হযরত শাহ ওয়ালী উল্লাহ ুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ২৩৯ পিতা শায়খ আবু তাহের মাদানীর খিদমতে পঠন-শ্রবণ এবং তার থেকে ইযাযতেও শরীক ছিলেন। তার সনদগুলো তারই রচিত, “আল-ইরশাদ ফী মুহিম্মাতিল ইসনাদ' ইত্যাদি পুস্তকসমূহে উল্লেখ আছে। তিনি দীর্ঘদেহী, ক্ষীণকায়, বাদামী বর্ণের, . প্রশস্ত চোখের অধিকারী ছিলেন। দীড়ি ছিল ঘন। খত্তে নসখ ও রুকআ খুবই চমৎকারভাবে লিখতেন। তীর নিক্ষেপণ, অশ্বারোহণ ও সংগীতেও দক্ষতা রাখতেন। তার থেকে সবক নেন তার ভ্রাতাগণ- শাহ আবদুল কাদের, শাহ রফীউদ্দীন, শাহ আবদুল গণী এবং তার জামাতা মাওলানা আবদুল হাই ইবনে হেবাতুল্লাহ বড়হানবী। _ মুফতী এলাহী বখশ কান্ধলবী ও সাইয়িদ কামরুদ্দীন সোনাপতি তার কাছে পঠন ও শ্রবণে তার ভাইদের সঙ্গে ছিলেন। হযরত শাহ গোলাম আলী মুজাদ্দেদী (র) (খলীফা- হযরত মিযা মাযহার জানে জানা র.) তার কাছে সহীহ বুখারী পড়েন। মাওলানা সাইয়িদ কুতুবুল হুদা ইবনে মাওলানা মুহাম্মদ ওয়াযেহ রে) রায়বেরেলী তার কাছে সিহাহ সিত্তাহর সবক নেন। তার- অন্যান্য সঙ্গীসাথী তার ভাইদের কাছে পড়েছেন আর সনদ নিয়েছেন তার কাছ থেকে । তার সবকে হাযির থাকেন । তার দরসে কুরআন শ্রবণ করেন। তার থেকে যথাসাধ্য উপকার লাভ করেন। তার এখানে কারী প্রতিদিন কুরআনে কারীমের এক রুকু তিলাওয়াত করতেন। শাহ সাহেব তার তাফসীর করতেন। এটাই ছিল তার মহান পিতা শাহ ওয়ালীউল্লাহ (র)- এর নীতি। শাহ ওয়ালীউল্লাহ (র)-এর শেষ দরসে কুরআন * 5 1 ২০| (55800 ০758 আয়াতখানা পর্যন্ত তাফসীর হয়েছিল। সেখান থেকে শাহ আবদুল আবীয রে) তার সবক (পাঠদান) শুরু করেন। তার শেষ সবক “ এ! 649) 4 ১১০ 15১" আয়াত পর্যস্ত হয়েছিল। সেখান থেকে তার দৌহিত্র শাহ মুহাম্মদ ইসহাক রে) তার সবক শুরু করেন। যেমনটি “মাকালাতে তরীকত' -এ রয়েছে। তিনি নিজের জ্ঞান-প্রজ্ঞা, বুদ্ধি-মেধা ও তীন্ষষ মুখস্থ শক্তিতে যুগশ্রেষ্ঠ ছিলেন। পনের বছর বয়সেই তিনি পাঠদান ও ইফাদাহ (উপকার করা) -এর ধারাবাহিকতা শুরু করেন । আর তার থেকে অনেক বড় বড় জ্ঞানীজনেরা উপকার লাভ করেন। প্রায়ই দিক-দিগন্তের শিক্ষার্থীরা তার খেদমতে এমন আবেগ-উচ্ছাস নিয়ে হাযির হয়, যেমন পিপাসার্ত ব্যক্তি পানির উপর ঝাপিয়ে পড়ে। পণ্চান্ন বছর বয়স থেকে নানা যন্ত্রণাদায়ক রোগ-ব্যাধি ঘিরে ধরে । ফলে তিনি মস্তিষ্ক বিকৃতি, ধবল ও কুষ্ঠরোগে আক্রান্ত হন। দৃষ্টিশক্তিও.হাস পায়। ডখ৮্.9110001119.001
— পৃষ্ঠা ২৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।