পক হও লিজও ৪৯৪৪৪ এ ভরত কউ দজলত হও ৪৪ ও ও তত ৬ এ ৯৪৪৪৬ ৪ ডক জজ উড ও ৫ ড ইজ ৮৬ জতল জজ ও এজ রত জ তলদনির হও ও৬ ৪৬৪ ৪ কিনি রত জজ ডউ৪ তত উড ভরত উজ ত৮ক তত ও ও৪ত বক ৪৯৪৪৪ ৪৩ ৬৪ তর জ কও তত দর্ভাগ্যক্রমে তার সিংহাসনে একের পর এক দুর্বল ও অযোগ্য শাসক সমাসীন হতে থাকে। ইতিহাসের চরম বিস্ময় এবং আল্লাহ পাকের অমুখাপেক্ষিতা ও বড়ত্বের বহিঃপ্রকাশ হিসেবে দেখা গেল, তার প্রথম উত্তরাধিকারী প্রথম শাহ আলম বাহাদুর শাহ ছিল নিজের স্বনামধন্য পিতার সম্পূর্ণ বিপরীত! হযরত শাহ ওয়ালীউল্লাহ (র)-এর যুগে (১১১৪-১১৭৬ হি.) আওরঙ্গজেবের পরে পর্যায়ক্রমে এগারজন মোঘল সম্রাট সিংহাসনে অধিষ্ঠিত হন। (১) মুহাম্মদ মু'আযবম বাহাদুর শাহ ওরফে শাহ আলম বাহাদুর শাহ প্রথম, (২) মুইয্যুদ্দীন জাহীদার শাহ, (৩) ফুররাখ সিয়ার ইবনে আধীমুশৃশান (৪) নেকুসিয়ার, (৫) রফীউদ্দারাজাত ইবনে রফীউল কাদর, (৬) রফীউদ্দৌলাহ ইবনে রফীউল কাদর, €৭)- মুহাম্মদ শাহ ইবনে জাহান শাহ, ৮) আহমদ শাহ ইবনে মুহাম্মদ শাহ, (৯) আধীুদ্দীন আলমগীর ইবনে জাহাদার শাহ, (১০) মহিউস সুন্নাহ ইবনে কামবখশ ইবনে আলমগীর, (১১) শাহ আলম ইবনে আধীযুদ্দীন। অর্ধশতকের অন্তবর্তী সময়ে এগারজন সম্রাট সিংহাসনে সমাসীন হয়েছেন । তন্মধ্যে কারও কারও শাসনকাল মাত্র দশ মাস, কারও চার মাস অপেক্ষাও কম, কারও রাজত্ব ছিল নামমাত্র, আবার কারও মাত্র কয়েক দিনের । আমরা এখানে তার প্রথম উত্তরাধিকারী শাহ আলম বাহাদুর শাহ, ফুররাখ সিয়ার ইবনে আবীমুশশান, মুহাম্মাদ শাহ ও শাহ আলমের শাসনামল এবং সেসব গুরুতৃপূর্ণ ঘটনাবলি ও ট্রাজেডি সম্পর্কে পর্যালোচনা করব, যেগুলো ভারতবর্ষের ইতিহাস ও মুসলমানদের ভাগ্য গঠনে বিশেষ ভূমিকা রেখেছে। প্রথম শাহ আলম বাহাদুর শাহ তিনি ছিলেন বাদশী আলমগীরের বড় ছেলে, যে অপর সন্তান মুহাম্মদ আযম শাহকে পরাজিত করে সিংহাসনে আরোহন করেন। আলমগীরের মানসিকতা ও মতাদর্শের সাথে তার বিরোধের সবচেয়ে বড় ও প্রথম প্রমাণ হচ্ছে, তিনি শী“আ মতাদর্শ গ্রহণ করেন, যা শুধু আলমগীরের আকীদা- বিশ্বাস, মানসিকতা ও চেতনার পরিপন্থীই ছিল না বরং.পুরো তৈমুরী ধারার রাষ্ট্রপরিচালকদের আকীদা-বিশাস, ধর্ম-পথ ও মতাদর্শের পরিপন্থী ছিল, এই সাম্রাজ্যের কল্যাণ এবং স্বার্থগুলোর বিপরীত ছিল। (যেখানে মুসলিম জনবসতির শতকরা নব্বই-পচানব্বই জন লোক ভারতবর্ষের পূর্ব সীমান্ত বাংলা মুলুক থেকে নিয়ে রাজত্বের পশ্চিম সীমানা কাবুল-কান্দাহার পর্যন্ত সুনী মতাদর্শ ও হানাফী মাযহাবের অনুসারী ছিল) ভারতবর্ষে যার সাফল্য ও গ্রহণযোগ্যতার কোনও সম্ভাবনাই ছিল না। ফখ৮্.9110001179.001
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।