হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ১৭৩ মাওলানা মহসিন ইবনে ইয়াহইয়া তারহতী “৯ ৮85” রচয়িতা বলেন, “আমি আপন উস্তাদ মাওলানা ফযলে হক খায়রাবাদী মৃত্যু ১২৭৮ হি.) কে দেখেছি, একটু সময়-সুযোগ পেলেই কোন না কোন কিতাব মুতালা“আয় ধ্যানমগ্ন ও নিমজ্জিত হয়ে যেতেন। আমরা অভ্যাসের পরিপন্থী তার এই ধ্যানমগ্নতা দেখে বিস্মিত হলাম। কৌতুহল জাগল, এটা কী কিতাব? কার রচিত? তিনি নিজেই বলেন, “এ কিতাবের লেখক জ্ঞানের এমন অথৈ সমুদ্র, যার কোনও কুল-কিনারা নেই।' জানলাম, এটি শাহ ওয়ালীউল্লাহ রে) বিরচিত: ইযালাতুল খফা'; যার একটি সংস্করণ হযরতের হাতে। শেষকালের গৌরব মাওলানা আবুল হাসানাত আবদুল হাই ফিরিঙ্গি মহৃল্লী (মৃত্যু ১৩০৪ হি.), যার জ্ঞানের গভীরতা, যুগের অসাধারণ ব্যক্তিত ও দৃরদর্শিতা প্রসিদ্ধ ও স্বীকৃত_ তিনি তার সুপ্রসিদ্ধ “২৯০ %-০)। ৮৮.১৭৮০০ ১৯০] 8]? গ্রন্থে যালাতুল খফা” র আলোচনা প্রসঙ্গে লিখেন- 443 55 ০3121 ৯১০ 1424 তথা এটি এমন একটি গ্রন্থ যা তার বিষয়বন্তুতে বিরল ও ভূতপূর্ব। 'হুজ্জাতুল্লাহিল বালিগা” ও “ইযালাতুল খফা'-এর পারস্পরিক সম্পর্ক 'হুজ্জাতুল্লাহিল বালিগা' রচনার পর, যাতে ইসলামের পূর্ণাঙ্গ ও সুবিন্যস্ত নেষাম এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যার ফলে জীবন, সমাজ ও সভ্যতার সঙ্গে ইসলামের নিবিড়তা ও সম্পৃক্ততা প্রমাণিত হয়। পরিষ্কার হয়ে যায়, ইসলাম নির্দেশিত আকীদা-বিশ্বাস, ইবাদত-বন্দেশী ও সামাজিক জীবনের বিধি-বিধানের উপর যথাযথ আমল করা ব্যতিত কোনও সুস্থ সমাজ, পরিচ্ছন্ন সভ্যতা, ন্যায়ানুগ ও ভারসাম্যপূর্ণ সামাজিকতার অস্তিত্ব কল্পনা করা যায় না। এই লক্ষ্য-উদ্দেশ্যের বিশ্লেষণ ও পূর্ণতা দান এবং এই মঞ্জিলের বিজ্ঞচিত ও প্রজ্ঞাপূর্ণ বৈশিষ্ট্যের সাথে (যাতে অদূর ভবিষ্যতে আগত বৈপ্রবিক যুগের যুক্তিপ্রিয় মন-মানসের প্রশান্তি ও পরিতৃত্তির খোরাক ছিল) খোদ ইসলামের সমাজব্যবস্থার চাহিদা, বৈশিষ্ট্যাবলি, লক্ষ্য-উদ্দেশ্য ও কার্যক্রমের পরিধির ওপর এবং তার বিশ্বব্যাপী ও স্থায়ী, সুস্পষ্ট ও অকাট্য খিলাফতের দপ্তরের উপর. সেই ব্যাখ্যা-বিশ্লেষণ, এঁতিহ্যগত প্রমাণ ও যৌক্তিকতার সাহায্য, ইতিহাসের সাক্ষ্য এবং কুরআন-হাদীসের আলোকে কলম ধরার খুব বেশি প্রয়োজন ছিল। তাছাড়া সেসব ভুল ধারণা ও পভ্রষ্টতার পর্দা বিদীর্ণ করারও প্রয়োজন ছিল, যা এক্ষেত্রে প্রাচীনকাল থেকে প্রকাশ্যে ছড়িয়ে পড়েছে এবং সেসবের ভিত্তিতে বিরাট এক ফিরকার আত্মপ্রকাশ ঘটেছে। যে চিন্তাধারার এমন এক কিক্ষিপ্ততা সৃষ্টি করে দিয়েছে, যার প্রভাব আকীদা- বিশ্বাস ও কাজকর্মের সীমানা পেরিয়ে সরকার ব্যবস্থা এবং ভারতবর্ষে ফখ্৮্.9110001119.001)
— পৃষ্ঠা ১৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।