্পদ আপন ওয়ারিছদের মাঝে বন্টন করে দেন। নিজের সন্তানদের মধ্যে প্রত্যেককে তার অবস্থা অনুযায়ী সম্পদ দেন। শাহ আবদুর রহীম সাহেব (র)-এর আম্মা ছিলেন তার সর্বকনিষ্ঠা সন্তান। তার পালা এলে তাকে তরীকতের ফাওয়ায়েদ, অযীফা ও মাশায়িখদের শাজারা (বংশতালিকা) দান করলেন। শাহ রফীউদ্দীন সাহেবের মুহতারামা সহধর্মিনী বলেন, তখনও এই কিশোরীর বিয়ে হয়নি। তাকে জাহীয (উপহার) এর দ্রব্যসামন্ত্রী দেওয়ার প্রয়োজন ছিল; এসব কাগজপত্র নয়। তিনি বলেন, এসব কাগজপত্র আমি আমার বড়দের থেকে মিরাছ হিসেবে পেয়েছি। এই কিশোরীর একটি পুত্র সন্তান হবে, যে আমাদের এই বাতেনী ও আধ্যাত্মিক মিরাছের উপযুক্ত প্রমাণিত হবে। আর জাহীয ও বিবাহ সামগ্রীর ব্যাপার? আল্লাহ তা“আলাই এসবের ব্যবস্থা করবেন। এ নিয়ে আমার ভাবনা নেই। শাহ আবদুর রহীম সাহেব বলেন, আমি জনুথহণের পর যখন কিছুটা সেয়ানা হলাম, তখন আমার নানী এই সম্পদ আমাকে হস্তান্তর করেছিলেন। আমি এর ছারা উপকৃত হয়েছি। শাহ আবদুর রহীম সাহেবের জন্ম সন সুস্পষ্টভাবে কোথাও . পাওয়া যায় না। তবে যেহেতু তিনি ১১৩১ হি. সনে ইন্তিকাল করেছেন এবং বয়স ৭৭ বছর হয়েছিল, তাই বুঝা যায় তার জন্ম সন ১০৫৪ হিজরীই হবে। শাহ আবদুর রহীম সাহেবরা ছিলেন তিন ভাই। শায়খ আবদুর রযা মুহাম্মাদ, শায়খ আবদুল হাকীম এবং শাহ আবদুর রহীম। তিনি বলেন, আমি শৈশবকালেই মাথায় পাগড়ি বেঁধে নম্রভাবে বসতাম। আমার মামা শায়খ আবদুল হাই, যিনি স্বয়ং বুযুর্গ মানুষ ছিলেন, তিনি এটা দেখে খুশি হতেন এবং বলতেন, তাকে দেখে সত্যি মনে হয়, পূর্বপুরুষের এই রত্ব আমাদের বংশে অটুট থাকবে । পৌত্ররা না পেল তাতে কি? দৌহিত্র তো তার ধারক ও রক্ষক হবে। ফখ৮্.9110001119.001)

— পৃষ্ঠা ৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।