আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 5
/ ২৯২
📝 লেখা 📖 পিডিএফ

হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ১৭৯ ব্যক্তিসত্বার হুকুম ও ব্যবস্থার অনুগত- যিনি বহুবিধ বৈশিষ্ট্যে তাদের থেকে স্বকীয়তার অধিকারী । তাদের কল্যাণ, স্বার্থ ও প্রয়োজনাদির ব্যবস্থাপক । তিনি একে মনোনীত করেছেন শরীয়তের প্রশস্ত ও লাবণ্যময় দিকনির্দেশনা ও মূলনীতির আলোকে । তিনি যদি ইমামতে কুররার আসনে তথা রাষ্ট্র ক্ষমতায় 'অধিষ্ঠিত হয়, তবে তাকে খলীফাতুল মুসলিমীন, আমীরুল মুমিনীন বা শাসক বলা হবে। আর যদি তিনি তার প্রতিনিধি বা তার বিশেষ দূত হন কিংবা শরীয়তের বিধি-বিধান কার্যকর করা, মামলা-মোকাদমা নিষ্পত্তি ও সুশৃঙ্খল ধর্মীয় জীবন-যাপনের জন্য মুসলমানগণ তাকে (ছোটখাট বিষয়ে ও স্থানীয়ভাবে) মনোনীত করে, তবে তাকে আমল বলা হবে। খলীফা নির্বাচন করা মূলতঃ এমন একটি দীনী ও ধর্মীয় কর্তব্য, যার ফলে সবচেয়ে বড় আশেকে রাসূল (স) নিবেদিতপ্রাণ বন্ধু হযরত আবু বকর সিদ্দীক (রা) এবং সবচেয়ে বড় প্রেমিক ও প্রাণউৎসর্গকারী সাহাবায়ে কিরাম (রা) মহান আহলে বাইতসহ) এ বিষয়টির সমাধান তথা খলীফাতুল মুসলিমীন নির্বাচনকে নবীজীর পুতঃপবিত্র ও পুণ্যময় নূরানী দেহ সমাহিত করার পূর্বে অগ্রাধিকার দিয়েছেন। আর সম্ভবতঃ প্রত্যেক খলীফার ইন্তিকালের পর এ নীতিই কার্যকর ছিল। হযরত আবু বকর রো)-এর নির্বাচন দশ হিজরী থেকে নিয়ে খলীফা মুস্তাকিম বিল্লাহ আব্বাসীর শাহাদাত (৬৫৬ হি.) পর্যন্ত মুসলিম বিশ্ব কখনও ইসলামী খলীফা থেকে বঞ্চিত ছিল না। শুধুমাত্র খলীফা মুস্তারশাদ বিল্লাহ, যিনি সুলতান (শাসক) মাসউদ সালজুকীর হাতে ১০ রমযান ৫২৯ হিজরীতে বন্দি হয়েছিলেন, তার অনুপস্থিতি ও বন্দিদশার কিছুদিন তথা প্রায় তিন মাস সাতদিন মুসলিম বিশ্ব ইসলামী খলীফা শূন্য ছিল। কিন্তু এটি মুসলিম বিশ্বের জন্য এমন বিরল বিস্ময়কর অভিজ্ঞতা ও মর্মন্তদ ঘটনা ছিল, যার কারণে সে অন্ধকারাচ্ছন্ন ও বিভৎস আর বাগদাদ ধ্বংস-বিরান হয়ে গিয়েছিল । আল্লামা ইবনে কাছীর (র)-এর ভাষায়, “বাগদাদের অধিবাসীদের মাঝে প্রকাশ্য-পরোক্ষ সবদিক থেকে এক ধরনের ভূমিকম্প ছেয়ে যায়। সর্বসাধারণগণ মসজিদের মিশ্বরগুলো পর্যস্ত ভেঙে ফেলে । জামাতে অংশগ্রহণও ছেড়ে দেয়। মহিলারা মাথা থেকে দোপাষ্ট- গ্রেফতারী এবং পেরেশানী-অস্থিরতা ও তার বিপদ-বিপর্যয়ে শোক করতে থাকে। অন্যান্য অঞ্চলও বাগদাদের পদাঙ্ক অনুসরণ করে চলে । এরপর এই বিপর্যয় এত বেড়ে যায় যে, কমবেশি সব এলাকাই এতে প্রভাবিত হয়ে পড়ে। বাদশা সানজর এই অবস্থাদৃষ্টে তার ভ্রাতুম্পুত্রকে উদ্ভুত অবস্থা- পরিস্থিতির স্পর্শকাতরতা ও গুরুতৃ সম্পর্কে অবহিত এবং সচেতন করেন। ফখ৮্.9110001179.001

— পৃষ্ঠা ১৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।