আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 5
/ ২৯২
📝 লেখা 📖 পিডিএফ

হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ৫৩ বিশ করেছেন) তিনি শামসুদ্দীন মুফতী । এসব মাধ্যম ও অধঃস্তন পুরুষের সংখ্যা এবং তাদের জন্মগত ও আনুমানিক বয়সের হিসাব থেকে বুঝা যায়, শায়খ শামসুদ্দীন মুফতী সপ্তম হিজরী শতকের শেষে অষ্টম শতকের প্রথমভাগে ভারতবর্ষে আগমন করে, যখন তাতারীদের আক্রমণে মুসলিম বিশ্বের পূর্বাঞ্চল তছনছ, বংশ-পরিবারগুলোর ইজ্জত-সম্মান ভূলুষ্ঠিত, তাদের শিক্ষাগত অর্জন লুটপাট এবং ইরান ও তুর্কিস্থানের বিখ্যাত শহর লুটতরাজ ও দেউলিয়া হচ্ছিল। তারীখে ফিরোজ শাহী এবং অন্যান্য ইতিহাস থেকে জানা যায়, এ যুগেই ইরাক-ইরান ও তুর্কিস্থানের অভিজাত-সন্্রান্ত পরিবার এবং জ্ঞানী-গুণী সম্প্রদায়গুলো ব্যাপক হারে ভারতবর্ষে আগমন করে। যেখানে ছিল তুর্কি বংশোদ্ভুত মুসলিম সম্প্রদায়ের শাসন। যারা হিংস্র তাতারীদেরকে '“তুর্কির সাথে তুর্কি জবাব' দিয়ে ভারতবর্ষের সীমান্ত থেকে পিছপা হতে বাধ্য করেন। তারা এই দেশকে না শুধু তাদের লুটতরাজ থেকে রক্ষা করেছেন বরং নিজের ধর্ম পরিপালন ও জ্ঞানের পৃষ্ঠপোষকতার জন্য দারুল উলুম ও একটি বিশ্বমানের প্রশস্ত মাদরাসা প্রতিষ্ঠা করেছিলেন। সেখানে আরো ছিল স্থানে স্থানে শিক্ষানিকেতন, আল্লাহর স্মরণ ও আত্মশুদ্ধির কেন্দ্র এবং কলম সৈনিক ও গবেষকদের জন্য স্বস্তি ও প্রশান্তির সাথে কাজ করার পর্যাপ্ত সুযোগ । রুহিতক অবস্থান ধারণা করা হয় এবং শাহ সাহেবের বর্ণনা ছারাও এটা প্রকাশ পায় যে, রুহিতক সে সময়কার নতুন ইসলামী রাজত্বের গুরুত্বপূর্ণ একটি শহর এবং পশ্চিমা দেশ থেকে দিল্লী আগমনকারী ইসলামী সেনাবাহিনী, মুজাহিদ, ইসলামের দাঈগণ, মাশায়িখ ও উলামায়ে কিরামের দিল্লীর পথে গুরুতৃপূর্ণ একটি মনযিল ও বিশ্রামস্থল ছিল। শাহ সাহেব রে) বলেন, কুরাইশ বংশোদ্ভূত যে ব্যক্তিত্‌ ও মহান বুযুর্গ প্রথম এই শহরে আগমন করেন এবং যার কারণে ইসলামী নিদর্শনের বিজয় আর কুফর ও বর্বরতার পতন হয়, তিনি ছিলেন শায়খ শামসুদ্দীন মুফতী | শাহ সাহেব তার কিছু কারামতের কথাও বর্ণনা করেছেন, যা তার বুযুগগী ও সে যুগের অবস্থা-প্রেক্ষিতে বিস্ময়ের কিছু ছিল না। সে যুগে যেসব জ্ঞানী-গুণী ও ব্যক্তিত্বান মুসলমান এ শহরে বসবাস করতেন, তাদের কীধে বিচার ও হিসাবরক্ষণের পদ এবং শহরের আইন-শৃঙ্খলার দায়িত্‌ ন্যস্ত করা হত। কিন্তু সে যুগে তাদেরকে বিচারক এবং হিসাবরক্ষক বলে ডাকা হত না। ফখ৮্.9110001119.001

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।