আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 5
/ 292
📝 Text 📖 PDF

হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ২৩৩ 5০৪৪৪৪5৪৪৪৪ তত তত তব বিড 5৪ ৪৩ ৪জজ একি হজজুডউজডতজজতত অত ডডডও ৯৮৪৯৬ ৬৪জক জল কত ডক বড ও৩জ ওর তর ওর ঠিক উল জজ জ হজ তত জতভত ত৪ড৪চউ৪ডড জজ জজ রজত তক কব বিডিও জ ৪৪ জন জজ ৬৬ নিন্দাবাদ ও প্রত্যাখ্যান করেছেন, তার পরে ইসলাহে রুসুম বা রীতিনীতির সংশোধন ও সমাজশুদ্ধির কাজ হযরত শাহ ওয়ালীউল্লাহ রে)-এর মাধ্যমে শুরু হয়েছে। যার পূর্ণতা দান করেছেন তার সম্মানিত পুত্রগণ এবং তারই বংশের প্রশিক্ষণপ্রাপ্ত মুছলিহীনে উম্মত (বো জাতির সংশোধনকারী) হযরত সাইয়িদ আহমদ শহীদ (রে), শাহ আবদুল আযীয রে), হযরত শাহ ইসমাঈল শহীদ (র) (যিনি শাহ সাহেবের নাতি)। নিম্নে “তাফহীমাত' ও “অসীয়তনামা' (ফাসী)-এর একটি উদ্ধৃতি পেশ করা হচ্ছে। “হিন্দুদের নিকৃষ্ট স্বভাবগুলোর মধ্যে একটি হল, যখন কোনও স্ত্রীর স্বামী মারা যায়, তাকে তখন দ্বিতীয় বিয়ে করতে দেয় না। এ স্বভাবরীতি মোটেও ছিল না আরবদের মধ্যে । না রাসূলে কারীম (স) পূর্বে, না তার যুগে, আর না তার পরে। আল্লাহর তাআলা তার উপর রহমত করুন, যে এই কুপ্রথাকে বিলীন করবে। যদি জনসাধারণের দ্বারা এই কুপ্রথার বিলুপ্তি সম্ভব না হয়, তাহলে স্বগোত্রেই আরবদের রীতিকে চালু করা উচিৎ। আর যদি তা-ও সম্ভব না হয়, তাহলে এ রীতিকে নিকৃষ্ট জ্ঞান করবে এবং মন থেকে এর বিদ্বেষ রাখবে । কেননা এটাই ঘৃণার সর্বনিন্ন পর্যায় । আমাদের দ্বিতীয় বদঅভ্যাস হল, আমরা অনেক বড় অংকের মোহর ধার্য করি। রাসূল কারীম (স) (যিনি ছিলেন শ্রেষ্ঠ মানব, যার সঙ্গে আমাদের ইজ্জত-সম্মান জড়িত) তীর সহধর্মীনীদের মোহর সাড়ে বার উকিয়া নির্ধারণ করে ছিলেন, যার পরিমাণ দাঁড়ায় পাচশ দিরহাম । আমাদের আরেকটি বদঅভ্যাস অপব্যয়ের। কাজেই বিভিন্ন আনন্দ- উৎসব ও রুসম-রেওয়াজে আমরা প্রচুর খরচ করি। রাসূলে কারীম (স) থেকে বিয়ে-শাদীতে কেবল অলীমা ও আকীকার বিষয়টি প্রমাণিত আছে। সুতরাং এতদুভয় বিষয়ের আনুগত্য করা উচিৎ। আর এর অন্যথা থেকে বেঁচে থাকা উচিৎ কিংবা সেসবের তেমন গুরুত্‌ না দেওয়া উচিৎ। আমাদের বদঅভ্যাসগুলোর মধ্যে দুঃখ-শোকের মুহূর্তগুলো রজত (তিযা, চতুর্থিয়া), চল্লিশা, ষান্মাসিক, ফাতিহা ও বার্ষিকী নামেও অপব্যয় রয়েছে। অথচ এসবের কোনটিরই প্রাচীন আরবে প্রচলন ছিল না। উত্তম হল, মৃত ব্যক্তির উত্তরাধিকারীগণের প্রতি তিনদিন সমবেদনা প্রকাশ এবং একদিন এক রাত খাবারের ব্যবস্থা ছাড়া আর কোন রেওয়াজ পালন করবে না। তিনদিন পর বংশের নারীগণ সমবেত হয়ে মৃত ব্যক্তির মহিলাদের কাপড়ে সুগন্ধি মাখাবে। আর যদি মৃতব্যক্তির স্ত্রী জীবিত থাকে, তবে ইন্দতকাল অতিবাহিত হয়ে শোক পালনের ক্রমধারা সমাপ্ত করে দিবে ।' ডখ্৮্.9110001119.001

— Page 233 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.