হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী রে)-এর জীবন ও কর্ম ১৪৩ শাহ সাহেব এক্ষেত্রে যে মতাদর্শ অবলম্বন করেছেন এবং তার যে ব্যাখ্যা তিনি প্রদান করেছেন, তা শরীয়তের উৎস-প্রাণের নিক্টতর, প্রথম শতাব্দীর আমলের সঙ্গে অধিক সঙ্গতিপূর্ণ, মানবীয় স্বভাবের সাথে বেশি অনুকূল এবং বাস্তব জীবনের সাথে সামন্জ্রস্যপূর্ণ। এক্ষেত্রে শাহ সাহেব চতুর্থ হিজরী শতকের পৃববর্তী কর্মপদ্ধতি বর্ণনা করেন। বলেন- “মানুষ তার ধর্মীয় জীবনে ইবাদত-বন্দেগী, লেনদেন ও আচার-অনুষ্ঠানে নিত্য-নতুন যেসব সমস্যা- সংকটের মুখোমুখি হত, তারা সেসব কিভাবে সমাধান করত, তারা সেক্ষেত্রে কী পন্থা অবলম্বন করত, তা হুজ্জাতুল্লাহিল বালিগায় “হিজরী চতুর্থ শতকের পূর্বাপর ধর্মীয় বিষয়ে তন্বানুসন্ধান ও আমলের ব্যাপারে মানুষ কী পঙ্থা অবলম্বন করত?'_ শিরোনামে বর্ণনা করেন। যা নিম্নরূপ- প্রথম শতকে মুসলমানদের কর্মপন্থা উল্লেখ্য যে, চতুর্থ হিজরী শতকের পূর্বে মানুষ নির্দিষ্ট কোনও মাযহাবের অনুসরণ ও তার পূর্ণ আনুগত্যের উপর এঁক্যবদ্ধ ছিল না । আবু তালেব মাক্কী (তোর প্রসিদ্ধ গ্রন্থ) “কৃতুল কুলুব'-এ লিখেছেন, সংকলন বা রচনামূলক কিতাবাদি (ও ফিকহী-মাসআলা সমগ্র) সে যুগের পরের কথা৷ মানুষের বর্ণিত কথাবার্তা বলা, কোন একটি মাযহাবের উপর ফাতওয়া প্রদান, তার কথাকে আইন বা কর্মনীতি বানিয়ে নেওয়া এবং তা-ই অনুলিখন বা নকল করা, সে মাযহাবেরই মূলনীতি ও উৎসগুলোর পাপ্তিত্য অর্জনের রীতি প্রথম ও দ্বিতীয় শতকে বিদ্যমান ছিল না। আমি তাতে বাড়িয়ে বলি, প্রথম দুই শতকের পর তাখরীজ (কুরআন- হাদীসের আলোকে মাসআলা উৎসারণ) -এর ধারা কিঞ্চিৎ পরিমাণে শুরু হয়। কিন্তু স্বতঃসিদ্ধ যে, চতুর্থ হিজরী শতকের মানুষ একই মাযহাবের গণ্তিতে থেকে বিশেষ অনুকরণের প্রতি আনুগত্যশীল, তদনুযারী মাসায়েল ও আহকাম সম্পর্কে ব্যুৎপত্তি অর্জন এবং সে মাযহাবেরই গবেষণা ও ইজতিহাদগুলো অনুলিখন ও বর্ণনায় অভ্যস্ত ছিল না। যেমনটি তত্ত্ানুসন্ধানের মাধ্যমে জানা যায়। উম্মতের মধ্যে €ও মুসলিম সমাজে) দু'টি শ্রেণী ছিল। একটি উলামায়ে কিরামের; অপরটি সাধারণ মানুষের ৷ তন্মধ্যে সাধারণ মানুষ সেসব যৌথ বিষয় ও. সম্মিলিত মাসআলাগুলোতে কেবল শরীয়ত প্রণেতার অনুসরণ করত, যেগুলোতে মুসলমানগণ কিংবা জমহুর মুজতাহিদগণের মাঝে কোনও মতবিরোধ নেই। তারা অযু-গোসল করা এবং নামায-যাকাত আদায় করার পদ্ধতি এবং এ জাতীয় ইবাদত-বন্দেগী ও ফরযসমূহের জ্ঞান আপন ফখ৮্.9110001119.001
— পৃষ্ঠা ১৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।