ওয়াজীহুদ্দীনের (সময়ের নিকটবর্তিতা ও মাধ্যম স্বল্পতার দরুণ) আলোচনা অপেক্ষাকৃত ব্যাখ্যা করেছেন। সেসব ইশারা-ইংগিতকে সামনে রেখে “হায়াতে ওয়ালী* -এর লেখক মাওলানা হাফিজ মুহাম্মদ রহীম বখশ দেহলভী স্বকীয় রচনাশৈলীতে তার দক্ষ হাতে অনেক বিস্তারিত আলোচনা করেছেন। যা গ্রন্থটির ১১৩ পৃষ্ঠাব্যাপী বর্ণিত হয়েছে। তিনি শাহ সাহেবের এই মৌলিক জীবনালেখ্য (যো সবচেয়ে নির্ভরযোগ্য ও আস্থাপূর্ণ উৎস) অন্যান্য সমকালীন ইতিহাস ও বইপুস্তক থেকে যেসব বিষয়বন্ত বৃদ্ধি করেছেন, সেখানে পৃষ্ঠাগুলো ছিল ভিন্ন; কিতাব এবং রচয়িতার নামও কোথাও ছিল না। এজন্য আমরা কেবল “মা'আছারুল আজদাদ' এর উপরই নির্ভর করব। বংশ পরিক্রমা শাহ সাহেব ছিলেন ফারুকী বংশের । উক্ত পুস্তিকার শুরুতে তিনি তার বংশ পরিক্রমাকে হযরত উমর (রো) পর্যন্ত লিখেছেন। শামসুদ্দীন মুফতী এই বংশের মধ্যে সর্বপ্রথম রুহিতক এসে বসতি স্থাপন করেন। তার এক ভাই ছিল সালার (সৈনিক) হিসামুদ্দীন। তার সন্তানদের মধ্যে শাহ আরযানী বাদায়ূনী নামে একজন বুযুর্গ ছিলেন। তার বংশতালিকা থেকেও এর সত্যতা পাওয়া যায়। এখানে সেই. বংশপরিক্রমা হুবহু লিখা হচ্ছে- শাহ ওয়ালীউল্লাহ ইবনে শায়খ আবদুর রহীম ইবনে শহীদ ওয়াজীহুদ্দীন ইবনে মু'আযযম ইবনে মানসুর ইবনে আহমদ ইবনে মাহমুদ ইবনে কিওয়ামুদ্দীন ওরফে কাষী কাষিন ইবনে কাষী কাসেম ইবনে কাষী কবীর ওরফে কাধী বুদ্দাহ ইবনে আবদুল মালিক ইবনে কুতুবুদ্দীন ইবনে কামালুদ্দীন ইবনে শামসুদ্দীন মুফতী ইবনে শের মালিক ইবনে মুহাম্মাদ আতা মালিক ইবনুল খাত্তাব (রা)। এই বংশ তালিকায় কারও নামের সাথে “মালিক উপাধি এসেছে। শাহ সাহেব লিখেন, প্রাচীন যুগে এটি সম্মানসূচক উপাধি ছিল। যেমন আমাদের যুগে খান? । এ বংশের ভারতবর্ষ আগমন শাহ সাহেবের বর্ণনা মতে তার বংশের প্রথম যে বুযুর্গ ব্যক্তি রুহিতক এসে বসতি স্থান করেছেন, (আর সম্ভবতঃ তিনিই ভারতবর্ষে প্রথম আগমন ড/্৮্.9110001179.001
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।