অষ্টম অধ্যায় খেলাফত ব্যবস্থার প্রয়োজনীয়তা ও উপকারিতা খোলাফায়ে রাশেদীনের খেলাফতের প্রমাণ এবং তাদের অনুগ্ধহ-দান “ইযালাতুল খফা” “আন খিলাফাতিল খুলাফা” -এর দর্পণে ্যালাতুল খফা' গ্রন্থের গুরুতৃ ও স্বকীয়তা 'ইযালাতুল খফা” শাহ সাহেবের (হুজ্জাতুন্নাহিল বালিগা-এর পর) আরেকটি বিশ্বনন্দিত রচনা এবং নিজের বহুমুখী অসংখ্য বৈশিষ্ট্যের বিচারে আপন বিষয়বস্তুতে একক ও স্বতন্ত্র কিতাব। পূর্ণ কিতাবটিই উন্াত্ততা ও উদ্যম সৃষ্টিকারী জ্ঞান-প্রজ্ঞা ও আনন্দদায়ক তথ্যকণিকায় ভরা । বিশেষতঃ শাহ সাহেবের কুরআনে কারীমের উপর দীর্ঘ গবেষণা, বিস্ময়কর সম্পৃক্ততা, তার গভীর ও তীন্ষ্ম জ্ঞান, আয়াতের ইর্ধগিত ও সৃক্ষ্তার প্রতি আত্মিক আকর্ষণ, মাসআলা উদঘাটনের গভীরতা এবং মেধার প্রথরতা ইত্যাদির এমন দৃ্টাত্ত পাওয়া যায়, যার ফলে একজন ইনসাফপ্রিয়-ও সুস্থ বিবেকবান মানুষ নিজে নিজেই এ সিদ্ধান্তে পৌঁছতে পারে যে, এই জ্ঞানম্প্রজ্ঞা নিছক পুঁথিগত ও অর্জিত নয়। এ কিতাবের লেখক সমকালের প্রচলিত. পাঠ্য বই, তাফসীর গ্রন্থাবলি, উসৃলে ফিকহ ও কালাম শাস্ত্রের সাজানো রঙিন .মোড়ক এবং সেসবের বর্জ্য ও উচিছষ্ট চয়নকারী নন; তার এই জ্ঞান-প্রজ্ঞার সম্পর্ক মহান স্রষ্টার দান ও খোদায়ী অনুকম্পার সঙ্গে । স্বয়ং শাহ সাহেবের কলম থেকেই অনিচ্ছায় গ্রন্থের সূচনাতেই বেরিয়ে এসেছে নিঙ্নোক্ত শব্দমালা | “ঘটনা হল, আল্লাহর তাওফীকের নূর এই অধম বান্দার অন্তরে (স্বতন্ত্র একটি শাস্ত্রকে) এত ব্যাপক-বিস্তৃত আকারে প্রক্ষিপ্ত করেছে যে, অকাট্যভাবে প্রশান্তির সাথে তার জ্ঞান হয়ে গেছে- সেসব মহাপুরুষগণের (খোলাফায়ে রাশেদীনের) খিলাফতের সত্যতা ও প্রমাণ উসূলে দীন তথা ধর্মীয় উৎসসমূহের মধ্য থেকে একটি বিশাল উৎস। যতক্ষণ পর্যস্ত এই উৎসকে পূর্ণ দৃঢ়তার সাথে স্বীকার না করা হবে, শরীয়তের কোনও মাসআলাই অকাট্য সাব্যস্ত হবে না।' যেসব সুযোগ্য উলামায়ে কিরামের বিভিন্ন মাসআলায় শাহ সাহেবের সঙ্গে মতবিরোধ ছিল এবং যাদের যুক্তিবিদ্যায় ব্যাপৃতি বরং নেতৃত্বের আসন অর্জিত ছিল- এ কিতাবের প্রতি যখন তাদেরও দৃষ্টি নিবদ্ধ হয়, তখন তারা লেখকের জ্ঞানের গভীরতা ও অতলদর্শিতার মুল্য না দিয়ে পারেননি। ডখ্৮্.9110001119.001)
— পৃষ্ঠা ১৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।