একই অবস্থা (সংক্ষিপ্ততা ও ব্যাখ্যা, রচনাশৈলী ও ভাবধারার পার্থক্যসহ) আল্লামা ইবনে জাওষী (র) [মৃত্যু ৫৯৭ হি.) এর রচিত “তালবীসে ইবলীস' গ্রন্থে উল্লেখ রয়েছে। এ গ্রন্থে তিনি সমকালের গোটা মুসলিম অবস্থাবলি পর্যালোচনা করেছেন। মুসলমানদের প্রত্যেক শ্রেণী ও দলকে সুন্নাহ ও ভারসাম্যহীনতা, সীমালজ্ৰন ও. ভূলভ্রান্তিগুলো। এ ব্যাপারে তিনি কোনও শ্রেণীর পক্ষপাতিত্ করেননি। উলামায়ে কিরাম, মুহাদ্দিসীন, ফুকাহায়ে যাহেদ, আহলে দীনের সুফীগণ এবং সর্বসাধারণ নির্বিশেষে সকলেরই পর্যালোচনা করেছেন। উন্মোচন করেছেন তাদের ভুল-্রান্তিগুলোর পর্দা । কিন্ত্র (তালবীসে ইবলীসের সম্পর্ক যতদূর জানা যায়, তাতে দেখা যায়) এ সমালোচনা ও পরিসংখ্যান বেশিরভাগ নেতিবাচক ও অস্বীকারমূলক ভাবধারার ৷ সেই সাথে অবস্থার উন্নয়ন ও সংশোধনের বিস্তারিত ও শক্তিশালী ইতিবাচক আহবান নেই। আর যদি থেকেও থাকে, তবে পরিমাণ. ও প্রতিক্রিয়ায় সে পর্যায়ের নয়.। সম্ভবতঃ এর কারণ, উক্ত কিতাবের আলোচ্য বিষয়ে তার চেয়ে বেশি আলোচনার অবকাশ ছিল না। উম্মতের বিভিন্ন শ্রেণীর প্রতি বিশেষ সম্বোধন এই দুই বিশ্বনন্দিত আলেম, দীনের দাঈ (ধর্ম প্রচারক) ও চরিত্র- আদর্শের শিক্ষক মহোদয়ের পরে (যারা নিজ নিজ সংশোধন ও দীক্ষামূলক মর্যাদার সঙ্গে উচ্চস্তরের আলেম এবং লেখক ছিলেন) আমাদের (নিজের সীমিত জ্ঞান-গবেষণামতে) এক্ষেত্রে শাহ ওয়ালীউল্লাহ (র)-এর কৃতিতৃ সবচেয়ে বেশি উজ্জ্বল ও দীপ্তিমান পরিলক্ষিত হয়। তিনি ইসলামের শাসকবর্গ, আমীর-উমারা, নেতৃবৃন্দ ও রাজন্যবর্ঘ, সামরিক সদস্য, বিভিন্ন শিল্প-কারিগরি পেশাজীবী, মাশায়িখের পুত্রগণ (পীরজাদাগণ), বিপথগামী উলামা-দরবেশ ও ভোজনবিলাসী ওয়ায়েজীন, দুনিয়াবিমুখ ও নির্জনতা অবলম্বনকারী সাধক ব্যক্তিবর্গকে পৃথক পৃথক সম্বোধন করেছেন। তাদের ব্যথাভরা শিরা-উপশিরায় অঙ্গুলী রেখেছেন। চিহ্তত করেছেন তাদের আসল _ রোগ-ব্যাধি ও আত্মপ্রবঞ্চণাগুলো। তাছাড়া মুসলিম উম্মাহর প্রতি সাধারণ ও পরিপূর্ণ সম্বোধন করেছেন। তাদের রোগগুলোও নিরূপণ করেছেন। রাতলে দিয়েছেন সেসবের চিকিৎসা । এসব একান্ত সম্বোধনে শাহ সাহেবের মনোব্যথা, ইসলামী মূল্যবোধের চেতনা, দাওয়াতের আগ্রহ ও কলমের জোর এমন উচ্চশিখরে পৌঁছেছে, যার উপমা পূর্বোক্ত সংস্কারক ও নিরীক্ষক এবং ডখ৮্.9110001119.001
— পৃষ্ঠা ২২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।