আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 5
/ ২৯২
📝 লেখা 📖 পিডিএফ

হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহান্দিসে দেহলভী (ে)-এর জীবন ও কর্ম ১৮৭ আলোচনা পূর্ণ শ্রদ্ধা ও মুহাব্বতের সাথে করেন। রাসূলুল্লাহ (স)-এর ওফাতের পরে গুরুতৃপূর্ণ ঘটনাবলির মধ্যে হযরত উসমান রো)-এর শাহাদাতকে প্রথম বিপর্যয় গণ্য করেছেন। আর দ্বিতীয় বিপর্যয় হিসেবে রাসূলে কারীম (স)-এর কলিজার টুকরা হযরত ইমাম হুসাইন (রা)-এর শাহাদাতকে ধরেছেন এবং মিশকাত শরীফের এমন এমন (বাইহাকী শরীফ থেকে চয়িত) রিওয়ায়েতে উদ্ধৃত করেছেন, যার দ্বারা বুঝা যায়, ইমাম হুসাইন রো)-এর রাসূলে কারীম (স)-এর সাথে সেই সম্পর্ক রয়েছে, যা হয় দেহের সাথে একটি গোশত পিগ্ডের। নবী করীম (সা.) তাকে সংবাদ দিয়েছিলেন, উম্মত তাকে (ইমাম হুসাইন (রা) কে) শহীদ করে দিবে। এই বিপর্যয়ের মধ্যে হাররার ভয়াবহ ঘটনাকেও অন্তর্ভূক্ত করেছেন। যেখানে ইয়াধীদের শাসনামলে তার সেনাবাহিনীর হাতে পবিত্র মদীনায় হত্যা-লুষ্ঠনের নির্লজ্জ ঘটনা ঘটেছে। চরম অসম্মানী হয়েছে মদীনা নগরী ও মদীনাবাসীদের ৷ শাহ সাহেব বনী উমাইয়াদের ব্যাপারে স্থানে স্থানে প্রকাশ্য সমালোচনা করেছেন। এভাবে গ্রন্থটিতে আহলে সুন্নাত ওয়াল জামাতের নিদর্শন ও গৌরবময় ভারসাম্য এবং ন্যায়ানুগতাও পুরোপুরি বিদ্যমান । নবীজীর ইন্তিকাল পরবর্তী পরিবর্তন ও বিপর্যয়সমূহ সনাক্তকরণ এ কিতাবের আরেকটি বড় বৈশিষ্ট্য হচ্ছে, এতে ইসলামের ধর্মীয় ইতিহাস, চিন্তাধারা ও ধর্মীয় বিপ্রব ও পরিবর্তনের সংক্ষিপ্ত একটি প্রকাশ্য চিত্রও উঠে এসেছে। ইসলামের রাজনৈতিক শিক্ষামূলক ইতিহাস তো অসংখ্য-অগণিত। কিন্ত এমন ইতিহাস কোথাও পাওয়া যায় না, যেখানে ইসলামের রাজনৈতিক ও সভ্যতা-সাংস্কৃতিক ইতিহাসের ক্রমধারায় নতুন চিন্তাধারা ও শিক্ষামূলক এবং চিরিক পরিবর্তন ও বপ্লবসমূহের চি দেখা গেছে (ই তা এতই হালকা ও সাদামাঠা হোক, যা সঠিক ইসলামী ভাবধারার জ্ঞানের কষ্টিপাথর ছাড়া দৃষ্টিগোচর হয় না)। বিভিন্ন কিতাবে সামান্য ভিন্ন বিষয়বস্তু পাওয়া যায়। কিন্তু কেউ তা নিজ আলোচনার শিরোনাম নির্ধারণ করেননি। শাহ সাহেব খায়রুল কুরূনের বিধি-বিধানের পার্থক্য এবং মৌলিক পরিবর্তনের আড়ালে সেসব পরোক্ষ ও চিন্তাগত পরিবর্তনসমূহের আলোচনা করেছেন, যা নবুওয়াতের এবং তৎপরবর্তী খায়রুল কুরূনের পরে দেখা দিয়েছে। শাহ সাহেবের ভাষায় সেসব আলোচনার শিরোনাম নিম্নরূপ- মিথ্যার প্রকাশ । তাজবীদে কুরআনের ধ্যানমগ্নতা ও অতিরঞ্জ্ন। পড়া ও তিলাওয়াতের ওপর যথেষ্ট করা আর কুরআনের প্রজ্ঞা ও বুযুৎপত্তিতে ঘাটতি । ফখ্৮্.9110001179.001

— পৃষ্ঠা ১৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।