চে নির্ণয় হয়। আল্লাহ পাকের নির্দিষ্ট দিনে আল্লাহ পাকের দরবারে আবেগ- করে। প্রত্যেক ব্যক্তি যা তার কাছে নেই, সে বিষয়ে অন্যের থেকে উপকার লাভ করে। কেননা উত্তমতর ও সুন্দর আনন্দদায়ক বিষয়গুলো সাধারণতঃ সংস্পর্শ ও বন্ধুত্বের মাধ্যমে এবং একে অপরকে দেখে-শুনেই অর্জিত হয়।' তিনি আরও লিখেন, “হজ্জ যেহেতু এমন একটি মুহূর্ত, যেখানে সকলেই সমবেত হয়, তাই এটি বিভ্রান্তিকর রুসম-রেওয়াজ থেকে নিরাপত্তা লাভের জন্য খুবই ফলপ্রসূ। জাতির মধ্যে তাদের ইমাম ও দিশারীদের স্মৃতিচারণ এবং মনের মণিকোঠায় তাদের আনুগত্য ও অনুকরণের আগ্রহ সৃষ্টি করার জন্য কোনও কিছু এ পর্যায়ের নেই, যা তার প্রতিদ্ন্ৰিতা করতে পারে ।” অন্যত্র লিখেন, “হজ্জের উদ্দেশ্যসমূহের মধ্যে আরেকটি বিষয় হল, যার জন্য সরকার-প্রশাসন কোনও প্রদর্শনী কিংবা সরকারী উৎসবের আয়োজন করে। আর.তা দেখার জন্য কাছে-দূরের সকল স্থান থেকে মানুষ এসে সমবেত হয়। মিলিত হয় একে অন্যের সাথে । নিজের শাসন ব্যবস্থা ও জাতির শিক্ষা-দীক্ষা সম্পর্কে অবগতি লাভ করে। তার পবিত্র ও পুণ্যময় স্থানগুলোর সম্মান রক্ষা করে৷ অনুরূপভাবে হজ্জ মুসলমানদের একটি জাতীয় প্রদর্শনী কিংবা রাজকীয় অনুষ্ঠান। যেখানে তাদের প্রভাব-প্রতিপত্তি প্রকাশ পায়। তাদের শক্তিসমূহ এঁক্যবদ্ধ হয়। তাদের জাতির নাম উজ্জল হয়।” আল্লাহ তা“আলা ইরশাদ করেন-' (এ ১4৩0338০৯৬৯ ১, “আর (স্মরণ করো সে সময়ের কথা) আমি কাবাকে করেছি মানুষের জন্য প্রত্যাবর্তনস্থল ও নিরাপদ শান্তির স্থান।' কিতাবের স্বয়ংসম্পূর্ণতা লেনদেন ও আচার-অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত অধ্যায় ও অনুচ্ছেদগ্ডলো ব্যতিত এতে পরিবারব্যবস্থা, পারিবারিক শৃঙ্খলা বিধান, খেলাফত (গণপ্রতিনিধিত্) ও বিচারব্যবস্থা, অর্থনৈতিক অধ্যায় এবং সাহচর্ষের শিষ্টাচারসমূহের আলোচনাও রয়েছে। যা চরিত্র, নৈতিকতা, সামাজিকতা, সভ্যতা ও জীবনোপায়ের সাথে সম্পৃক্ত। সাধারণতঃ কোনও ফিকহী কিংবা দর্শন শাস্ত্রে বই-পুস্তকে এসবের আশা করা যায় না। ফখ৮্.9110001119.001
— পৃষ্ঠা ১৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।