০ ১১৪৪ হি.) এক বছরাধিককাল অবস্থান করেছেন এবং তৎকালীন সময়ের হাদীস শাস্ত্রের প্রাণপুরুষ ও শাস্ত্রীয় ইমাম শায়খ আবু তাহের মুহাম্মদ ইবনে ইবরাহীম কুরদী মাদিনী (র)-এর কাছে হাদীসের শিক্ষা সম্পন্ন করেছেন। যার হাদীসের সবকে মিসরসহ বিভিন্ন অঞ্চল থেকে হাদীসের ছাত্ররা এসে ভীড় জমাত। হারামাইনের আলেমদের সাথে (যারা ছিল বিভিন্ন মুসলিম দেশ ও আরব দেশের নাগরিক) তাঁর দীর্ঘ সাহচর্য ছিল। সে সময় হিজায ছিল উসমানিয়া খেলাফতের শাসনাধীনে ৷ আর মক্কার সম্রান্ত অভিজাত শ্রেণী ছিল উসমান পরিবারের সুলতানদের প্রতিনিধি হিসেবে গভর্নর ও শাসনকর্তার পদে অধিষ্ঠিত। হজ্জ পালন ছাড়াও (ঘা প্রতি বছর মুসলিম বিশ্বের উচু-উত্তম মন-মানসের অধিকারী এবং হারাম শরীফের আলোপ্রিয়াসীদেরকে এক স্থানে একত্রিত করে দিত) সে যুগে হারামাইন শরীফাইন বিশেষতঃ মদীনা মুনাওয়ারা হয়ে গিয়েছিল ইলমে হাদীসের সবচেয়ে বড় ও প্রাণকেন্দ্র। যেখানে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে ইলমপিপাসুরা সমবেত হত। সেখানে বসে সহজেই গোটা মুসলিম বিশ্বের আত্মিক, শিক্ষাগত, চারিত্রিক, সভ্যতা- সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক অবস্থার পর্যবেক্ষণ করা যেত। এসব দিক থেকে বিভিন্ন মুসলিম এবং আরব দেশগুলোর উন্নতি-অবনতি ও উত্থান- পতন অনুমান করা যেত অনায়াসে । সেখানকার বিভিন্ন ব্যক্তিতৃ, মনীষী, সংস্কারমূলক আন্দোলন, দাওয়াতী কর্মকাণ্ড এবং বিচ্ছিন্নতা সৃষ্টিকারী অপতৎপরতা ও ষড়যন্ত্র সম্পর্কে অবগতি লাভ করা যেত। এমনকি মুসলিম বিশ্বের জীবন নাড়ির গতি-স্থিতি ও ইসলামের প্রাণস্পন্দন শোনা যেত। হযরত শাহ ওয়ালীউল্লাহ (র)-এর মত সচেতন ও দরদী মানুষ, যাকে আল্লাহর অসীম কুদরত সংস্কার ও দ্বীনকে পুনজীবিত করার মহান কাজের জন্য তৈরী করেছিলেন, নিশ্চয়ই তিনি এতে উপকৃত ও প্রভাবিত হয়ে থাকবেন। তিনি এর থেকে নিজ চিন্তাধারার প্রসারতা, দাওয়াত ও দর্শনের শ্রেষ্ঠতৃ-উচ্চতার পুরোপুরি রসদ পেয়ে থাকবেন। অধিকন্ত ভারত শত শত বছর ধরে মধ্য এশিয়ার তাওরানী ও আফগান বংশের তুর্কি তরুণ যুবরাজদের রেসকোর্স এবং রাজনৈতিক ও শাসনের দিক থেকে তাদের পদানত ছিল। সেখান থেকেই যে কোন সময় তার রাজত্রে প্রভাবাধীন অঙ্গরাজ্যে তেজী-সাহসী বীর শার্দুল আগমন করত এবং তার পতনোনুখ রাষ্ট্র ব্যবস্থা ও সামরিক শক্তিতে নতুন চেতনা ও তেজোদীপ্ততা আনয়ন করত। যখন ভারতে দীর্ঘকাল ধরে শাসনকারী গোষ্ঠী বার্ধক্য ও কলুষতার স্তরে নেমে আসত, তখন খয়বর উপত্যকা কিংবা বোলান ফ/্৮্.9110001119.001
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।