আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 5
/ ২৯২
📝 লেখা 📖 পিডিএফ

হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহান্দিসে দেহলভী রে)-এর জীবন ও কর্ম ২৫ ৪৬৩৪৬ ক ঠজ ওত রতি তর জউ৮৪৬ ৩৪ড৪৩৪৪৪৪৪৮ ৯৪ চকচক রক জবর জজ ও কত ও ৪ ডততত৫৬৮ড ও উজির জজ চরিত জ জজভকর ৪ জক৪৯ও জজ রজত ভতর এত জর ডডউজ ৩৩ করে দিল্লী দখল করে নেয় এবং সেখানে নৃশংস গণহত্যা চালায়। নাদের মোঘল সম্রাট থেকে সিংহাসন ছিনিয়ে নেয়নি। কিন্তু পঞ্চাশ কোটি ডলার ক্ষতিপূরণ আদায় করে। সে সঙ্গে সিন্ধু নদের উত্তর ও পশ্চিমাঞ্চল পুরোপুরি তাদের করতলে নিয়ে নেয়। বুখারা ও খেওয়া বা খাওয়ারিজম (১৭৪০ খু.) অবরোধ করে। এটা ছিল তাদের দখলকৃত অঞ্চলসমূহের প্রশস্ততার শেষ সীমা । আর এখান থেকেই তার জীবনে বৈপ্লবিক পরিবর্তন শুরু হয়। তিনি নিঃসন্দেহে অনেক বড় কমান্ডার ছিলেন। কিন্তু তিনি না আসলে কৌশল জানতেন আর না তার মধ্যে আইন-শৃঙ্খলা রক্ষার কোন যোগ্যতা ছিল।, শী'আ মতবাদকে ধ্বংস করার জন্য তার সকল প্রচেষ্টার পরিণামে দেশের মধ্যে অস্থিরতা আরও বাড়তে লাগল। আর তিনি তা দমনের জন্য জোর-জুলুম ও শোষণমূলক কাজে অভ্যস্ত হতে থাকেন। পরিশেষে তিনি তার উচ্চাভিলাসী ট্যাক্স ও শোষণমূলক করের মাধ্যমে দেশকে ধ্বংস করে ছাড়েন। ১৭৪৭ খৃষ্টাব্দে নাদের শাহ স্বগোত্রীয় জনৈক ব্যক্তির হাতে নিহত হন। নাদের শাহের মৃত্যুর পর ইরান নাদের শাহের মৃত্যুর পর ইরানে ব্যাপক অরাজকতা ছড়িয়ে পড়ে। চোর-ডাকাতের, দৌরাত্ম্য বেড়ে যায়। তার সেনা কমান্ডারের প্রত্যেকেই নিজ নিজ রাজত্‌ প্রতিষ্ঠার স্বপ্ন দেখতে থাকে। তার মৃত্যুর পর সিংহাসনে অধিষ্ঠিত হয় তার ভ্রাতুস্পুত্র আলীকালী আদেল শাহ (১৭৪৭-১৭৪৮ খু.)। সে তার বংশধরদের হত্যা করে ফেলে। কেবল যুবরাজ শাহরুখ বেঁচে থাকেন। যার বয়স ছিল তখন চৌদ্দ বছর। আদেল শাহ এক বছরের মধ্যে আপন ভাই ইবরাহীমের হাতে অপসারিত হন। অনন্তর তাকে অন্ধ করে দেওয়া হয়। কিন্তু ইবরাহীমের সৈন্যদের মধ্যে বিদ্রোহ দেখা দেয়। সামরিক অফিসারগণ তাকে পরাজিত করে প্রথমে তাকে বন্দি ও পরে হত্যা করে ফেলে । পরে আদেল শাহকেও হত্যা করা হয়। অনন্তর যানদ বংশ ইরানে জয়লাভ করে। আর করীম খান যানদ (১১৬৪-১১৯৩ হিজরী মোতাবেক ১৭৫০-১৭৭৯ খু.) উনিশ বছর পর্যন্ত ইরান শাসন করেন । তিনি শীরাজকে তার রাজধানী বানান। তিনি ছিলেন ইনসাফ, উদারতা ও মহানুভবতার গুণের অধিকারী । তিনি ইরানকে রক্তক্ষয়ী যুদ্ধ-বিগ্রহের পর শান্তি ও স্থিতিশীলতার সুযোগ করে দেন। কাজেই তার মৃত্যুতে অনেক শোক প্রকাশ করা হয়। কয়েকজন দুর্বল স্থলাভিষিক্তের পরে লুতফ আলীর যুগে যানদ বং পুরোপুরি পতন হয়ে যায়। লুতফ আলী ১২০৯ হিজরী মোতাবেক ১৭৯৪ ডখ৮্.9110001179.001)

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।