বাদশার দরবারে রাজা রতন সিংহ (দেওয়ানে সাইয়িদ আবদুল্লাহ খান) সকল কর্মচারীর কাজকর্মে হস্তক্ষেপ করত। কারও মৌলিক অধিকার ও সম্মান সে বাকী রাখেনি। বিশেষতঃ ধন-সম্পত্তি সংক্রান্ত মামলাগুলোতে বাদশার বিলাসিতা, নির্জনাবাস ছাড়াও বোকামী, নিবুর্ধিতা বেড়ে গিয়েছিল অনেক। বন্ধ হয়ে গিয়েছিল আল্লাহর সৃষ্টিজীবের সেবামূলক.কাজ। অবশেষে দুই ভাই (কুতবুল মালিক ও আমীরুল উমারা) মিলে ফুররাখ জেলখানায় বাদশাকে বন্দি করে । ছয় বছর চার মাস শাসন করে তিনি এই পৃথিবী থেকে বিদায় নেন। এসব ঘটনা গোটা সাম্রাজোর মোঘল সিংহাসনের উত্তরাধিকারীদের অপমান-লাঞ্থুনা এবং রাজত্ মুল্যহীনতা উপমা সৃষ্টি করে মুহাম্মদ শাহ বাদশা মুহাম্মদ শাহ উনব্রিশ বছর ছয় মাস রাজত্ব করেন। তার শাসনামল নানা ঘটনাবলি ও ট্রাজেডিতে ভরা । তার শাসনামলেই নাদের শাহ কর্তৃক দিল্লীর উপর এঁতিহাসিক আক্রমণ হয়। কিন্তু সে সময় রাজত্বের উপর প্রভাবশালী ও তার ভালমন্দের মালিক ছিলেন এই দুই সাইয়িদ বংশধর কুতবুল মালিক আবদুল্লাহ খান এবং আমীরুল উমারা হুসাইন। সে সময় দরবারী লোকদের প্রভাব এতই খর্ব হয়ে গিয়েছিল যে, তাদের দু'জনের চাপের কারণে বাদশা জুম'আর নামায ব্যতিত কোনও বিধান বা নির্দেশ জারী করতে সক্ষম ছিলেন না। এ দুই ভাই ইরান-তুরানের সকল বংশের বেইজ্জতি ও সম্মানহানীতে কোমর বেঁধে নামে। পদত্যাগ ও নির্জনাবাসেও মুক্তি নেই। সকল উত্তরাধিকারী বংশধর এবং কাছের ও দূরের নিবেদিতপ্রাণ নওকরদের মন এই ভেবে অত্যন্ত বিচলিত হচ্ছিল যে, সিংহাসন ও মুকুটের উত্তরাধিকারীগণ আজ অসহায়-পরাধীন। তারা জুম'আর নামায ও শরঈ আহকাম বাস্তবায়নে সক্ষম নন। আগ্রার নিকট থেকে শূর নদীর উপকূল পর্যন্ত হিন্দুরা মন্দির তৈরী করছে। গো হত্যাকে নিষেধ করছে।' অর্থনৈতিক ও রাষ্ট্রীয় সকল বিষয়ে রতন চান্দের স্বেচ্ছাচারিতায় _-যে সাইয়িদ বংশধর ও কৃষক-ব্যবসায়ী গোষ্ঠী ব্যতিত কারও প্রতি দয়া করত না, ছোটবড় সকলেই বিতৃষ্ণ ছিল। প্রত্যেক অঞ্চলের অভিজাত সস্্ান্তরা লাঞ্কুনা- গঞ্জনায় কালাতিপাত করত। স্ীনমন্য কাপুরুষ একজন যুবক ছিলেন, ভোগ-বিলাসে মত্ত হয়ে কেবল সে কাজেই মনোযোগ দিতেন, যা একান্ত আবশ্যক হত। এ কারণে একটু একটু ফখ৮্.9110001119.001
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।