আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 5
/ ২৯২
📝 লেখা 📖 পিডিএফ

হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ১৪১ ৮ আরেকটু সামনে গিয়ে লিখেন- “উম্মতের জন্য যৌক্তিক মাসআলাগুলো কুরআন-হাদীসের সাথে পরিমাপ করা জরুরী। এক্ষেত্রে আদৌ অমুখাপেক্ষিতা আসতে পারে না।' শাহ সাহেব €র)-এর সময়ে শিক্ষাগত উন্নতি-সমৃদ্ধি হয়েছিল হানাফী ফিকহ ও উস্ূলে ফিকহে হানাফীর পরিবেশে । তিনি হানাফী মাযহাবের বৈশিষ্ট্যাবলী সম্পর্কে এতটাই ওয়াকিফহাল এবং এর এত বেশি প্রবক্তা ছিলেন, যতখানি হতে পারেন বড় কোন হানাফী আলেম । তিনি এ বাস্তবতা সম্পর্কে জ্ঞাত ছিলেন এবং স্থানে স্থানে তার প্রকাশ করতেন যে, বিভিন্ন এঁতিহাসিক, শিক্ষাগত, রাজনৈতিক ও সাংস্কৃতিক কারণে হানাফী ফিকহ (শাফিঈ ফিকহসহ) এর যতদূর খেদমত হয়েছে এবং এর চেহারার সুষমাবর্ধন তথা এর খুঁটিনাটি ঠিক করা হয়েছে আর এর মতনগুলো মূল পাঠ) এর ব্যাখ্যা ও মূলনীতিগুলোর বিশ্লেষণ করা হয়েছে, অপর কোনও মাযহাবের ক্ষেত্রে এমনটি করা হয়নি। তিনি ইমাম আবু হানীফা সম্পর্কে লিখেন, “ইমাম আবু হানীফা (র)-এর মর্ধাদা ইবরাহীম নাখই এবং তার সমপর্যায়ের উলামায়ে কিরামের মাযহাবের উপর ইজতিহাদ-ইস্তিম্বাত (মাসআলা উৎসারণ)-এর ব্যাপারে অনেক উধ্র্বে ছিল। সেসব তাখরীজ (উস্তাবন-উদ্ধৃতি)-এর নানা দিক ও আপত্তি সম্পর্কে তিনি অত্যন্ত গভীর দৃষ্টি রাখতেন । শাখা মাসআলাগুলো উদ্ভাবনে ছিল তার অসাধারণ গভীরতা ।' কিন্তু সেসঙ্গে তিনি ইমাম মালেক (র) এর বড়ত্ব, বিশেষতঃ মুগনাত্তার বিশুদ্ধতা, তার মর্যাদা ও শ্রেষ্ঠতু তার বরকতের নিছক প্রবক্তাই নন বরং দাবীদার এবং একে হাদীসের বুনিয়াদী (ভিত্তিমূলক) কিতাবাদির মধ্যে গণ্য করতেন। অপরদিকে শাফিঈ মাযহাবের পবিভ্রতা, পরিচ্ছন্নতা ও হাদীসের সঙ্গে নিকটতর হওয়ার আলোচনা করতেন বলিষ্ঠ কণ্ঠে । ইমাম শাফিঈ রে)- এর দূরদর্শীতা ও বিচক্ষণতার বড় প্রবক্তা ছিলেন। অনন্তর সেসঙ্গে ইমাম আহমদ ইবনে হাম্বল রে)-এর জীবনালেখ্য বর্ণনা করতে গিয়ে হুজ্জাতুল্লাহিল ৰালিগায় লিখেন, “সেসব ফকীহ ও মুহাদ্দিসগণের মধ্যে সবচেয়ে উচ্চ মর্যাদাসম্পন্, অধিক বর্ণনাকারী, হাদীস সম্পর্কে পরিজ্ঞাত এবং ফিকহী জ্ঞানের তীক্ষদৃষ্টির অধিকারী ইমাম আহমদ ইবনে হাম্বল (র), এরপর ইমাম ইসহাক ইবনে রাওয়ায়েহ।” উক্ত চার ইমামের উচ্চ মর্যাদা, জ্ঞানের প্রশস্ততা, তীক্ষদৃষ্টি এবং উম্মতের উপর ইহসান-অনুগধহ সম্পর্কে (সেসব কিতাব, ইতিহাস -ও অনুবাদের স্বধ্যমে) সরাসরি অবগতি লাভ ও তাদের প্রতি একান্তিক শ্রদ্ধা-ভালবাসার কারণে শাহ সাহেবের মধ্যে সেই সামগ্রিকতা, স্বয়ংসম্পূর্ণতা এবং ফিকহ 'ও ফখ৮্.9110001119.001

— পৃষ্ঠা ১৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।