আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 5
/ ২৯২
📝 লেখা 📖 পিডিএফ

পিতামাতা কিংবা নিজ শহরের উস্তাদ ও আলেমদের থেকে আহরণ করত আর তদনুযারীই আমল করত। নতুন কোনও.বিষয়ের মুখোমুখি হলে বা নতুন কোন মাসআলা সামনে এলে, সে ব্যাপারে কোনও মুফতীর শরণাপন্ন হত ঠিক। কিন্তু কোন মাযহাব নির্ধারণ করা ছাড়াই প্রয়োজন সেরে নিত এবং তার কাছে মাসআলা জিজ্ঞাসা করত । আর খাছ শ্রেণী বা বিশেষ মহল সম্পর্কে যতদূর জানা যায়, তাতে দেখা যায়, তাদের মধ্যে যাদের প্রতিপাদ্য এ বিষয়বন্ত ছিল হাদীস শরীফ, তারা হাদীস নিয়েই ব্যস্ত থাকত। তারা হাদীসে নববী (স) ও আছারে সাহাবা (রা)-এর এত বড় ভাগ্ডার পেয়ে যেত, যার উপস্থিতিতে তাদের সংশ্লিষ্ট মাসআলা অন্য কোনও কিছুর প্রয়োজন পড়ত না। তাদের কাছে কোনও না কোনও এমন হাদীস বিদ্যমান ছিল, যা প্রসিদ্ধি, ব্যাপকতা কিংবা বিশুদ্ধতার স্তরে উন্নীত হত অথবা বিশুদ্ধ হাদীস হত, যার উপর ফকীহগণ ও বড় বড় উলামায়ে কিরামের কেউ না কেউ আমল করত । আবার কারও কাছে সেটি প্রত্যাখ্যানের যুক্তিথ্রাহ্য কোন ওজর-আপত্তিও থাকত না। অথবা জমহুর সাহাবা (রা) ও তাবেঈদের ক্রমান্বয়ে একে অপরকে সমর্থন জানানোর অভিমত তাদের নিকট থাকত। যার সম্পর্কে মতবিরোধ করার কোনও সুযোগ হত না। যদি তাদের কারও কোনও মাসআলায় এমন কোনও বিষয় না মিলত, যাতে তার মন পরিতৃপ্ত বা প্রশান্ত হয় -অনুলিপির বৈপরিত্য কিংবা প্রাধান্য দানের কারণগুলোর অস্পষ্টতার দরুণ অথবা অন্য কোনও যৌক্তিক কারণে, তাহলে তারা তাদের পূর্ববর্তী ফকীহ ও উলামায়ে কিরামের কথা ও অভিমতের প্রতি লক্ষ্য করত। এক্ষেত্রে যদি তারা দু'টি উক্তি পেত, তবে তন্মধ্যে তারা অধিক শক্তিশালী ও প্রামাণ্যনির্ভর উক্তিটিই গ্রহণ করত। চাই সে উক্তি বা মতটি মদীনার আলেমদের হোক কিংবা কৃফার আলেমদের । আর যারা তাখরীজ (ইজতিহাদ ও ইস্তিম্বাত) এর যোগ্যতাসম্পন্ন ছিল, তারা যেসব মাসআলায় সুস্পষ্ট কোনও বিধান না পেত, সে মাসআলায় তাখরীজ ও ইজতিহাদের মাধ্যমে কাজ নিত। এসব লোককে তাদের উস্তাদ কিংবা দলের প্রধানের প্রতি সম্পৃক্ত. করা হত। যেমন বলা হত, অমুক শাফিঈ। অমুক হানাফী । হাঁদীসের আলেমদের মধ্যেও যিনি কোনও মাযহাবের অনুস্রণ বেশি করতেন, তাকে তার সাথেই সম্বন্ধিত করা হত। যেমন, ইমাম নাসাঈ ও বায়হাকীর সম্বন্ধ করা হত ইমাম. শাফিঈ (র)-এর সাথে । সে যুগে বিচার ও ফাতওয়া প্রদানের ক্ষেত্রে তাকেই স্বীকৃতি দেওয়া হত, যার মধ্যে ইজতিহাদের যোগ্যতা থাকত । ফকীহও তাকে বলা হত, যিনি ডখ৮্.9110001119.001

— পৃষ্ঠা ১৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।