আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 5
/ ২৯২
📝 লেখা 📖 পিডিএফ

হাদীসের তুলনামূলক মুতালা“আয় এমন ভারসাম্য ও মিতাচার সৃষ্টি হয়ে যায়, যার প্রত্যাশা কুদরতীভাবে সেসব আলেম ও লেখকদের নিকট থেকে করা যায় না, যাদের জ্ঞান-গবেষণা ও চিন্তাধারার সম্পর্ক নিছক একই ফিকহী মাযহাব ও তার প্রবর্তক-স্থপতির সঙ্গে ছিল। আর তাদের সেই সীমানা থেকে বেরিয়ে আসার (নানাবিধ মানসিক ও ব্যক্তিগত কারণে) সুযোগ হয়নি ।' ইজতিহাদ ও তাকলীদের মাঝে ভারসাম্য রক্ষা হযরতের শাহ সাহেবের সেসব ভূতপূর্ব যোগ্যতা ও সংস্কারমূলক বৈশিষ্ট্যাবলির মধ্যে, যা ছ্বারা আল্লাহ্‌ তা'আলা তাকে বিশেষ সম্মানে ভূষিত করেছেন, তা হচ্ছে ভারসাম্যপূর্ণ ও ন্যায়ানুগ মতাদর্শ ও মিতাচারের পদ্ধাতি, যা তিনি ইজতিহাদ ও তাকলীদ তথা অনুকরণের মাঝে অবলম্বন করেছেন, যা তার সুস্থ মানসিকতা, সঠিক আগ্রহ ও বাস্তবদর্শীতার উত্তম বহিঃপ্রকাশ । একদিকে ছিল সেসব লোক, যারা প্রত্যেক মুসলমানকে চাই সে সাধারণ কিংবা বিশিষ্ট ব্যক্তিই হোক, সরাসরি কিতাব ও সুন্নাতের উপর আমল করা এবং প্রত্যেক বিষয়ে কুরআন-সুন্নাহ থেকে বিধান গ্রহণে আদিষ্ট সাব্যস্ত করত। আর কারও অনুকরণকে বলত সম্পূর্ণরূপে হারাম । তাদের কথাবার্তায় এর সুস্পষ্টতা না পাওয়া গেলেও তাদের কর্মপদ্ধতি 'ও তাদের রচনাবলি থেকে অলৌকিকভাবে এই.-ফলাফল বের করা যায়। এ দলে প্রবীণদের মধ্য হতে আল্লামা ইবনে হাযাম (র) কে আগে আগে দেখা যায়। কিন্তু এটা পুরোপুরি অমূলক কথা । আর প্রত্যেক মুসলমানকে এর জন্য আদিষ্ট সাব্যস্ত করা অসাধ্য সাধন বা অসম্ভব বিষয়ের আদেশ দেওয়ার নামান্তর । অপরদিকে আরেকটি দল ছিল, যারা তাকলীদ (অনুকরণ)কে প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব সাব্যস্ত করত এবং তা পরিত্যাগকারীকে কঠিন ফিকহী হুকুম “ফাসিক' ও 'গোমরাহ' বলে অভিহিত করত। যেমনটি বলত প্রথম দল অনুকরণকারীদের এবং কোন বিশেষ ফিকহী মাযহাবের অনুসারীদেরকে। এ দল সেই বাস্তবতাকে ভুলে যেত যে, অনুকরণ মূলতঃ সাধারণ মানুষকে প্রবৃত্তির তাড়না ও আত্মপূজা, বিলাসিতা ও অহংকার থেকে বাচানো, মুসলিম সমাজকে বিচ্ছিন্নতা ও লাগামহীনতা: থেকে নিরাপদ রাখা, ধর্মীয় জীবনে এঁক্য-সংহতি ও শৃঙ্খলা তৈরী করা এবং শরয়ী আহকামের উপর সহজে আমল করার সুযোগ দানের একটি ব্যবস্থামূলক কৌশল । কিন্তু তারা এই ব্যবস্থামূলক কাজকে শরয়ী আমলের মর্যাদা দিয়ে দেয় এবং এর উপর এত কঠোরভাবে বাড়াবাড়ি করে, যা তাকে একটি ফিকহী মাযহাব ও ইজতিহাদী মাসআলার স্থলে মানছুছ, অকাট্য আমল এবং স্বতন্ত্র দীনের মর্যাদা দিয়ে দেয় । ফখ৮্.9110001119.001

— পৃষ্ঠা ১৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।