জালে ব্যাপকভাবে উপকৃত করেছেন, তাদের আলোচনার পর হযরত শাহ ওয়ালীউল্লাহ সাহেব (র)-এর হাদীসের খেদমতের বৃত্তান্ত দিয়েছেন । যা কেবল এদেশেই নয়, এই শেষ যুগে সংস্কারমূলক ও ইজাতিহাদী বৈশিষ্ট্য ও 'জীবনদানের রূপে ছিল এবং যার ফলে এদেশে হাদীসের মুদ্রা প্রচলিত সময়ের মত সচল হয়ে যায়। সেই পাঠ্যসূচী দরসের অবিচ্ছেদ্য অংশ ও সম্মানের মানদণ্ড সাব্যস্ত হয়। প্রতিষ্ঠিত হয় দরসে হাদীসের পৃথক কেন্দ্র। মাদরাসাগুলোতে সিহাহ সিশ্তাহর পাঠদান বিশেষতঃ চার কিতাব; বুখারী, মুসলিম, তিরমিধী ও আবু দাউদ শরীফ তত্্ানুসন্ধানের সাথে পড়ানোর প্রচলন হয় (যা আজ আরব দেশেও বিলুপ্ত হয়ে গেছে)। হাদীসের শরাহ _ব্যোখ্যাগ্রহ্থ) রচনার যুগ শুরু. হয়। আর দেখতে দেখতেই এর উপর বিশাল-বিস্তৃত এক গ্রন্থাগার তৈরী হয়ে যায়। আরব দেশগুলোতেও যার নষীর পাওয়া যায় না। হাদীস গ্রন্থসমূহের অনুবাদ হয়। এর দ্বারা সাধারণ মুসলমান এবং আরবী না জানা লোকদের সাথে সাথে মুসলিম মহিলাদেরও বিরাট উপকার হয়। আমলের প্রেরণা এবং ইত্তিবায়ে সুন্নাতের আগ্রহ জন্মে। হাদীসের এজাবত ও সনদের আকুলতা সৃষ্টি হয়। সর্বোপরি ভারত এই পুণ্যময় শাস্ত্রের এমন এক কেন্দ্রে পরিণত হয়ে যায়, যার মানার" সম্পাদকের কলম থেকে বেরিয়ে আসে নিঙ্নোক্ত বাক্য_ “আমাদের ভাই ভারতের উলামায়ে কিরাম যদি এ যুগে উলুমে হাদীস হোদীস শাস্ত্র-এর সাথে সহানুভূতি পোষণ না করতেন, তাহলে প্রাচ্যদেশগুলোতে তার বিলুপ্তি চূড়ান্ত হয়ে যেত। কেননা মিসর, সিরিয়া, ইরাক ও হিজাে হিজরী দশ শতক থেকেই এতে দুর্বলতা সৃষ্টি হয়ে গিয়েছিল। আর এই হিজরী চৌদ্দ শতকের প্রথমভাগে এ শাস্ত্র তার চরম অবস্থায় পৌঁছে গেছে।' হাদীস সম্পর্কে শাহ সাহেবের চিন্তাধারা ও আগ্রহ শাহ সাহেবের জন্য কোন্ আগ্রহ এই শাস্ত্রের সঙ্গে এত নিবিড়তা, এর প্রচার-প্রসারের তৎপরতা এবং এর জন্য নিজের জীবন ও যোগ্যতা-ক্ষমতাকে ওয়াক্ফ করে দেওয়ার প্রেরণী সৃষ্টি করেছিল, তা জানার জন্য স্বয়ং শাহ সাহেব (র)-এরই রচনাবলির শরণাপন্ন হওয়া উচিৎ। কারণ, এটা তার চিত্ত [ধারায় সঠিক দর্পণ । “হুজ্জাতুল্লাহিল বালিগাহ'-এর প্রথম পৃষ্ঠাতেই লিখেছেন- “তাওহীদ ও ঈমানের জ্ঞানের নির্ভরযোগ্য মূলধন ও শিরোমণি এবং ধর্মীয় শাস্ত্রের মূল ও ভিত্তি ইলমে হাদীস । যাতে সর্বশ্রেষ্ঠ নবী সে) এর ফর্মা- ০৯ দ/$//.211700179.0017
— পৃষ্ঠা ১২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।