প্রথম অধ্যায় হিজরী বারো শতকের মুসলিম বিশ্ব হিজরী বারো শতকের ইসলামী রাষ্ট্রগুলোর অবস্থা ও বিপ্রবপ্ুলোর পর্যালোচনার প্রয়োজনীয়তা “তারীখে দাওয়াত ও আবীমাত' গ্রন্থের চতুর্থ খণ্ডের প্রারন্তে হযরত মুজা্দিদে আলফে সানী (র), হযরত শায়খ আহমদ সরহিন্দী (র) 1৯৭১ হি.- ১০৩৪ হি.] -এর জীবন বৃত্তান্ত, তাঁদের সমকাল এবং তাদের মহান সংস্কারমূলক ও বৈপ্লবিক কর্মকাণ্ডের ব্যাখ্যা-বিশ্লেষণের সময় হিজরী দশ শতকের (যাতে হযরতের জন্ম এবং তাঁর চিন্তাধারা ও শিক্ষার প্রসার ঘটেছিল) ইতিহাসভিত্তিক ও গভীর অধ্যবসায়ের প্রয়োজনীয়তা বর্ণনার প্রসঙ্গে এসে গ্রন্ৃকার লিখেছিলেন, “আমাদেরকে এই এঁতিহাসিক বাস্তবতাকেও স্মরণ রাখতে হবে যে, একটি যুগ এবং সে যুগের পৃথিবী ও মানব সমাজ একটি বহতা নদীর মত, যার প্রতিটি তরঙ্গ আরেকটি তরঙ্গের সাথে সংশিষ্ট । এজন্য একটি দেশ বহির্বিশ্ব থেকে যতটাই সম্পর্কহীন ও বিচ্ছিন্ন জীবনযাপন করুক না কেন, তথাপি পার্শ্ববর্তী দেশগুলোতে সংঘটিত গুরুতৃপূর্ণ ঘটনাসমূহ, বিপ্লব, পারস্পরিক যুদ্ধ-বিগ্রহ এবং ক্ষমতাধর শক্তি ও আন্দোলন থেকে একেবারেই প্রভাব লেশহীন বিচ্ছিন্ন থাকতে পারে না; বিশেষতঃ যখন সেসব ঘটনা তাদের স্বজাতি, সমমনা এবং একই ধর্মমতের অনুসারী প্রতিবেশি রাষ্ট্রে সংঘটিত হয়। কাজেই এই এঁতিহাসিক পর্যালোচনায় কেবল ভারতের ভূ-সীমানার মধ্যেই সীমাবদ্ধ থাকা সমীচীন হবে না। আমাদেরকে হিজরী দশম শতকের গোটা মুসলিম বিশ্ব বিশেষতঃ পার্শ্ববর্তী মুসলিম দেশগুলোর প্রতিও দৃষ্টি নিবদ্ধ করতে হবে। যাদের সাথে ভারতের রাজনৈতিক সম্পর্ক ছিল না বটে। কিন্তু ছিল ধর্ম, শিক্ষা, সভ্যতা ও সাংস্কৃতিক সম্পর্ক। সেখানে উষ্ণ-শীতল যে বাতাস প্রবাহিত হত, তার ঝাপটা বিরাট দূরত্ব থাকা সত্তেও ভারত পর্যন্ত এসে পৌঁছাত।” হযরত শাহ ওয়ালীউল্লাহ রে) -এর জীবনবৃত্তান্ত এবং তার সংস্কারমূলক কর্মকাণ্ডের উপর কলম ধরতে এই এঁতিহাসিক বাস্তবতাকে সামনে রাখা ও এই নীতি মেনে চলার প্রয়োজনীয়তা আরও বেশি। কেননা তাঁর চিন্তাধারা ও শিক্ষা-দীক্ষায় পবিত্র হিজাযের মৌলিক প্রভাব ছিল। যেখানে তিনি (১১৪৩- ডখ৮্.9110001119.001
— পৃষ্ঠা ১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।