আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 5
/ ২৯২
📝 লেখা 📖 পিডিএফ

০৪৪৪৪ কজ ক জত জজ এত ভি তত ৩৬ ৪৩৬৬ জপ ৬৬৩৪৪ এজ তত তত গজ গজ ত করত জতভত তত জাত তর এত ৪৬৩ 5 ৪ও তল ক জঙনতএজজড জ5ড ৪ ড জজক ৯ জন জ্্রজ রড ৪ ৪ ওত বক জজওএ ৪ ৪৪৬ জজ জর কক উজ রজত এজ ৪৬৬ তার মতে “ইরতিফাক” (মৌলিক অধিকার) দুই প্রকার । ১. প্রাথমিক ও প্রয়োজনীয়। যা গ্রাম্যলোকদেরও আছে। ২. সামাজিক বা উন্নত, যা শহরবাসীর শহুরে ও সভ্য লোকজনের) রয়েছে। এছাড়া তৃতীয় আরেকটি প্রকারও আছে। সেটি হচ্ছে, রাজনীতি ও ব্যবস্থাপনা । অধিকন্তু এর ফলে চতুর্থ আরেক প্রকার বেরিয়েছে- গণপ্রতিনিধিত্ব। শাহ সাহেব চতুর্থ ইরতিফাকে দেশবাসী (বিভিন্ন রাষ্ট্র ও দূরাঞ্চলগুলো) -এর পারস্পরিক সম্পর্ক রক্ষার উপর জোর দেন। এই সম্পর্ক (বিভিন্ন অঞ্চলের মাঝে) এতই জরুরী, যেমন ছিল একই শহরের নাগরিকদের মাঝে প্রাথমিক ও নির্দিষ্ট অবস্থায় ।' কর্মক্ষেত্র ও জীবিকা নির্বাহের প্রশংসিত ও ঘৃণিত রূপরেখা ইরতিফাকাত প্রসঙ্গে জীবিকা নির্বাহের উপায় বর্ণনা করতে গিয়ে শাহ সাহেব অস্বাভাবিক ও অনৈতিক জীবনোপকরণ বা জীবিকা নির্বাহের পথগুলো উল্লেখ করতে ভুলেননি। তিনি বলেন, “অনেকের মন-মানসিকতা এমন হয়ে থাকে, যাদের বৈধ পন্থায় জীবিকা নির্বাহ কঠিন. মনে হয়। তখন তারা জীবিকা নির্বাহের এমন সব পথে অগ্রসর হয়, যা নাগরিক ও সামাজিক ভিক্ষাবৃত্তি এবং বেআইনী ও অনৈতিক কাজ-কারবার ।' এই ইরতিফাকাত' সম্পর্কিত আলোচনায় শাহ সাহেবের কলম থেকে এমন কিছু তত্বকণিকা বেরিয়ে এসেছে, যার দ্বারা সভ্যতা, সমাজ ও মানবতার উশ্থান-পতনের ইতিহাস সম্পর্কে তার গভীর-জ্ঞান-প্রজ্ঞাই প্রমাণ করে। তিনি বলেন, “যখন মন-মানসে অস্বাভাবিক স্পর্শকাতরতা, ও শঙ্কামুক্ত নিরাপত্তা এসে যায়, তখন জীবিকা নির্বাহের স্পর্শকাতর-মসৃণ ও জঘন্য নীচু পথ সৃষ্টি হয় আর প্রত্যেক ব্যক্তি একটি বিশেষ জীবনোপকরণ বা উৎপাদন প্রক্রিয়ার ঠিকাদার হয়ে যায়।' শাহ সাহেব নাগরিক জীবনের জন্য ক্ষতিকর বিষয়গুলোর মধ্যে আরও উল্লেখ করেছেন, সকল নাগরিকের একই আয়ের পথ বেছে নেয়া । যেমন, সকলেই ব্যবসা শুরু করল, কৃষিকাজ ছেড়ে দিল অথবা যুদ্ধের মাধ্যমে জীবিকা নির্বাহের পথ অবলম্বন করল। তার মতে কৃষি খাদ্যের পর্যায়ে আর কারিগরি, শিল্প, ব্যবসা ও আইন-শৃঙ্খলা লবণের পর্যায়ে! এ প্রসঙ্গেই শাহ সাহেব বিরাট এক তাত্ত্বিক কথা লিখেছেন । বলেছেন, “এ যুগে দেশ ধ্বংসের বড় দুটি কারণ রয়েছে। ১. বিনা পরিশ্রমে সরকারী তহবিলের উপর বোঝা হওয়া । ডখ৮্.9110001179.001)

— পৃষ্ঠা ১৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।