আবুল হাসান আলী নদভী রহঃ — Shongrami Shadhoker Itihash part 5
/ ২৯২
📝 লেখা 📖 পিডিএফ

₹০০০৪৪৪৩৩ও এএর ৪ ০জএ৪জ৪৩ এএ৪৪৪কর করস এএ ভ৬৬ রতি জ তর তজজ্জ ৬৬৪৪৮ ৩৪৪৬তক তর জজ জর ৬৪৩৩৬ ৪৩৬ডক কও জ কর এত ১৪৬ র ডর ডড বক চক ৪ডও জরা উড ডউজততড তারও ওত জজ জজককা অবতীর্ণের প্রকৃত উদ্দেশ্য মূলতঃ মানব সত্তার সভ্যতা-শৃঙ্খলা এবং তার ভ্রান্ত আকীদা-বিশ্বাস ও ন্যাক্কারজনক গর্হিত কাজগুলো প্রত্যাখ্যান করা । কাজেই প্রশ্নোত্তর বা বিতর্কের আয়াতে কারীমাগুলো অবতরণের জন্য মুতাকালিমদের মাঝে ভ্রান্ত আকীদার অস্তিত্ব আর আহকাম সম্পর্কিত আয়াতে কারীমার জন্য তাদের মধ্যে পাপাচার ও অন্যায়-অপরাধের ব্যাপকতা এবং যিকির-আযকার আল্লাহর দিবসের স্মরণ এবং মৃত্যু ও মৃত্যুর পরবর্তী ঘটনাবলি প্রকাশিত না হওয়া- প্রকৃত কারণ হয়েছে। যেসব বিশেষ ঘটনা উদ্ধৃতকরণের কষ্ট সাধারণ মুফাসসিরগণ স্বীকার করেছেন, শানে নুযুূলের ক্ষেত্রে সেসবের ন্যুনতম দখলও নেই। অবশ্য তন্মধ্যে কিছু আয়াতে কারীমায় এমন কোনও বিশেষ ঘটনার প্রতি ইংগিত করা হয়েছে, যা রাসূলে কারীম (স)-এর যুগে কিংবা তার অনেক পূর্বে সংঘটিত হয়েছে। কুরআনে কারীম যেসব দল ও গোষ্ঠীকে প্রত্যাখ্যান করেছে, তাদের মূল চিন্তাধারা, আকীদা-বিশ্বাস এবং দুর্বলতাগুলোর বিবরণ, তাদের গোমরাহী- পথভ্রষ্টতা ও ভুল বুঝাবুঝির প্রকৃত কারণ এবং তার ইতিহাস, নেফাকী ও কপটতার ব্যাখ্যা, মুসলিম উম্মাহর কোনও সম্প্রদায় ও দলের উপর সেসবের প্রয়োগে কুরআনিক জ্ঞানের ভিত্তি, যা সংক্ষিপ্ততা সত্তেও. এমন সুস্পষ্টতার সাথে কোনও বড় থেকে বড় তাফসীর গ্রন্থে পাওয়া যাবে না। কোনও আয়াত নসখ বা রহিতকরণে পূর্ববর্তী ও পরবর্তীদের মধ্যকার পারিভাষিক পার্থকে;র ব্যাখ্যা, রহিত ও রহিতকারী আয়াতে কারীমার মধ্যে সামঞ্জস্য বিধান এবং সাহাবায়ে কিরাম ও তাবেঈনদের তাফসীরমূলক মতভেদগুলোর সমাধানে এটি শাহ সাহেবের অনন্য গবেষণাকর্ম। কোনও কোনও আয়াতে কারীমার সাথে নাহু শাস্ত্রে প্রসিদ্ধ ও প্রকাশ্য মূলনীতির বাহ্যিক অমিলের যে ব্যাখ্যা শাহ সাহেব (র) দিয়েছেন, এর মূল্যায়ন তারাই করতে পারে, যারা নাহব সংকলনের ইতিহাস সম্পর্কে ওয়াকিফহাল এবং বসরা ও কুফার মাদরাসার মতবিরোধগুলোর প্রতি দৃষ্টি রাখেন। উক্ত পুস্তিকার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, এটি পাঠ করে প্রাচীন ধর্মমত, ্রান্ত সম্প্রদায় এবং জাতি ও গোষ্ঠীসমূহের পুরোনো রোগ ও দুর্বলতাগুলো চিহ্নিত হয়, কুরআনের আয়নায় মুসলমান প্রজন্মগ্ুলোর এবং স্ব স্ব যুগের মুসলিম সমাজ ও জাতির বিভিন্ন শ্রেণীর আপন চেহারা দেখার তাওফীক হয় । সেই সাথে চিন্তা-ফিকির করা যায় যেন ধর্ম-মাযহাব ও সম্প্রদায়ের পুরোনো রোগ-ব্যাধি ও দুর্বলতাগুলো অবশেষে তাদের ভেতর প্রবিষ্ট না হয়ে যায়। ডখ্৮্.9110001119.001

— পৃষ্ঠা ১০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।