হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহান্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ১৬৩ এই অবস্থা-পরিস্থিতির যে চিত্র শাহ সাহেব অংকণ করেছেন এবং এর যেসব কারণ তিনি উল্লেখ করেছেন, এর উত্তম চিত্র প্রাচীন জীবনচরিত, ও ইতিহাসের কোনও কিতাবে এবং ইতিহাসে-দর্শন ও সামাজিক জ্ঞানের কোনও পপ্তিতের কলমে রচিত হতে দেখা যায়নি। এখানে এসে শাহ সাহেবের কলম তার পূর্ণ কৃতিত্ দেখিয়েছে। তার লিখনী শক্তি ও রচনাশৈলী _ আপন উৎকর্ষতায় দেখা যায়। সে আলোচনা নিষ্নে উদ্ধৃত করা হচ্ছে। এর দ্বারা সাহেবের ইতিহাসের গভীর জ্ঞান, বাস্তবতা পর্যস্ত পৌঁছার যোগ্যতা ও প্রকৃত অবস্থাচিত্র পর্যবেক্ষণের আল্লাহর প্রদত্ত যোগ্যতা উপলব্ধি করা যায়। শাহ সাহেব লিখেন, 'শত শত বছর ধরে স্বাধীন রাজত্ব করতে করতে আর দুনিয়ার নানা স্বাদ আস্বাদনে নিমজ্জিত থেকে, পরকালকে একেবারে ভুলে যাওয়া ও শয়তানের পূর্ণ নিয়ন্ত্রণাধীন হয়ে যাওয়ার কারণে ইরানী ও রোমীরা জীবনের সহজতা-অনাড়ম্বরতা ও সুখ-শান্তির উপকরণে বিরাট জটিলতা ও স্পর্শকাতর চিন্তাধারা সৃষ্টি করে নিয়েছিল। এতে সর্বপ্রকার উন্নতি ও উৎকৃষ্টতায় একে অন্যের থেকে অগামী হওয়া এবং গর্ব করার চেষ্টা চালাত । পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে এসব কেন্দ্রস্থলে বড় বড় শিল্পী-কারিগর, পেশাজীবী ও দক্ষ লোকজন এসে জড়ো হয়েছিল। যারা আরাম-আয়েশ ও সুখ-শান্তির উপকরণে জটিলতা সৃষ্টি করত। নতুন নতুন সাজগোজ-প্রসাধন বের করত। তার উপর তাৎক্ষণিক আমল শুরু হয়ে যেত। তাতে যথারীতি পরিবর্ধন ও চমক থাকত। এসব নিয়ে গর্বও করা হত। জীবনযাত্রা এত উঁচু হয়ে গিয়েছিল যে, আমীরদের কারও জন্য এক লাখ দিরহামের কমমূল্যের পাগড়ী বাধা ও মুকুট পরা ছিল চরম দোষণীয়। কারও নিকট যদি বিলাসবহুল প্রাসাদ, -ফোয়ারা, গোসলখানা, বাগ-বাগিচা, আয়েশী খাবার, প্রশিক্ষিত জীবজন্ত, সুদর্শন যুবক ও গোলাম না থাকত, খাবারে বিলাসিতা ও আড়ম্বরতা আর পোশাক-পরিচ্ছদে বৈচিত্র্য না হত, তাহলে সম-সাময়িকদের মাঝে তার কোনও সম্মান থাকত না। এ বিবরণ অনেক দীর্ঘ । স্বদেশের রাজা-বাদশাদের যে অবস্থা দেখছেন, তা এর সঙ্গে অনুমান করতে পারেন। এসব বিলাসিতা তাদের জীবন ও সমাজের (অবিচ্ছেদ্য) অংশ হয়ে গিয়েছিল। তাদের মনের ভেতর এমনভাবে বদ্ধমূল হয়ে গিয়েছিল যে, কোনভাবেই বের করা যেত না। এ কারণে এমন এক দূরারোগ্য ব্যাধি সৃষ্টি হয়ে গিয়েছিল, যা তাদের সভ্যতায় ছড়িয়ে পড়েছিল। এ. ছিল এক মহাবিপদ । যার থেকে সাধারণ-অসাধারণ, ধনী-দরিদ্র কেউই নিরাপদ ছিল না। প্রত্যেক. নাগরিকের উপর এই বিলাসিতা ও আমীরানা জীবনধারা এমনভাবে চেপে বসেছিল, যা তাদেরকে সেহজ) জীবন থেকে অক্ষম করে: ফখ৮্.9110001119.001
— পৃষ্ঠা ১৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।