হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ২২৭ “ওহে সেসব লোক, যারা পূর্বপুরুষদের রুসমকে কোন প্রকার অধিকার ছাড়া আকড়ে আছ অর্থাৎ প্রবীণ বুযুর্গদের কারও পুত্র! তোমাদের কাছে আমার প্রশ্ন, তোমাদের কী হল যে, বিভিন্ন খণ্ডে খণ্ডে, দলে দলে তোমরা বিভক্ত হয়ে পড়েছ? প্রত্যেকেই নিজ নিজ গান নিজ নিজ সীমানায় গেয়ে যাচ্ছ। আর যে তরীকা ও আদর্শকে আল্লাহ তা'আলা তার প্রিয় হাবীব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সে)-এর মাধ্যমে প্রেরণ করেছিলেন, তা পরিত্যাগ করে তোমরা প্রত্যেকেই এক একজন স্বতন্ত্র দিশারী হয়ে গিয়েছ এবং লোকজনকে সেদিকেই আহবান করছ। স্বস্থানে নিজেকে সত্যপন্থী ও পথপ্রদর্শক বানিয়ে _ নিয়েছ। অথচ মূলতঃ তা স্বয়ং ভ্রষ্টতার পথ এবং অন্যদেরকে বিভ্রান্তকারী। আমরা কখনও এ প্রকৃতির লোকদেরকে মোটেও পছন্দ করি না, যারা মানুষকে নিছক এ উদ্দেশ্যে মুরিদ করে, যাতে তাদের থেকে অর্থকড়ি হাতিয়ে নিতে পারে। তারা একটি মহান ইলম শিখে দুনিয়া সঞ্চয় করে। কারণ, যতক্ষণ পর্যন্ত আহলে দীন ধর্মভীরুদের রূপ, সাদৃশ্য ও ভাবধারা গ্রহণ না করবে, দুনিয়া উপার্জন হতে পারে না। আর না আমরা সেসব লোকদের প্রতি সন্ভুষ্ট, যারা আল্লাহ ও রাসূল সে) কে বাদ দিয়ে স্বয়ং নিজের দিকে মানুষদেরকে ডাকে এবং লোকদেরকে তার মর্জির আনুগত্য করার হুকুম দেয়। এরা বাটপার ও লুটেরা । এদের স্থান প্রতারক, চরম মিথ্যাবাদী, দাঙ্গাবাজ এবং সেসব লোকদের সঙ্গে, যারা স্বয়ং বিপর্যয় ও পরীক্ষার শিকার । সাবধান! সাবধান!! কখনও তার অনুসরণ করবে না, যে আল্লাহর কিতাব ও সুন্নাতে রাসূল (স)-এর প্রতি আহবান করে না। নিজের দিকে আহ্বান করে। হেঁয়ালী স্বভাবের সূফীদের ইশারা-ইংগিত সম্পর্কে খোলা মজলিসে আলোচনা করা অনুচিৎ। কারণ, উদ্দেশ্য তো (আধ্যাত্মিকতা ছারা) কেবল মানুষের অনুগহ-কল্যাণের মাকাম লাভ করা। দেখ! তোমাদের জন্য কি আল্লাহ তাআলার নিন্নোক্ত বাণীতে কোনও শিক্ষা নেই? ০০৪ 3১85 ০১১১০] 1958 5 ০৯ ৫১৮০ ০০০1৯ 03 41১ সশ “এটি আমার সরল-সঠিক পথ, তোমরা তা অনুসরণ করো । আর বিভিন্ন পথের পিছনে পড়ো না। সেসব তোমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে । (সুরা আন'আম-১৫৩) ফখ৮্.9110001119.001
— পৃষ্ঠা ২২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।