হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ২২৫ ₹০৪কও লজ জজ কও রজত কক ডডওজ তত করডডত ও ও কক ওজর ৪৪৪৪৪ ৪৪৩৮৪৪৪ ৫৩৩ ০৯৮৪৪৪৬৪৪৫৯ তত৬ ক জ্জ্কজক কও 5৪৪৪৪৪৪৩৩৪৩ ৪৪৪৫ ৪৬র৬জ৬ এজ রর জভতর জর তর র৪৫৪ এর সডডডত৬৪৩৪৪৬৪ খাবারের আইটেম রান্না করাতে থাক, নরম কোমল কমনীয় নারীদের সাথে আমোদ কর, দামী দামী পোশাক আর উঁচু উচু বিলাসবহুল প্রাসাদ ছাড়া আর. কোথাও তোমাদের দৃষ্টি নিবদ্ধ। তোমরা কি তোমাদের মাথা কখনও আল্লাহর সামনে নত করবে? আল্লাহর নাম তোমাদের কাছে নিছক নিজেদের স্মৃতিচারণ আর কিসসা-কাহিনীতে এ নামকে ব্যবহারের জন্যই রয়ে গেছে। মনে হয়, যেন আল্লাহ শব্দের দ্বারা তোমাদের উদ্দেশ্য যুগের পরিবর্তন । : কেননা তোমরা প্রায়ই বল, আল্লাহ এরূপ করতে ক্ষমতাবান । অর্থাৎ যুগের পরিবর্তনের এ ব্যাখ্যা ।' সামরিক কমান্ডোদের প্রতি সম্বোধন “ওহে সেনানায়ক! হে সৈনিকসকল! আল্লাহ তা“আলা তোমাদেরকে জিহাদের জন্য সৃষ্টি করেছিলেন। উদ্দেশ্য ছিল, আল্লাহর বাণী সমুন্নত হবে। আল্লাহর কালিমা উঁচু হবে। শিরক ও তার শেকড়গুলো তোমরা পৃথিবী থেকে উপড়ে ফেলবে। কিন্তু যে কাজের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছিল, তোমরা তা ছেড়ে দিয়েছ। এখন তোমরা যে অশ্ব পালন কর, অস্ত্র মজুদ কর, এর উদ্দেশ্য কেবল এতটুকুই যে, তোমরা এর দ্বারা নিছক তোমাদের রাজ্য সম্প্রসারণ করবে । এক্ষেত্রে জিহাদের নিয়ত তোমাদের মোটেও নেই। তোমরা মদ্যপান কর। পেয়ালায় পেয়ালায় ভাং পান কর । দাড়ি মুণ্ডন কর। গোঁফ লম্বা কর। সর্বসাধারণের উপর বাড়াবাড়ি ও জুলুম কর । অথচ তাদের যা কিছু নিয়ে খাও, তার মূল্য তাদের পর্যন্ত পৌঁছে না। আল্লাহর শপথ! শীঘ্ই তোমরা আল্লাহর . নিকট প্রত্যাবর্তন করবে। এরপর তিনিই তোমাদেরকে বলবেন, তোমরা কী কী করতে? আল্লাহ চান তোমরা উত্তম পবিত্র নেককার যোদ্ধা-গাজীদের পোশাক এবং তাদের আদর্শ গ্রহণ কর। যেন দাড়ি লম্বা কর। গোঁফ ছোট কর। পাচ . ওয়াক্ত নামায যথাযথ আদায় কর জনসাধারণের সম্পদ হরণ থেকে বেঁচে থাক। যুদ্ধ ও রণাঙ্গণে দৃঢ়পদ থাক। তোমাদের উচিৎ সফর ও যুদ্ধ ইত্যাদি অবস্থায় নামাযের ব্যাপারে যে সব সহজতা ও ছাড় রাখা হয়েছে, সেগুলো শিখে নেওয়া। যেমন- নামায সংক্ষেপ করা, একত্রিত করা, সুন্নত ছেড়ে দেওয়ার অনুমোদন প্রভৃতি সম্পর্কে অবগত হওয়া । এরপর নামাযকে অত্যন্ত মজবুতির সাথে আঁকড়ে ধরবে। নিজের নিয়তকে পাকা দুরস্ত করে নিবে। আল্লাহ তাঁআলা তোমাদের সম্মান ও পদমর্ধাদায় বরকত (কল্যাণ) দিবেন। শক্রদের উপর তোমাদের দান করবেন বিজয় গৌরব ।" ফর্মা- ১৫ ফখ৮্.9110001179.001)
— পৃষ্ঠা ২২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।