আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 5
/ ২৯২
📝 লেখা 📖 পিডিএফ

হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ১৮৫ শাহ সাহেব বলেন, “১০২৫ (শীঘ্রই তোমরা আহুত হবে) এর চাহিদা অনুসারে প্রতীয়মান হয় যে, অদূর ভবিষ্যতে এমন কোনও আহবানকারী হবে, যিনি বেদুঈন মরুচারীদেরকে (রামে বসবাসকারী যে লোকজন হুদাইবিয়ার সন্ধিকালে ইসলামী সেনাবাহিনীর সাথে না গিয়ে পশ্চাতে রয়ে গিয়েছিল) এমন এক জাতির সঙ্গে যুদ্ধ করার জন্য আহবান করবে, যাদের জন্য দু'টি পথই খোলা থাকবে । হয়ত যুদ্ধ; নয়ত ইসলাম । (যার মিছদাক আরবের মুরতাদ বা ধর্মান্তরিত গোত্রসমূহই হতে পারে, যাদের থেকে ট্যাক্স গ্রহণ জায়েষ ছিল না; হয়ত তারা যুদ্ধে মারা পড়বে নতুবা ইসলাম গ্রহণ করবে) আর এ চিত্র একমাত্র হযরত আবু বকর (রা)-এর খেলাফতকালে দেখা গেছে, যিনি আরবের মুরতাদদের সাথে যুদ্ধ করেছেন। তাদের ক্ষেত্রে শরয়ী বিধান এটাই ছিল। এর দ্বারা না রোমবাসী উদ্দেশ্য হতে পারে আর না পারস্যবাসীরা, যাদের জন্য ছিল তিনটি পথ । যুদ্ধ, ইসলাম ও কর প্রদান। কাজেই এর দ্বারা সরাসরি হযরত আবু বকর (রা) -এর খেলাফত প্রমাণিত হয়। যিনি মুরতাদদের সঙ্গে যুদ্ধ করার জন্য হযরত খালিদ বিন ওয়ালিদ (রা)-এর তত্ত্বাবধানে সৈন্য প্রেরণ করেছেন আর মরুচারী বেদুঈনদেরকে যুদ্ধ অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। অধিকন্তু এই আহবানে সাড়া দেওয়ার ফলে পুরক্কার পাওয়া আর সাড়া না দেওয়ার কারণে শাস্তিযোগ্য "হওয়া একজন খলীফায়ে রাশেদরই বৈশিষ্ট্য ও পদমর্যাদা হতে পারে । কিতাবের আরেকটি মূল্যবান বিষয়বস্তু গ্রন্থটিতে খোলাফায়ে রাশেদীনের খেলাফতের অকাট্যতা ও বিশুদ্ধতার দলীল-প্রমাণ, চার খলীফার বৈশিষ্ট্য ও মর্যাদা, তাদের শাসনামলের কৃতিতৃসমূহ এবং তাদের অসংখ্য অমূল্য বাণী ও উক্তি ছাড়াও আরও মূল্যবান উপকারিতা, দুর্লভ জ্ঞান-গবেষণা এবং গুরুত্পূর্ণ বিষয়বস্তু রয়েছে, যেগুলো সাধারণতঃ না আকাইদ ও কালাম শাস্ত্রের কিতাবাদিতে পাওয়া যায় আর না কোনও ইতিহাস ও জীবনচরিত গ্রন্থে । তনুধ্যে একটি হল, কুরুনে ছালাছাহ €তিন যুগ)-এর ব্যাখ্যা, খেলাফত আর রাজত্রে পার্থক্য ও তার বিশ্লেষণ, অকার্যকর রাষ্ট্র ও লাগামহীন শাসন ব্যবস্থার ব্যাখ্যা এবং বনী উমাইয়ার রাজত্‌ ও লাগামহীন শাসন খেলাফত না হওয়ার সুস্পষ্ট বিবরণ রয়েছে। তার মতে খেলাফতে রাশেদাহ যদিও হযরত আলী মুর্তাযা (রা) -এর (শাহাদাতের) মধ্য দিয়ে শেষ হয়ে গেছে, তদুপরি তিনি হযরত মু“আবিয়া (রা) সম্পর্কে তোর সম্পর্কে বর্ণিত মর্যাদা ও বৈশিষ্ট্যের কারণে) কুধারণা, ভ€সনা ও অভিসম্পাত করা বেঁচে থাকার জন্য উদ্বুদ্ধ করেন। কিন্তু এরপর ডখ৮্.9110001179.001)

— পৃষ্ঠা ১৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।