আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 5
/ ২৯২
📝 লেখা 📖 পিডিএফ

প্রকাশকের কথা ১৯৯৮ সালের কথা। হাজির হই নদওয়াতুল উলামা লাখনৌতে, সাইয়েদ আবুল হাসান আলী নদভী (র) এর খেদমতে । হৃদয়ের আবেগ আর ভালোবাসা দিয়ে খুব কাছ থেকে প্রত্যক্ষ করি এ কর্মবীর মানুষটিকে। কীভাবে ডাকছেন মানুষকে হেদায়েতের পথে, আলোর পথে। গোটা ইনসানিয়াতের প্রতি তার দরদ আর ভালবাসা, দায়িতৃবোধ তাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে অহর্নিশ। সফর করছেন দেশ হতে দেশান্তরে উন্কার বেগে। মুক্তিকামী মানুষদেরকে মুক্তির দিশা দিতে । দিলের উত্তাপ নিংড়ানো বক্তৃতা চলছে অবিরাম । পতনোন্ুখ মুসলিম জাতিকে ঘুরে দাড়াবার সবক দিচ্ছেন। বারবার আহ্বান করছেন তাদের হারানো এঁতিহ্য ফিরিয়ে আনতে । উম্মাহর চিন্তায় বিভোর এ মর্দে মুমিন শুধু বক্তৃতা করেই ক্ষ্যান্ত হননি। প্রস্তাবনা ও রূপরেখা পেশ করেছেন জাতির সামনে । দীর্ঘদিন ধরে তার. কলম লিখে চলছে অবিশ্রান্তভাবে। তার কিছু রচনা গোটা বিশ্বে বেশ সমাদৃত হয়েছে। সেই থেকে আমি তাঁকে খুব শ্রদ্ধা করি, ভালবাসি। তার থেকে দোয়া নিয়ে দেশে এসে তার রচনাবলী বাংলা ভাষা-ভাষীদের কাছে পেশ করার মনস্থ করি। ইতোপূর্বে যদিও তার কিছু লিখনি বাংলা ভাষায় প্রকাশিত হয়েছে। এরই ধারাবাহিকতায় “তারিখে দাওয়াত ও আযীমত' এর ভাবানুবাদ “সংখ্ামী 'সাধকদের ইতিহাস" নামে আমরা পাঠকদের হাতে তুলে দিয়েছি। পঞ্চম খণ্ড যা মূলত হযরত শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিস দেহলভী (র) -এর জীবন ও তরুণ আলেম ও লেখক শাহ আবদুল হালীম হুসাইনীকে। তিনি ইতোপূর্বে হযরতের অপর একটি কিতাব “কারওয়ানে মদীনা' অনুবাদ করে সফলতার স্বাক্ষর রেখেছেন। যতটুকু পড়েছি আশা করি এতেও তিনি সফল হবেন। আল্লাহ তাকে জাযায়ে খায়ের দান করুন। অবশেষে নির্ধিধায় বলতে চাই যে, আমরা নির্ভুল করতে সাধ্যাতীত চেষ্টা করেছি। কিন্তু সময়ের স্বল্পতার কারণে কিছু ভুল ত্রুটি ধরা পড়বে জানি। ইনশাআল্লাহ আগামী সংস্করণে আরো সুন্দর ও নির্ভুল করার চেষ্টা করব। ০৯.০৯.০৯ খু. প্রকাশক ফখ৮্.9110001119.001

— পৃষ্ঠা ৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।