হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী রে)-এর জীবন ও কর্ম ১৫৫ পূর্ণতা কামনা, অতৃপ্তিও তার জন্মগত স্বভাব। শীহ সাহেবের মতে ফিরিশতাগণের সৃষ্টি, বড় বড় ঘটনাবলি ও নবী-রাসূল প্রেরণ এরই ফলাফল । প্রকারান্তরে এ অনুগ্রহ ও ব্যবস্থাপনার বিস্ময়-কমনীয়তা, যা গোটা মানবজাতির মাঝে ব্যাপৃত। এসব খোদায়িত্ব ও আল্লাহর রহমতের ঝলক। তার মতে ইবাদত-বন্দেগী ও শরীয়ত পরিপালন মানব জাতির এমন এক জাতিগত চাহিদা, যেমন- হিং্্র প্রাণীর গোশত ভক্ষণ, চতুষ্পদ জন্তর ঘাসে বিচরণ, মৌমাছির স্থীয়' নেতা (রাণী) -এর প্রতি আনুগত্য-প্রদর্শন। তবে প্রাণীজগতের জ্ঞান প্রাকৃতিক প্রত্যাদেশের সাথে সম্পৃক্ত, আর মানবীয় জ্ঞান, কাজকর্ম ও জীবিকার্জন দেখা বা অহী কিংবা অনুসরণ-অনুকরণের সাথে সম্পৃক্ত। এরপর শাহ সাহেব মাজাযাত (প্রতিদান ও শাস্তি) কে শরয়ী তাকলীফের কুদরতী চাহিদা বলেন। তার নিকট এর কারণ চারটি । ১. শ্রেণীগত চাহিদা । ২. উরধ্বজগতের প্রভাব । ৩. শরীয়তের চাহিদা । ৪. নবী প্রেরণের ফল ও চাহিদা । আল্লাহ তা“আলার কাছে তার গ্রহণযোগ্যতা ও সাহায্যের ফায়সালার আবশ্যকীয়তা। তারপর মানুষের মধ্যে নিজের স্বভাব-প্রকৃতিতে পার্থক্যের কারণে চরিত্র, কাজকর্ম ও যোগ্যতার স্তরেও পার্থক্য হয়ে থাকে । এ প্রসঙ্গে শাহ সাহেব মালাকিয়্যাত ও রাহীমিয়্যাত (ফিরিশতাসুলভ ও পশুসুলভ অবস্থা-গুণ)-এর সহাবস্থান, এগুলোর প্রবলতা ও দুর্বলতার সাদৃশ্য আর এগুলোর পারস্পরিক সম্পর্কের প্রকারভেদের (যেগুলোকে তিনি “আকর্ষণ” ও “পরিভাষা শব্দে ব্যক্ত করেন) আটটি রূপ এবং সেগুলোর বৈশিষ্ট্যাবলি বর্ণনা করেছেন। তন্মধ্যে যেগুলো প্রাধান্যপ্রাপ্ত, সেগুলো উল্লেখ করেছেন। এই আলোচনা ও বিশ্লেষণ শাহ সাহেবের ধীশক্তি ও বুদ্ধিমত্তার নিদর্শন এবং কিতাবেরই একটি বৈশিষ্ট্য । এতে মানুষের অবস্থা ও স্বভাব-প্রকৃতি সম্পর্কে তার গভীর জ্ঞান-গবেষণা জানা যায়। আমলের গুরুত্ ও তার প্রভাব শাহ সাহেব আমলের গুরুত্ৃ, মানবীয় বৈশিষ্ট্য-গুণের উপর তার প্রভাব এবং দুনিয়া-আখেরাতে তার প্রতিক্রিয়ার রূপরেখা বর্ণনা করেন। তিনি বলেন, একটি সময় এমন আসে, যখন আমলসমূহে (উ্বজগতের পছন্দ- অপছন্দের কারণে) এমন প্রতিক্রিয়া সৃষ্টি হয়, যা হয়ে থাকে সেসব তাবীয ও নকশায়, যেগুলো সবিশেষ গঠন-বৈশিষ্ট্যসহ প্রবীণদের থেকে বর্ণিত। এভাবে বইটির এ প্রারস্ভিক আলোচনা অধ্যয়নকারীদের মেধা-মননকে সামনের সেসব আলোচনার জন্য প্রস্তুত করে দেয়, যার ভিত্তিই হল, মানুষের শ্রেণীগত চাহিদাসমূহ উপলব্ধি করা, শরয়ী তাকলীফের কারণগুলো ও তার ডখ্৮্.9110001119.001
— পৃষ্ঠা ১৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।