আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 5
/ ২৯২
📝 লেখা 📖 পিডিএফ

উচ্চাসন লাভ করবে। স্বয়ং তার সম্মানিত পুত্র আল্লামা মুফতী নূরুল হক দেহলভী (র) (মৃত্যু ১০৭৩ হি.) যিনি ফাসীতে ছয় খণ্ডে সহীহ বুখারীর শরাহ এবং শামায়েলে তিরমিধীর উপরও একটি শরাহ রচয়িতা- তিনি এক্ষেত্রে তার (শায়খ আবদুল হক মুহাদ্দিসে দেহলভী) শুরু করা কাজগুলোর পূর্ণতা দিতে পারতেন। কিন্তু প্রায় সময় আকবরাবাদ (আগ্রা)-এর মত কেন্দ্রীয় শহরে বিচারকের পদে অধিষ্ঠিত থাকার কারণে তার দরস-তাদরীস (শিক্ষাদান ও লেখালেখি) ও ইলমে হাদীস প্রসারের খুব একটা সুযোগ হয়নি। তার নাতি মাওলানা শায়খুল ইসলাম দেহলভী (র)ও বড় মুহাদ্দিস ছিলেন। সহীহ বুখারীর উপর তারও ফার্সীতে সংক্ষিপ্ত শরাহ রয়েছে। কিন্ত কিছু জ্ঞাত আর কিছু অজ্ঞাত কারণে এসব হযরতের ব্যক্তিগত চেষ্টা-সংথাম ভারতে হাদীসের প্রতি সেই গণজোয়ার এবং তার প্রসার, শিক্ষাদান ও লেখালেখিতে সেই আগ্রহ-উদ্যম ও তৎপরতা সৃষ্টি করতে সক্ষম হয়নি, যার আশা করা হয়েছিল। সম্ভবতঃ এর একটি কারণ হল সেসব মহাপুরুষের উপর হাদীসের মাধ্যমে হানাফী মাযহাবের সমর্থনের প্রেরণা ও দৃষ্টিভঙ্গি প্রবল ছিল। ছ্িতীয় আরেকটি কারণ ছিল, বারো হিজরী শতকের মাঝামাঝিই শিক্ষা-দীক্ষার প্রাণকেন্দ্র দিল্লী থেকে লাখনৌতে স্থানান্তরিত হচ্ছিল। আর সেখানে বহু উলামায়ে কিরামের উস্তাদ মোল্লা নিযামুদ্দীন সাহলভী [মৃত্যু ১১৬১ হি.)-এর বরকতপূর্ণ ও শক্তিশালী হাতে নতুন পাঠ্যক্রম তৈরী হচ্ছিল। এই পাঠ্যসূচী প্রণেতা ও লেখকদের শিক্ষাগত সম্পর্ক হারামাইন শরীফাইন এবং সেসব স্থানের সঙ্গে কায়েম হতে পারেনি, যা ছিল হাদীসের পঠন- পাঠন, লেখালেখি, খেদমত ও প্রচারের কেন্দ্রস্থল । তাদের উপর (যেমনটি প্রকাশ পায় দরসে নেযামীর ইতিহাস, জীবনী ও স্মারকগ্রন্থ থেকে) দর্শন শাস্ত্র ও দীনী শাসন্ত্রগুলোর মধ্য হতে উসূলে ফিকহর প্রভাব ছিল বেশি। মোটকথা, ভারতবর্ষের শিক্ষা ও ধর্মীয় কেন্দ্র এমন এক ব্যক্তিত্রে জন্য অপেক্ষমান ও মুখাপেক্ষী ছিল, যিনি হাদীসের সাথে ইশক ও হদ্যতার সম্পর্কের অধিকারী হবেন এবং এর প্রচার-প্রসারকে তিনি তার জীবনের মুখ্য উদ্দেশ্য স্থির করবেন। ভারত সেই ব্যক্তিত্ব হিজরী বারো শতকের মাঝামাঝিতে হযরত শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর সন্ত্বারূপে লাভ করে, যিনি যথার্থরূপে নিম্নোক্ত কবিতার উপর আমল করেছেন- )৯২/১১২২৩৬৭১- সর ৬৯৬০৯৬৯- এগার ও বারো শতকের প্রথম দিকে ভারতবর্ষে ইলমে হাদীসের প্রচার-প্রসারে ফখ্৮্.9110001179.001

— পৃষ্ঠা ১২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।