আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 5
/ ২৯২
📝 লেখা 📖 পিডিএফ

শায়খ শামসুদ্দীন মুফতীর ইন্তিকালের পর তার সন্তানদের মধ্যে সবচেয়ে বুযুর্গ ব্যক্তি ছিলেন কামালুদ্দীন মুফতী । তারপরে তার পুত্র কুতুবুদ্দীন, তার পরে তদীয় পুত্র আবদুল মালিক সেসব মর্যাদার আসনে সমাসীন হন এবং সেসব দায়িতৃভার পূর্ণ করে যান। এসব হযরতের পরে এ বংশেই বিচারক নিয়োগ হতে থাকে । শায়খ আবদুল মালিকের পুত্র কাষী বুদ্দাহ স্বীয় বংশের এই ধারাবাহিকতা ও পদমর্যাদা বজায় রাখেন। তার দুই সন্তান থেকে তার বংশধারা চালু থাকে। এ বংশের বিবাহ হয় রুহিতকের সিদ্দীক এবং সোনাপতের সাইয়িদ বংশে । শাহ ওয়ালীউল্লাহ সাহেব (র) -এর পঞ্চম পূর্বপুরুষ এবং বিচারকের পদে থেকে রাজত্রে মসনদ রক্ষাকারী শায়খ মাহমুদের বিয়ে হয় সোনাপতের সাইয়িদ বংশে । যার ঘরে জন্ম নেয় এক পুত্র শায়খ আহমদ । তিনি শৈশবকালেই রুহিতক ত্যাগ করেন এবং শায়খ আবদুল গণী ইবনে শায়খ আবদুল হাকীমের সঙ্গে সোনাপতে বসবাস করতে থাকেন। শায়খ আবদুল গণী (র) তার সঙ্গে নিজ কন্যাকে বিয়ে দিয়ে দেন এবং দীর্ঘদিন পর্যন্ত তাদের লালন-পালন করেন। এরপর তিনি রুহিতক প্রত্যাবর্তন করেন। ঘর তৈরী করেন দুর্গের বাইরে। সমবেত করেন শুভাকাজক্টী প্রিয়জনদের | তার পুত্র শায়খ মানসুর ছিলেন বীরত্বের মর্যাদা ও শাসকের গুণের অধিকারী । তার প্রথম বিয়ে হয় শায়খ আবদুল্লাহ ইবনে শায়খ আবদুল গণী রে)-এর কন্যার সাথে । তার পুত্র শায়খ মুআযযম ছিলেন বিখ্যাত, প্রভাবশালী ও সম্মানিত বুযুর্গ । বীরত্বের মহান রত্বের অধিকারী । তার থেকে অনেক বিস্ময়কর ঘটনা প্রকাশ পেয়েছে। শাহ সাহেব (র) স্বীয় পিতা শাহ আবদুর রহীম রে)-এর ভাষ্য বর্ণনা করে অংশ শায়খ মু'আযযমের নেতৃতেে অর্পণ করা হয়। সে সময় তার বয়স ছিল বার বছর। কঠিন যুদ্ধ হয়। উভয়পক্ষের অনেক লোক মৃত্যুবরণ করে। ইত্যবসরে শায়খ মু'আযযমের কাছে এসে কেউ একজন বলেন, তার পিতা শায়খ মানসুরপুরী শাহাদাতের অমীয় সুধা পান করেছেন এবং ইসলামী সৈন্যবাহিনী পরাজিত হয়েছে। এ কথা শুনে তার ইসলামী মূল্যবোধ এবং ফারুকী চেতনায় নাড়া দিয়ে ওঠে। তিনি নিভীকভাবে শক্রসেনাদের ভিতরে ঢুকে পড়েন। কাতারের পর কাতার তছনছ করে অত্যন্ত কষ্টের পরে রাজার হাতি পর্যন্ত পৌঁছে যান। একজন শক্তিধর শক্র সেনাপতি সম্মুখে এগিয়ে আসে ।.তিনি তরবারীর এক আঘাতে তাকে দ্বিখগ্তিত করে ফেলেন। তার ফখ্৮্.9110001119.001

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।