আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 5
/ ২৯২
📝 লেখা 📖 পিডিএফ

হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ৩১ মালেক এবং হুজ্জাতুল ইসলাম আবু হামেদ মুহাম্মদ আল-গাযালী রে)-এর মত যুগশ্রেষ্ঠ ব্যক্তিত্‌ জন্ম দিয়েছে, প্রায় সোয়া দু'শত বছর শোষণ-তোষণের রাজত্বে হাদীস, ফিকাহ ও উপকারী-ফলপ্রসূ জ্ঞান-বিদ্যা থেকে সেই ইরানের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। ইরান সম্রাটদের বেশি আকর্ষণ ছিল দর্শন শাস্ত্রের প্রতি । কাজেই শীআ মতবাদের শুরু থেকেই মুতাযেলী মতাদর্শ, যুক্তিবিদ্যা, বৈষয়িক জ্ঞান ও দর্শনের সাথে সম্পর্ক ছিল। “শরহে ইশারাতে ইবনে সীনা বা ইবনে সীনার সৃত্রাবলির ব্যাখ্যা” -এর রচয়িতা প্রসিদ্ধ দার্শনিক ও গণিতবিদ খাজা নাসীরুদ্দীন তৃসী (মৃত্যু ৬৭২ হি.) স্বয়ং শী'আ ও মুতাষিলী ছিলেন এবং হালাকু খানের বিশেষ উপদেষ্টা ও ঘনিষ্ঠ ছিলেন। এই রাজকীয় ঘনিষ্ঠতা ও বিশ্বস্ততার কারণে গোটা তাতারী রাজত্ (যাতে তুর্কিস্তান, ইরান, ইরাক অন্তর্ভুক্ত ছিল) দর্শন, গণিত ও জ্যোতিষ শাস্ত্র প্রাধান্য বিস্তার করে। ছফাবী শাসনের দ্বিতীয় শাসক তোহমাসফ (মৃত্যু ৯৮৪ হি.) এর আমলেই মীর গিয়াসুদ্দীন মানসূর (মৃত্যু ৯৮৪ হি.)-এর ভাগ্যরবি চমকাতে থাকে, যিনি ছিলেন একজন জ্যোতির্বিজ্ঞানী ও দার্শনিক এবং শীরাজের মাদরাসায়ে মানসূরিয়ার প্রতিষ্ঠাতা, শাহ তোহমাসফ ছফাবীর যুগে দীর্ঘ সময় পর্যন্ত সভাপতিত্ের আসনে অধিষ্ঠিত ব্যক্তিত্। ভারতবর্ষ পর্যন্ত তার ছাত্র-শিষ্য এবং শিষ্যের শিষ্য ছড়িয়ে পড়েছে। তারই শিষ্য আমীর ফাতহুল্লাহ শীরাজী মৃত্যু ৯৯৭ হি.) দশম শতকের শেষ দিকে ভারতবর্ষে আগমন করেন। আকবর তাকে সভাপতির পদমর্যাদা দেন। তিনি ভারতের পাঠ্যপৃস্তক ও শিক্ষা ব্যবস্থায় বৈষয়িক জ্ঞানের এমন ছাপ লগিয়ে দেন, যা তের হিজরী শতক পর্যন্ত বহাল থাকে । মাওলানা আযাদ বলগারামীর বর্ণনামতে ছদরদ্দীন শীরাজী, মীর গিয়াসুদ্দীন মানসুর ও ফাযেল মির্জা জান (মৃত্যু ৯৪৪ হি.) এর রচনাবলি তিনিই ভারতে নিয়ে আসেন এবং সেগুলো পাঠ্যভুক্ত করেন। এগার হিজরী শতকের মধ্যভাগে মীর বাকের মৃত্যু ১০৪১ হি.)-এর ব্যক্তিত্ব ফুটে ওঠে । যিনি ইরান থেকে নিয়ে ভারতবর্ষ পর্যন্ত জ্ঞান ও শিক্ষার আসরে নিজের বুদ্ধিমত্তা, বিচক্ষণতা',, যৌক্তিকতা ও সাহিত্যের প্রভাব প্রতিষ্ঠা করেন। শাহ আব্বাস ছফাবী (মৃত্যু ১০৩৭ হি.)-এর দরবারে তাকে অত্যন্ত সম্মান ও শ্রদ্ধার চোখে দেখা হত। তার রচিত “উফুকুল মুবীন” গ্রন্থটিকে দরসী ছদরুদ্দীন শীরাজী (মৃত্যু ১০৫০ হি.)-এর ব্যক্তিত্ব বিকশিত হয়, যিনি ছিলেন বিশিষ্ট গণিতবিদ ও স্বাধীনচেতা দার্শনিক। তার রচিত “আল আসফারুল আরবিআহ' এবং “শরহু হিদায়াতুল হিকমাহ' গ্রন্থ দু'টি জ্ঞানীমহল ও বিশ্বময় বিখ্যাত। ইরানের বংশগত যে আগ্হ শত শত বছর থেকে এক প্রকার ফখ৮্.9110001179.001

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।