ষষ্ঠ অধ্যায় হাদীস ও সুন্নাতের প্রচার-প্রসার, ফিকাহ ও হাদীসের মধ্যে সমন্বয় আনার প্রয়াস হাদীসের গুরুত্ব এবং প্রত্যেক দেশ ও যুগে এর প্রয়োজনীয়তা ভারত উপমহাদেশে শেষযুগে (তথা বারো হিজরী শতকের মাঝামাঝি থেকে অদ্যাবধি) শাহ সাহেব হাদীসের প্রচার-প্রসার, দরসে হাদীসের পুনজীবন দান, হাদীস শাস্ত্রের সঙ্গে মহানুভবতা এবং এই শাস্ত্রে তার বিজ্ঞতা ও গবেষণামূলক রচনাবলির মাধ্যমে এমন বিশাল সংস্কারকর্ম আঞ্জাম দিয়েছেন, যা তার সংস্কার প্রবন্ধ ও জীবনগ্র্থের একটি গুরুতুপূর্ণ ও আলোকোজ্জ্বল অধ্যায় । তার অন্যান্য জ্ঞানগত যোগ্যতা ও ধর্মীয় খেদমতের উপর যা এতখানি প্রবল হয়ে গেছে যে, 'মুহাদ্দিসে দেহলভী” তার নামের অংশ ও তার পরিচিতির শিরোনাম হয়ে গেছে । আর মানুষের মুখে মুখে ও লিখনীতে “হযরত শাহ মুহাদ্দিসে দেহলভী" প্রচলিত হয়ে গেছে। কিন্তু এই কৃতিত্রে ইতিহাস ও ব্যাখ্যা প্রদানের পূর্বে এর গুরুত্-মাহাত্ময বুঝার জন্য প্রথমে জেনে নিতে হবে, দীনী শরীয়তের নেযাম, ইসলামকে তার সঠিকরূপে টিকিয়ে রাখার চেষ্টা-সংগ্বাম, ইসলামী ভাবধারা ও পরিবেশ তৈরী এবং সংরক্ষণে হাদীস ক্লিরূপ মর্যাদা রাখে? প্রত্যেক যুগ ও প্রত্যেক দেশে (যেখানে মুসলমান আছে) এর প্রসার ও সংরক্ষণের প্রয়োজন কেন? এর প্রতি উদাসীনতা, অজ্ঞতা বা অস্বীকৃতি কতটা ভয়াবহ এবং কত বড় বিপর্যর ডেকে আনে? কোনও যুগ বা দেশ থেকে এই শাস্ত্র বিলীন বা বিস্মৃত হয়ে যাওয়া কত বড় শূন্যতা সৃষ্টি করে, যা অন্য কোনও পন্থায় বা উপাদানে পূরণ হতে পারে না? এর ব্যাখ্যার জন্য লেখক তার স্বরচিত একটি পুস্তিকার একটি উদ্ধৃতি পেশ করছে। যেখানে এই বাস্তবতাকে পুরোপুরিভাবে প্রতিভাত ও প্রমাণ করার চেষ্টা চালানো হয়েছে। হাদীস উম্মতের জন্য সঠিক মানদণ্ড 'হাদীসে নববী (স)' এমন একটি যথোপযুক্ত মানদণ্ড, যাতে প্রত্যেক যুগের সৎকর্মশীল ও সংস্কারক-মুজাদ্দিদগণ এ উম্মতের ঈমান-আমল ও আকীদা-বিশ্বাসস, চিন্তাধারা ও দৃষ্টিভঙ্গিগুলো পরিমাপ করতে পারে। অবগত ফখ৮্.9110001119.001
— পৃষ্ঠা ১১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।