আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 5
/ ২৯২
📝 লেখা 📖 পিডিএফ

ভ্রমণকাহিনীতে আমভাবে পাওয়া যায়। যা রাজত্বের প্রাণকেন্দ্র (কনস্টান্টিনোপল) এর দুরতৃ, তুর্কিদের হিজাষের আভ্যন্তরীণ বিষয়ে যতদূর সম্ভব হস্তক্ষেপ করা থেকে বিরত রাখার কৌশল, মক্কার শরীফদের (যারা ছিলেন প্রসিদ্ধ হাসানী সাদাতের বংশধর) ব্যাপারে অতিরঞ্জিত নমনীয়তা ও উদারতা, আরবীদের ব্যাপারে সীমাতিরিক্ত শ্রদ্ধা-ভক্তি ও তাদের বাড়াবাড়ি সম্পর্কে ভ্রক্ষেপহীনতার রাজনীতি, অধিকন্তু হিজাযের নেতৃতে পরিবারতান্ত্রিকতা ও একই বংশে সীমাবদ্ধ হওয়ার অলৌকিক পরিণতি ছিল। নিশ্চিতভাবে বলা যায়, শাহ সাহেব রে) এসব অরাজক-অস্থিরতাপূর্ণ অবস্থা, নেতৃত্ব ও ক্ষমতার মসনদের জন্য হিংসাত্ক ও বিদ্বেষমূলক ছন্দ-সংঘাত এবং আইন-শৃঙ্খলার দুর্বলতাকেও তার অন্ত্দৃষ্টিতে দেখে থাকবেন। ধর্মীয় মূল্যবোধে নিবিষ্ট' অন্তর দিয়েও উপলব্ধি করে থাকবেন। সুতরাং চাচা- _ ভাতিজার মধ্যে ক্ষমতার মসনদের জন্য যে লড়াই ১১৪৫ হিজরীতে সংঘটিত হয়েছে, বিস্ময়ের কিছু নয় তা শাহ সাহেবের হারামাইনে অবস্থানকালেই হয়েছে। আর তিনি এর থেকে সুদূরপ্রসারী ও চারিত্রিক অবনতির সাক্ষ্য প্রমাণ চয়ন করেছেন। ইয়ামেন ইয়ামেনেও প্রায় এ ধরনের শাসনব্যবস্থা চালু ছিল৷ সুতরাং রাজনৈতিক ও আন্তর্জাতিকভাবে উসমানিয়া সাম্রাজ্যের অধীন এবং রাজত্বের পক্ষ থেকে নিযুক্ত তুর্কি গভর্নর থাকা সত্বেও সেখানে নেতৃত্ব (ইমামত) ব্যবস্থা চালু ছিল। যা ইয়ামেনে তৃতীয় হিজরী শতকের মাঝামাঝি থেকে চলে আসছিল । যাতে বংশগতভাবে সাদাত আর মাযহাব হিসেবে যায়দী* ব্যক্তিবর্গ অধিষ্ঠিত ছিল। ইয়ামেনবাসী তাদের হাতে খেলাফতের বায়“আত গ্রহণ করত। তাকে বলা হত ইমাম। উক্ত পদে সমাসীন ব্যক্তির ইজতিহাদের যোগ্য মানসম্পন্ন হওয়া এবং স্বীয় মাযহাবে প্রসিদ্ধ ও বিদগ্ধ আলিম হওয়াকে অনিবার্য মনে করা হত। সম্রাট সুলাইমান কানুনী ইবনে ইয়ায়ুয সেলিমের শাসনামলে ইয়ামেন ৪ আল্লামা মুহাম্মদ আবু যাহরা স্বরচিত “তারীখুল মাযহাব আল ইসলামিয়া" গ্রন্থে অভিমত প্রকাশ করে লিখেন, যায়দী শী'আ সম্প্রদায়গুলোর মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের অতি নিকটতর ও ভারসাম্যপূর্ণ একটি দল। তারা ইমামদেরকে নবুওয়াতের স্তরে পৌঁছায়নি; রাসূলুল্লাহ সে) এর পরে কেবল তাদের শ্রেষ্ঠত্বের দাবী করে। তারা সাহাবায়ে কিরামকে কাফির আখ্যা দেয় না। তারা মনে করে, যে. ইমামের অসিয়ত নবী (স) করেছিলেন, নাম ও ব্যক্তিত্ব হিসাবে তাকে নির্ধারণ করেননি বরং গুণাবলি বর্ণনা করেছিলেন। যা হযরত আলী (রা) এর উপর প্রযোজ্য হয়। আল্লামা আবু যাহরা-এর গবেষণা মতে, এই ফিরকার মুখপাত্র ইমাম যায়েদ ইবনে ইমাম যাইনুল আবেদীন শায়খাইন হেযরত আবু বকর ও হযরত উমর (রা) এর খেলাফতের প্রবক্তা ছিলেন। তিনি তাদের খেলাফতকে সঠিক বলে মানতেন। পৃ:৪৭-৪৯ ফখ্৮৬.9110001179.001)

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।