তৃতীয় অধ্যায় শাহ সাহেব (র)-এর পূর্বপুরুষ ও সম্মানিত পিতা শাহ সাহেৰ রে)-এর পূর্বপুরুষ শাহ সাহেব রে)-এর পূর্বপুরুষগণের যুগ (যারা শায়খ শামসুদ্দীন মুফতীর যুগ থেকে রুহিতক শহরে অবস্থানরত) ভারতবর্ষের শিক্ষা ও লিখনী-সাহিত্যে ইতিহাসের সেই যুগ, যখন এখানে স্মারক রচনা, জীবনী লেখা ও ভাষান্তরের যুগ ব্যাপকভাবে শুরু হয়নি। অধিকাংশই ছিল বিখ্যাত মাশায়িখে তরীকতের ব্যক্তিগত স্মারক। তন্মধ্যে মাহবুবে এলাহী সুলতানুল মাশায়িখ খাজা নিযামুদ্দীন আউলিয়ার স্মারক আমীর খোর্দ রচিত “সিয়ারে আউলিয়া" বিশেষ মর্যাদাপূর্ণ। নতুবা ছিল সমসাময়িক সালেহীন ও মাশায়িখে কিরামের মিশ্রিত সংকলন। তনুধ্যে দুটি গ্রন্থ বিশেষভাবে উল্লেখযোগ্য । একটি শাহ মুহাম্মদ ইবনে হাসান গাউসী মান্দবীর “গোলজারে আবরার', যাতে বেশিরভাগ আলোচনা রয়েছে তরমাণ্ড ও মালোহ এলাকার সালেহীন ও মাশায়িখদের। দ্বিতীয়তঃ হযরত শায়খ আবদুল হক মুহাদ্দিস দেহলভী (র)-এর “আখবারুল আখইয়ার'। এমন সুযোগ্য ও প্রসিদ্ধ ব্যক্তিবর্গের স্মারক গ্রন্থের অভাব ছিল, যাতে থাকবে বিভিন্ন বংশের বিশিষ্ট ব্যক্তিবর্গ কিংবা কোনও অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিত্বের পরিচিতি ও আলোচনা (যারা কোন সিলসিলার প্রতিষ্ঠাতা বা তার গুরুতৃপূর্ণ কোনও ব্যক্তি ছিলেন না)। এসব স্মারকেও অলৌকিকভাবে কেন্দ্রীয় বা আঞ্চলিক রাজধানী ও তার আশপাশ এবং ভারতবর্ষের কেন্দ্রীয় ও এঁতিহাসিক শহরগুলোর প্রসিদ্ধ ব্যক্তিত্বের আলোচনা বেশি রয়েছে। যাদের অবস্থাবলি ও যোগ্যতা সম্পর্কে জানা সহজলভ্য ছিল। শাহ সাহেবের বংশ শায়খ শামসুদ্দীন মুফতীর সময় থেকে বুযুর্গ দাদা শায়খ ওয়াজীহুদ্দীন পর্যন্ত রুহিতক বসবাস করেন। যার এই কেন্দ্রীয়তা ও গুরুত্ব ছিল না। এজন্য সেসব স্মারক ও জীবনীগন্থে তাদের অবস্থা ও ঘটনাবলি ব্যাপক আকারে পাওয়া যায় না। এ অধ্যায় সম্পূর্ণ তৃষ্ঞার্ত এবং শাহ সাহেব (র)- এর জীবনী লেখক কিংবা তার বংশের ইতিহাস রচয়িতাদের কঠিন সমস্যায় পড়তে হত, যদি স্বয়ং শাহ সাহেব তার পূর্বপুরুষগণের জীবন সম্পর্কে ইমদাদ ফী মাঁআছারিল আজদাদ' নামে একটি সংক্ষিপ্ত পুস্তিকা রচনা না করতেন। তাতেও প্রবীণ পূর্বপুরুষদের আলোচনা ও জীবনী অত্যন্ত সংক্ষিপ্ততার সাথে এবং পিতামহ শায়খ ফখ্৮্.9110001179.001
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।