..... হযরত শাহ.ওয়ালী উল্লাহ্ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবনও কর্ম... ২০৭ এভাবে শাহ সাহেব সেই সুমহান কর্তব্য পালন করে ফেলেন, যা একজন উত্তম আলেমে দীন, কুরআন ও হাদীস বিশারদ এবং সময়ের মুজাদ্দিদ ও সংস্কারকের করা উচিৎ। যিনি তার দায়িতৃ-কর্তব্য সম্পর্কে সচেতন এবং সেসব বিপদাশঙ্কা সম্পর্কে জ্ঞাত, যা কেবল শাসক গোষ্ঠীর মাথার উপরই নয়; সমগ্র দেশবাসীর কাঁধে উপর উন্মুক্ত তরবারীর মত ঝুলছিল। শাহ সাহেব তার পূর্বসূরীদের অনুসরণ এরং উম্মতের বুযুর্গদের রীতি অনুযায়ী রাজদরবারের সঙ্গে সরাসরি কোনও সম্পর্ক রাখেননি ।-নিজের দারিদ্রের চাটাইয়ের উপর থাকতেই স্বাদ পেতেন। কিন্তু খাজা নিযামুদ্দীন আউলিয়া এবং উত্তরসূরী হযরত সাইয়িদ নাসীরন্দীন চেরাগে দিহলী রে)-এর মত তার অন্তর সমকালীন রাজত্ব ও এর সঠিক নেতৃত্বে জন্য দুআয় মগ্ন ছিল। আর যারা এই -শিক্ষা শু আধ্যাত্মিক কেন্দ্রের সাথে সম্পর্ক রাখতেন, তিনি তাদেরকে মুখে-কলমে সঠিক পরামর্শ দানের কোনও প্রকার কৃপণতা ও সাবধানতার সঙ্গে কাজ করতেন না । দু' একবার এমনও হয়েছে যে, বাদশা স্বয়ংআকনম্মিক শাহ সাহেবের খেদমতে এসে হাঘির হন এবং দু'আর দরখাস্ত করেন+ শাহ সাহেব তার প্রিয়ভাজন ওও বিশ্বস্ত, ইরশাদের অধিকারী মুরীদ এবং আত্মীয় ভাই শাহ মুহম্মদ আশেক ফুলতী €র) কে একটি পত্রে লিখেন, “বৃহস্পতিবার দিন বাদশা হযরত নিষামুদ্দীন আউলিয়া এবং অন্যান্য 'মাশায়িখের মাজার যিয়ারতের জন্য সওয়ার হয়ে গমন করেছিলেন । আমাকে পূর্ব থেকে জানানো ছাড়াই কাবুলী দরজা দিয়ে সাদাসিধে .আসনে চড়ে গরীবখানায় এসে উপস্থিত হন। অধমের মোটেও জানা ছিল না। মসজিদে চাটাইগুলোর উপর এসে বসে পড়লেন। বাদশাকে. অন্তত এতটুকু অম্মান জানানো আবশ্যক হয়ে পড়েছিল, অধম যে জায়নামাযে বসে এবং নামায আদায় কর, সেটিকে এমনভাবে বিছিয়ে দেওয়া হয় তার এক প্রান্তে অধম বসে আর অপর প্রান্তে বসেন বাদশা । বাদশা প্রথমে অত্যন্ত সম্মানের সাথে মুসাফাহা করলেন। এরপর বললেন, আমি দীর্ঘদিন থেকে আপনার সাক্ষাতের আকাজ্জী ছিলাম। কিন্তু আজ এই যুবকের রাহবরীতে এখানে এসে পৌঁছেছি? ইধগিত করলেন উধীরের প্রতি। এরপর বললেন, কুফরের প্রবলতা আর প্রজাদের বিচ্ছিন্রতা-বিক্ষিপ্ততা এমন পর্যায়ে পৌঁছে গেছে, যা সকলেই অবগত । কাজেই আমার তো' নিদ্রা, পানাহার কঠিন-ও তিক্ত হয়ে গেছে। এ. ব্যাপারে আপনার কাছে দু'আর - দরখাস্ত । আমি বললাম, ইতোপূর্বেও আমি দু'আ করতাম । আর এখন তো ইনশাআল্লাহ আরও বেশি দুআয় মগ্ন থাকব। ফখ৮্.9110001119.001
— পৃষ্ঠা ২০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।