আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 5
/ ২৯২
📝 লেখা 📖 পিডিএফ

দশম হিজরী শতকে ভারতবর্ষের ধর্মীয় অবস্থাষমূহ এবং মুসলমানদের জীবন পর্যালোচনা করুন, যখন ভারত উপমহাদেশের শিক্ষা ও ধর্মীয় কেন্দ্রগুলোর হাদীস শরীফ ও সুন্নাতে নববী (স)-এর খাঁটি উৎসস্থল ও প্রাণকেন্দ্রের সাথে সম্পর্ক প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। ইলমে দীনের কেন্দ্রসমূহ এবং হিজায, ইয়ামেন ও মিসর ও সিরিয়ার সেসব মাদরাসার সঙ্গে যেখানে হাদীস শরীফের দরস হত- কোনও সম্পর্ক ছিল না। ফিকাহ, উসূল ও তার ব্যাখ্যাগ্রন্থসমূহ এবং ফিকহী সুক্সতা ও দূরদর্শীতা, আর দর্শন-প্রজ্ঞার বই- পুস্তকের ব্যাপক প্রচলন ছিল। অনায়াসেই দেখা যেত, কিভাবে বিদ“আতীদের দৌরাত্য চলছে। অপকর্ম সাধারণ হয়ে গিয়েছিল। ইবাদত ও আল্লাহর নৈকট্য লাভের কত শত নতুন রূপরেখা ও পথ-পন্থা আবিস্কার করে নিয়েছিল মানুষ । লেখক “তারীখে দাওয়াত ও আবীমত' গ্রন্থের চতুর্থ খণ্ডে হিজরী দশ শতকের এক বিখ্যাত ও মকবুল শায়খে তরীকত শায়খ মুহাম্মদ গাউস গোয়ালিয়ারী (র) বিরচিত “জাওয়াহিরে খামসা'-এর আলোচনা প্রসঙ্গে লিখেছেন, “গুজরাটে, যেখানে উলামায়ে আরবের শুভাগমন ও হারামাইন শরীফাইনে আসা-যাওয়ার কারণে হাদীসের ব্যাপক প্রসার হয়ে গিয়েছিল, জন্ম নিয়েছিলেন আল্লামা আলী মুত্তাকী বুরহানপুরী ও তার বিখ্যাত শাগরেদ মুহাম্মদ তাহের পাটনী দেশ হিজরী শতকে)। ভারতবর্ষ তখন সিহাহ সিত্তাহ এবং সেসব লেখকদের কিতাবাদি সম্পর্কে অপরিচিত ছিল, যারা হাদীস সংকলন ও বিদ“আত-কুসংস্কার প্রতিরোধের কাজ করেছেন, বিশুদ্ধ সুন্নাত ও প্রামাণ্য হাদীসসমূহের আলোকে জীবনের কর্ম পদ্ধতি পেশ করেছেন। ভারতবর্ষের সেসব স্থানীয় পুণ্যময় আধ্যাত্মিক দর্শন ও অভিজ্ঞতাসমূহের প্রভাব সমকালের প্রসিদ্ধ ও মাকবৃল শাস্তারী বুযুর্গ শায়খ মুহাম্মদ গাউছ গোয়ালিয়ারী রে) -এর নন্দিত কিতাব “জাওয়াহিরে খামসা' এর মধ্যে দেখা যেতে পারে। যার উৎস বেশিরভাগ বুযুর্গদের উক্তি ও অভিজ্ঞতা । মনে হয় যেন বিশুদ্ধ হাদীসমূহ প্রমাণিত হওয়া কিংবা নির্ভরযোগ্য শামায়েল ও সীরাতগ্রন্থ থেকে সংগ্রহ করাকে জরুরী জ্ঞান করা হয়নি। এতে রয়েছে নামাযে আহযাব (যুদ্ধকালীন নামায), আশেকদের নামায, কবরকে আলোকিত করার নামায এবং বিভিন্ন মাসের বিশেষ নামায ও দু'আসমূহ। হাদীস ও সুন্নাতের আলোকে যার কোনও অস্তিত্ নেই। এটা কেবল 'জীওয়াহেরে খামসা'-এরই বৈশিষ্ট্য নয়। বুযুর্গদের মালফুযাতের অনির্ভরযোগ্য সংকলনে এর অসংখ্য দৃষ্টান্ত পাওয়া যায়। মাশায়িখের জন্য সম্মানসূচক সিজদার ব্যাপক প্রচলন ছিল। কবরসমূহকে প্রকাশ্যে সিজদাস্থল বানিয়ে নেওয়া হয়েছিল। এর উপর প্রদীপ জ্বালানো ফখ৮্.9110001119.001

— পৃষ্ঠা ১২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।