আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 5
/ ২৯২
📝 লেখা 📖 পিডিএফ

হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ২১১ সৃক্মদর্শী চোখ এই যোগ্য রতু ও তার ভেতরে ধর্মীয় মূল্যবোধকে দেখে ফেলেন। শাহ সাহেব তার সঙ্গে চিঠিপত্র আদান-প্রদান শুরু করেন। আর সেই অগ্নিক্ষুলিঙ্গগুলো প্রজ্্লিত করার চেষ্টা চালান, যা ভগ্ঘ ছাইয়ের ভেতর চাপা পড়েছিল। শাহ সাহেব তার নামে একটি পত্রে লিখেন, “মহান আল্লাহ তা'আলা আমীরুল মুজাহিদীনকে প্রকাশ্য সাহায্য ও সুস্পষ্ট সমর্থনের সাথে সম্মানিত করুন। আর এই আমলকে গ্রহণযোগ্যতার মর্যাদায় পৌঁছিয়ে বিরাট বিরাট বরকত ও রহমত তার উপর অর্পিত করুন। ফকীর ওয়ালীউল্লাহ আল্লাহ তাকে ক্ষমা করুন)-এর পক্ষ থেকে এঁকান্তি ক মহব্বতের সালামের পর প্রকাশ থাকে যে, মুসলমানদের সাহায্যার্থে এখানে দু'আ করা হচ্ছে এবং অদৃশ্য শক্তি থেকে উপকারিতা গ্রহণ অনুভূত হচ্ছে। আশা করা যায়, আল্লাহ তাআলা আপনার হাতে ধরমীয়ি চেষ্টা-সংগ্বাম ও জিহাদকে জীবিত করে তার অফুরন্ত বরকত এই দুনিয়া ও পরকালে দান করবেন। ০১৯৭ ০438 ৯ 4]. নিশ্চয় তিনি সন্নিকটে এবং দু'আ কবুলকারী ।" অপর একটি পত্রে তাকে আমীরুল গুযাত' এবং “রঈসুল মুজাহিদীন" উপাধিতে সম্বোধন করেছেন। অন্য একটি পত্রে লিখেন, “মনে হয় এ যুগে মুসলিম উম্মাহর শক্তি বৃদ্ধি ও মৃতপ্রায় উম্মতের সাহায্য দানের কাজ আপনার মাধ্যমেই সম্পাদিত হবে, যিনি এই উত্তম ও কল্যাণ কাজের উৎস.ও মাধ্যম । আপনি মনের মধ্যে কোনও ধরনের প্রবঞ্চণা ও সংশয় জমতে দিবেন না। ইনশাআল্লাহ সব কাজ বন্ধুদের সন্তষ্টি ও প্রত্যাশা অনুযারী বাস্তবায়িত হবে। শাহ সাহেব নবাব নাজীবুদ্দৌলাহর নামে প্রেরিত চিঠিপত্রে দু'আ ও ধন্যবাদ জ্ঞাপনের উপরই যথেষ্ট করতেন না, তাকে অনেক উপকারী মৌলিক পরামর্শও দিতেন। সতর্ক ও বিরত থাকার উৎসাহও দিতেন সেসব ভুলত্রান্তি ও ঘটনাবলির পুনরাবৃত্তি থেকে, যা ইতোপূর্বে আক্রমণকারী ও মুসলমান সৈন্যদের থেকে প্রকাশ পেয়েছে এবং যা আল্লাহর সাহায্য-সহায়তা আসার ক্ষেত্রে অন্তরায় হয়ে যায়। এক পত্রে হযরত শাহ সাহেব লিখেন, “যখন শাহী ফৌজের দিল্লী আগমন ঘটবে, তখন এ ব্যাপারে পূর্ণ যত ও শৃঙ্খলা থাকতে হবে, যেন শহর আগের মত অন্যায়-জুলুমে পদদলিত না হয়। দিল্লীবাসী অনেকবার হত্যা-লুষ্ঠন, ইজ্জত হরণ ও লাঞ্ছনার তামাশা দেখেছে । আর তা- ই উদ্দেশ্য হাসিল ও ইচ্ছায় বিলম্ব হচ্ছে। সবশেষ কথা, মজলুমদের “আহ! ধরবনিতেও প্রভাব আছে। এখন যদি আপনি চান, আপনার বহু প্রত্যাশিত কাজটি সম্পন্ন হয়ে যাক, তাহলে যথারীতি পূর্ণ গুরুত্বের সাথে লক্ষ্য রাখতে ফখ৮্.9110001119.001)

— পৃষ্ঠা ২১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।