হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ২৪১ আপনারা শুনে বিস্মিত হবেন যে, তিনি এতসব যন্ত্রণাদায়ক রোগ-ব্যাধি থাকা সন্ত সচেতন, প্রত্যুৎপন্নমতি ও মিষ্টভাবী ছিলেন। বিনয়-ন্ম্রতা, ভদ্রতা-প্রফুল্পতা, স্লেহ-ভালবাসা তেমনই ছিল, যেমন ছিল শুরু থেকে। তার সংশ্রব মেধা-চিন্তাকে শানিত করত। সেসব সংশ্রব-সান্িধ্য বিস্ময়কর খবরাদি, নির্বাচিত শের-আরআর (কবিতা), দৃর-দূরান্তের দেশসমূহ এবং সেখানকার অধিবাসী ও সেখানকার আশ্চর্যগুলোর বয়ান এমনভাবে হত, শ্রোতাদের মনে হত যেন তিনি নিজের প্রত্যক্ষ দেখা বিষয়গুলো বর্ণনা করছেন। অথচ তিনি কলকাতা ছাড়া আর কোনও শহর দেখেননি । তবে তিনি ছিলেন অসাধারণ ধীমান ও অনুসন্ধিৎসু স্বভাবের লোক। বই-পুস্তক থেকে (যেগুলোর গতীর অধ্যয়নে পর্যবেক্ষণ অবস্থা তৈরী হত) এই তত্ত্ব-জ্ঞান নিজের মস্তিষ্কে সংরক্ষিত করে নিয়েছিলেন। মানুষ তার কাছে শিক্ষামূলক উপকারিতা লাভের জন্য হাযির হত। কবি- সাহিত্যিকগণ আসতেন সাহিত্য উপকার ও নিজের রচনা দেখানোর জন্য । অভাবী-দরিদ্র লোকজন আসত ধনিক-শাসকদের কাছে সুপারিশ করানো এবং তার থেকে যথাসাধ্য সাহায্য পাওয়ার জন্য । কারণ, তার অনুপম চরিত্রের খ্যাতি ছিল চারদিকে । এভাবে রুগ্নরা চিকিৎসা-পথ্যের জন্য হাযির হত। সুফী-সাধক সালেকগণ আসতেন আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক উপকারিতা থাকতে দিতেন; তাদের প্রয়োজনাদি পূরণ করতেন। যদি তার কাছে কোনও বিরুদ্ধবাদী কিংবা এমন ব্যক্তি বসত, যার ধর্মীয় বিষয়াদিতে মতানৈক্য রয়েছে, তবে তিনি নিজের যাদুময় বর্ণনাশৈলীতে আগুন-পানি ও পরস্পর বিরোধী বিষয়গুলোর মধ্যে এমন অভিন্নতা সৃষ্টি করে দিতেন, সে তার সঙ্গে এঁকমত্য হয়ে প্রস্থান করত । শায়খ মুহসিন “৮৯২॥ ₹35)" গ্রন্থে লিখেন, “তিনি জ্ঞান, পরাকাষ্ঠা, খ্যাতি ও গ্রহণযোগ্যতার এমন উচ্চাসনে অধিষ্ঠিত ছিলেন, যার ফলে গোটা ভারতের লোকজন তার.সাথে আত্মীয়তা সম্পর্ক বরং তার ছাত্র-শিষ্য অপেক্ষাও নগণ্য সম্পর্কের উপর গর্ববোধ করত। তার সেসব পরাকাষ্ঠা, যাতে তার সমসাময়িকদের কেউ তার প্রতিত্বন্ৰিতার যোগ্য ছিল না, এর মধ্যে উপস্থিত বুদ্ধি এবং প্রত্যুৎপন্নমতিতৃও ছিল৷ যার কারণে বিতর্কে তারই জয় হত। শ্রোতাকে করে দিতেন নিরুত্তর | তন্মধ্যে আরও ছিল তার বাগ্মীতা, যাদুময় বাচনভঙ্গী ও চমতকার রচনাশৈলী, যাতে বিজ্ঞমহল তাকে সবার চেয়ে অগ্রগামী স্বীকার করে নিয়েছিলেন। তার এ ধরনের পূর্ণাঙ্গততার মধ্যে আরও ছিল তার ফর্মা- ১৬. উ%৮/.31170001179.0010)
— পৃষ্ঠা ২৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।