নবম অধ্যায় শাহ সাহেবের বীরতৃপূর্ণ ও সাহসী কর্মকাণ্ড তিনটি অনভিজ্ঞ যুদ্ধবাজ শক্তি _ বক্ষমান কিতাবের দ্বিতীয় অধ্যায়ে আমি বলে এসেছি, হিজরী বার শতকের ভারতবর্ষ রাজনৈতিক, শাসনব্যবস্থা ও চারিত্রিক দিক থেকে বিপর্ষয়- বিশৃঙ্খলা, অধঃপতন-অনিয়ম, অরাজকতা, লুটতরাজ, কিক্ষিপ্তাবস্থা ও অক্ষমতার এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছিল, যাকে কোনও সমাজ, জাতি ও শাসনব্যবস্থার মুমূর্যাবস্থা কিংবা নাভিশ্বাস বলা যেতে পারে । মোঘল সাসত্রাজ্য একটি মুসলিম শাসকবংশের সুদীর্ঘ ও ক্ষমতাধর নেতৃত্বের স্মৃতিফলক (১5%70001 বা নমুনা) হয়ে বেঁচেছিল। যার পিছনে না ছিল কোনও শক্তি- ক্ষমতা, না সম্রমবোধ আর না উৎসাহ-হিম্মত। বাহ্যতঃ সে সময় মোঘল সাম্ত্রাজ্যই নয় বরং গোটা রাজ্যের ভাগ্য নির্ধারণকারী ছিল তিনটি অনভিজ্ঞ যুদ্ধবাজ শক্তি। এগুলো যথাক্রমে মারাঠী, শিখ ও জাঠ। মারাঠী যাদের তৎপরতা প্রথমে দক্ষিণাত্যেই সীমাবদ্ধ ছিল। এদের গুরুত্ব একটি নিয়মতান্ত্রিক সাংবিধানিক সরকারের বিরুদ্ধে এক “বিদ্রোহী গ্রুপ' (4077407২9) ও গুপ্তচোরা গেরিলাশক্তি অপেক্ষা বেশি ছিল না। সেই মারাহীরা কেন্দ্রীয় শাসন ব্যবস্থার ক্রমবর্ধমান দুর্বলতা, ভাগ্যপরখকারী যুদ্ধবাজ নেতাদের পারস্পরিক শক্তিপরীক্ষা এবং রাজত্রে আমীর-উমারাদের অদূরদর্শিতার কারণে (যারা প্রতিপক্ষকে অপমান করা কিংবা পরাজিত করার অভিপ্রায়ে মারাঠীদের দ্বারা কাজ নিত) ভারতব্যাপী এমন একটি বৃহৎ শক্তি হয়ে যায়, যে দিল্লীর সিংহাসন দখল এবং সেই শূন্যতা পুরণ করার স্বপ্ন দেখতে থাকে, যা মোঘল শাসকদের সামরিক শক্তির দুর্বলতা ও ব্যবস্থাপনার অযোগ্যতা সৃষ্টি করে দিয়েছিল। ১৭৫৬ খুস্টাব্দে (১১৭০ হি.) মালিহার রাও হাওলাকর ও রঘুনাথ রাও উত্তর ভারতে নিজ কর্তৃত প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয় এবং জাঠদের সাহায্যে ১৭৫৭ বৃস্টাব্দে (১১৭১ হি.) দিল্লী আক্রমণ করে বসে। নাজীবুদ্দৌলাহকে বাধ্য হয়ে ফখ৮্.9110001119.001
— পৃষ্ঠা ১৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।