আর বর্ণনাকারীর মন বলছে, সে (জোবেরের মাধ্যমে) প্রশান্তির নেয়ামত লাভ করেছে। কান বলছে, সে হোসানের মাধ্যমে) চমৎকার বিষয়ে আদিষ্ট হয়েছে।" মজার ব্যাপার হল, এই অঙ্গ-প্রত্যঙ্গগুলো যেসব অনুগ্রহ-দানের বর্ণনা দিয়েছে আর সেই সঙ্গে যেসব অনুগ্ধহদাতার নাম নিয়েছে, তারা সকলেই হাদীসের রাবী এবং কামিল শায়খ। যেমন কুররাহ ইবনে খালেদ আস- সুদুসী, ছিলাহ ইবনে আশীম আদবী, হযরত জাবের ইবনে আবদুল্লাহ রো) ও ইমাম হাসান বসরী (র)। শাহ সাহেবের লেখনী খেদমত শাহ সাহেব হাদীস ও উসূলে হাদীসের উপর যে রচনাবলী জাতিকে উপহার দিয়েছেন, সেগুলো নিম্নরূপ । ১. মুস্তফা । মুয়াত্তা ইমাম মালেক (র) এর ফার্সী ব্যাখ্যাগ্রন্থ।) ২. মুসাওয়া (মুয়াত্তার আরবী শরাহ)। শাহ সাহেব হাদীসের ব্যুৎপন্তি ও শিক্ষাদানের যে পদ্ধতি চালু করতে চাচ্ছিলেন, এ দুটি কিতাবই তার প্রতিচ্ছবি। এর থেকে শাহ সাহেবের হাদীসের জ্ঞান ও পাণ্ডিতে গবেষক ও মুজতাহিদসুলভ ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটে । তিনি মুয়ান্তাকে সিহাহ সিত্তাহর মধ্যে প্রথম স্তরে রাখতেন। একে সিহাহ সিত্তাহ গণনায় “ইবনে মাজাহ'র স্থলে হিসেব করতেন। তিনি মুয়াস্তার সীমাহীন সমীহকারী, এর সাথে সহানুভূতিশীল এবং একে দরসে হাদীসে প্রথম স্তরে রাখার আগ্রহী দাবীদার ও প্রচারক ছিলেন। তিনি তার অসীয়তনামায় লিখেন, যখন আরবী ভাষায় দক্ষতা অর্জিত হয়ে যাবে, তখন ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া মাহমুদীর রিওয়ায়েতকৃত মুয়াতার সংস্করণটি পড়াবেন। কখনও এ ব্যাপারে . গাফলতী করবেন না। কেননা এটি ইলমে হাদীসের আসল । এটি পড়া অত্যন্ত বরকতময় । আমি ধারাবাহিক সনদে মুয়াত্তা শুনেছি। ৩. শরহে তারাজিমে আবওয়াব সহীহ বুখারী। বুখারী শরীফের শিরোনাম ও অধ্যায়গুলোকে প্রত্যেক যুগে বুখারীর সবকে রীতিমত অতি সুক্ষ মনে করা হয়েছে। আর প্রত্যেক যুগেই বুখারীর শারেহ ও উত্তাদগণ এতে নিজের বিচক্ষণতা, বুদ্ধিমত্তা ও সু্ষ্স প্রজ্ঞার দৃষ্টান্ত পেশ করেছেন। এ পুস্তিকাটি আরবী ভাষায় রচিত। প্রথম সংস্করণ মুদ্রিত হয়েছে ১৩২৩ হিজরীতে দায়েরাতুল মা'আরিফ হায়দারাবাদ থেকে । এরপর সংশোধিত সংস্করণ “আসাহহুল মাতাবে দি্নী” -এর ছাপা সহীহ বুখারীর শুরুতে ভূমিকাস্বরূপ সংযোজন করে দেওয়া হয়েছে। ফখ্৮্.9110001179.001
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।