আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 5
/ ২৯২
📝 লেখা 📖 পিডিএফ

ইতিহাসে এবং গোষ্ঠী ও সত্যতার ক্ষেত্রেও যার কোনও মূল্য ও প্রভাব নেই, বরং গোটা কুরআনে কারীমে কোথাও প্রাচীন উম্মতসমূহের ঘটনাবলির ধারাবাহিকতায় আবার কোথাও শক্তি-দুর্বলতা ও জয়-পরাজয়ের কারণগুলো বর্ণনায় সংখ্যাধিক্যের নিক্রিয়তা, মানবীয় ভীড়ের মূল্যহীনতা, পুণ্যবান কত ব্যক্তিত্বের উপস্থিতিতে বিপদ-বিপর্যয়ের প্রাচুর্য, মানুষের নিষ্ঠুরতা-নির্মমতা এবং সত্যধর্মের পরাভবের আলোচনায় ভরা । যাতে মনে হয়, ন্যায়-ইনসাফের মানদণ্ড ও বিবেকের মানদণ্ড উভয়ভাবে বিক্ষিপ্ত-বিচ্ছিন্ন জনসংখ্যার গগেণনায় যত বেশিই হোক) তেমন কোনও গুরুত্‌ ও উপকারিতা নেই। ইসলামের দৃষ্টিতে যেসব মহান লক্ষ্য-উদ্দেশ্য রয়েছে, ত তন্যধ্যে দাস ও প্রভুর মধ্যকার সম্পর্কের সংশোধন, শৃঙ্খলা বিন্যাস, এর উন্নতি ও ব্যাপৃতি, মানব জীবনকে তার ছাঁচে ঢেলে সাজানোর প্রচেষ্টা, জামাতের সদস্যদের পারস্পরিক সম্পর্কোন্নয়ন, পরিচ্ছন্নতা এবং মনোহারিতাও রয়েছে। এমন এক সুশৃঙ্খল, সুসজ্জিত নিরাপদ ও শান্তিপূর্ণ জীবনের জন্য রয়েছে পরিবেশ সমতল করার বিষয়টিও। যেখানে সৃষ্টিকর্তার প্রদত্ত ফরযসমূহ অবশ্য পালনীয় নির্দেশসমূহ) ও সৃষ্টিজীবের অধিকার দু'টিই আদায় করার পূর্ণ সুযোগ এবং সেসব যোগ্যতা-পূর্ণতা ও উচ্চাসনে পৌঁছার পুরোপুরি অবকাশ পাওয়া যায়, যার যোগ্যতা মানব সত্ত্বায় গচ্ছিত রাখা হয়েছে। সে চেষ্টা করেছে, তার কর্মক্ষমতা ও বুদ্ধিমত্তা যেন সেসব বিপদ-আশঙ্কার মোকাবেলা করা, সেসব ক্ষয়ক্ষতি থেকে আত্মরক্ষা ও সেসব বিপর্যয়-বিশৃঙ্খল বিদূরিতকরণে বিনষ্ট না হয়, যা কখনো বিশৃঙ্খল জীবন থেকে জন্ম নেয়, কখনো মনগড়া আইন-কানুন থেকে, কখনও লাগামহীনতা থেকে, সম্মান ও নেতৃত্বের মোহ থেকে । সেজন্য মহান আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ একটি আইন/সংবিধান, আসমানী শরীয়ত, আল্লাহ পাকের প্রভুতু ও প্রজ্ঞায় বিশ্বাসী একটি খেলাফত ও শাসন ব্যবস্থা অবতীর্ণ, ভুল-ক্রুটি মুক্ত, লক্ষ্য-উদ্দেশ্য ও স্বার্থসমূহ, সাম্প্রদায়িকতা ও পক্ষপাতিত থেকে অনেক উর্ধ্বে হওয়ার বিশ্বাস থাকা জরুরী । আর খেলাফত ও শাসন যতদূর বিস্তৃত তা এই শরীয়তের সঠিক ব্যাখ্যাতা ও মুখপাত্র । আর মানবীয় শক্তি ও ইচ্ছার শেষ পর্যন্ত অপাত্রে সাহায্য-সহযোগিতা ও সাম্প্রদায়িকতা, খোশামোদ এবং অসাম্য থেকে দূরে থাকা আরশ্যক। এসব মহান উদ্দেশ্য বাস্তবায়ন ও তার সুফল প্রকাশের জন্য প্রথম থেকেই শরীয়তপ্রণেতা (মুহাম্মদ স.) এমন সব হুকুম-আহকাম, হেদায়াত ও দিকনির্দেশনা দিয়েছেন, যার বিদ্যমানতায় মুসলমান এমন এক অসাধারণ সুশৃঙ্খল ও সুসংহত জনগোষ্ঠীর রূপ ধারণ করতে বাধ্য হয়। যা এমন এক ডখ৮্.9110001119.001

— পৃষ্ঠা ১৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।