দশম অধ্যায় উম্মতের বিভিন্ন শ্রেণীর পরিসংখ্যান এবং তাদেরকে সংস্কার ও বিল্লবের আহ্বান শাহ সাহেবের স্বকীয়তা সাধারণতঃ যেসব আকাবিরে উলামায়ে কিরামের শিক্ষা জ্ঞান-গবেষণা ও সাহিত্যমূলক হয়, যাদের দান করা হয় বুদ্ধিমন্তা, বিচক্ষণতা ও সৃক্ষদর্শিতার পূর্ণাঙ্গ অংশ, তারা সাধারণতঃ বিভিন্ন বই-পুস্তক পাঠ, শিক্ষামূলক প্রবন্ধ- নিবন্ধের উপর গবেষণা, পর্যালোচনা কিংবা লেখালেখি ও সাহিত্যচর্চায় আপাদমস্তক ধ্যান-তন্ময় হয়ে ডুবে থাকেন। সমাজের বিভিন্ন শ্রেণী ও সাধারণ মুসলমানদের দুর্বলতা ও রোগ-ব্যাধি সম্পর্কে হয়ত তারা উদাসীন- বেখবর থাকেন অথবা তাদের পক্ষে এই সাধারণ পর্যায়ে পৌঁছা এবং এ শিক্ষাগত উচু দৃষ্টি থেকে যোর মধ্যে পৃথিবীর সকল প্রকার স্বাদ-মিষ্টতার উধ্রবে এক ভিন্ন স্বাদ ও মিষ্টতা থাকে) নেমে আসা কঠিন হয়। প্রবীণ উলামায়ে কিরামের মধ্য হতে এক্ষেত্রে দুই ব্যক্তিকে পরিষ্কারভাবে ব্যতিক্রমতুক্ত করা যায়। প্রথমতঃ হুজ্জাতুল্লাহিল ইসলাম ইমাম গাযালী (র) (মৃত্যু ৫০৫ হি.)। যিনি তার জগদ্ধিখ্যাত অমর গ্রন্থ “এহইয়াউল উলুমিদ্দীন'-এর মধ্যে সমকালীন মুসলিম সমাজ ও মুসলিম উম্মাহর বিভিন্ন শ্রেণীর লোকদের রোগ-ব্যাধি ও দুর্বলতাগুলো এমনভাবে চিহিত করেছেন, যাতে পরিষ্কার মনে হয়, তিনি সমকালের সাধারণ জীবনযাত্রা ও সমাজের বিভিন্ন শ্রেণীর লোকদের মজলিস থেকে নিয়ে খলীফা ও. শাসকবর্গের দরবারসমূহ, আমীর-উমারা ও থেকে নিয়ে পেশাজীনী ও ব্যবসায়ীদের দোকান এবং বাজার-বন্দরের কোলাহল ও উত্তেজনাপূর্ণ অবস্থা-পরিস্থিতি সম্পর্কে ওয়াকিফহাল ছিলেন। জানতেন নফস প্রবৃত্তি) ও শয়তান কী কী পন্থায় উলামা ও. নেতৃবৃন্দের বিভিন্ন শ্রেণীর লোকজন আর সাধারণ ও বিশেষ লোকদের বিভিন্ন গোষ্ঠীকে ধোকা দিচ্ছে? ধর্মীয় জ্ঞান- গবেষণা কিভাবে বদলে গেছে? আর তারা আসল অভীষ্ট (আল্লাহর সন্তুষ্টি ও পরকালীন সাফল্য) সম্পর্কে কত উদাসীন। ফখ্৮্.9110001119.001)
— পৃষ্ঠা ২২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।