আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 5
/ ২৯২
📝 লেখা 📖 পিডিএফ

হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ৫৫ হত তসজর কত ৯ওড জনিত জন ৯িত ড ও সস তর ড তত্র তক জভওজভ এত ডত তন ৪ এক তত গজ বত ভব ও জজ ওও ও জর কা দত ৯৪ড ভর জজ উর 5৬ রও জিত ৪৬ ৪৪৪৪৪ ৪জজসজদএ্ত জজ জজ এক ক উতর ক করতওভ হও কজকজিজা সঙ্গীরা শায়খ মু'আযযমকে তার ঘোড়া থেকে নিচে নামিয়ে ফেলে । লোকজন ঘিরে ফেলে তাকে। রাজা সবাইকে ধমকান এবং নিবৃত করেন। বলেন, এমন একজন তরুণ এত বড় বীরত্ব ও সাহসিকতা দেখালো, এতো যুগের মহাবিস্ময়! রাজা তার দু'হাত টেনে চুমু খান এবং অত্যন্ত সম্মানের সাথে ছেড়ে দেন। জানতে চান, এত রাগ কেন? তিনি জবাব দিলেন, আমি জানতে পেরেছি আমার মুহতারাম পিতা শহীদ হয়ে গেছেন। আমি মনস্ করেছি, আক্রমণ করব এবং শক্রপক্ষের সেনাপতিকে বধ না করা পর্যন্ত নিঃশ্বাস ফেলব না! আমি শপথ করেছিলাম, হয়ত হত্যা করব, না হয় শাহাদাত বরণ করব। রাজা বললেন, যে তোমাকে এই সংবাদ দিয়েছে, সে মিথ্যা বলেছে। তোমার পিতা জীবিত আছেন। এ তো তার ঝাপ্ড দেখা যাচ্ছে। তখন রাজা কাউকে শায়খ মানসুরের কাছে বলে পাঠাল, আমরা এই.ছেলের খাতিরে সন্ধি করব। সুতরাং যা কিছু প্রস্তাব করা হয়, সবই তারা মেনে নেয় এবং ফিরে যায়। শাহ সাহেব (র) তার মুহতারাম পিতার উদ্ধৃত শেকওয়াপুর (যেখানে শায়খ মুআযযম €র) -এর আত্মীয়তা ছিল)-এর একটি জীবন্ত ঘটনাও বর্ণনা করেছেন। একবার ব্রিশজন ডাকাত এ গ্রামের বকরীর পাল লুট করে নিয়ে যায়। তখন সেখানে শায়খ মু'আযযম একা ছিলেন। তার আত্মীয়-স্বজন ও সন্তানদের কেউ সেখানে ছিল না। তিনি যখন এ ঘটনা জানতে পারেন, তখন সামনে বিছানো ছিল দস্তরখানা। খাবারও দেওয়া হয়েছিল। তিনি কোনও প্রকার তাড়াহুড়ো ও অস্থিরতা প্রকাশ করেননি। পুরোপুরি স্বস্তির সাথে যথারীতি খাবার খেয়ে শেষ করে হাত ধুয়ে নেন। এরপর বলেন, আমার হাতিয়ার ও ঘোড়া নিয়ে এসো। যখন অশ্বারোহণ করেন, তখন সকলকে বীধা দিয়ে বলেন, আমি এত দ্রুততার সাথে যাব, তোমার আমার ঘোড়ার আশপাশেও যেতে পারবে না। অবশ্য এই ঘটনার বর্ণনাকারী, যিনি দৌঁড়ানোয় ঘোড়ার সমতুল্য ছিলেন, তাকে সঙ্গে নিয়ে যান। যেন তিনি ঘটনার বিবরণ দিতে পারেন। এরপর দ্রস্ত ঘোড়া হাঁকিয়ে সেসব ডাকাতকে উত্তেজিত করে রণক্ষেত্রে অবতীর্ণ করেন এবং তীর নিক্ষেপ শুরু করেন ।.তার নিক্ষেপণ শক্তি ও তীর নিক্ষেপণ দেখে এ ডাকাতদলের উপর আতঙ্ক ছড়িয়ে পড়ে। ডাকাতদল আবেদন করে, আমরা তাওবা করছি। আমাদেরকে ক্ষমা করে দিন। শায়খ বলেন, তোমাদের তাওবা হচ্ছে, তোমরা তোমাদের অস্ত্র ত্যাগ কর। প্রত্যেকেই একে অন্যের হাত ধর । এভাবেই বকরী পাল, অস্ত্রশস্ত্র ও হাতকড়া পরিহিত অবস্থায় ডাকাতদেরকে এ গ্রাম পর্যন্ত নিয়ে আসেন। ফ/৮্.9110001179.001

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।