হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহান্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ১০৭ এর মূল্য সে ব্যক্তিই উপলব্ধি করতে পারে, যাকে সেসব সমস্যার সম্মুখীন হতে হয়েছে। কিছু কিছু মূলনীতি স্বয়ং শাহ সাহেব নিজস্ব চিন্তা, গবেষণা ও কুরআনিক জ্ঞানের ভিত্তিতে লিখেছেন। অন্যান্য কিতাবাদির হাজার হাজার পৃষ্ঠা মুতালা“আর দ্বারাও সেগুলো পাওয়া যাবে না। এ পুস্তিকার ভূমিকায় শাহ সাহেব যথার্থই লিখেছেন_ “দীন ওয়ালীউল্লাহ ইবনে আবদুর রহীম আল্লাহ পাক তার সঙ্গে অপার দয়া ও করুণার ব্যবহার করুন) বলছে, যখন আল্লাহ তা“আলা এই অধমের প্রতি কিতাবুল্লাহর জ্ঞানের দুয়ার খুলে, দিলেন, তখন কিছু উপকারী তত্বকণিকা (যার দ্বারা মানুষ কুরআনের জ্ঞান-গবেষণায় উপকৃত হবে) সংক্ষিপ্ত একটি পুস্তিকায় লিখে দেওয়ার আগ্রহ হল। আল্লাহর অফুরন্ত রহমতের ভাগ্তারে আশা রাখি যে, ছাত্রদের জন্য এসব মূলনীতি জানার পর কুরআনিক মর্ম অনুধাবনের এমন প্রশস্ত পথ খুলে যাবে যে, যদি অসংখ্য তাফসীর গ্রন্থ অধ্যয়ন এবং মুফাসসিরীনে কিরামের (বর্তমানে যাদের সংখ্যা খুবই কম) সংশ্রব ও শরণাপন্ন হয়ে একটি জীবনও কেটে যায়, তবু কুরআনিক জ্ঞানের সঙ্গে এরূপ সম্পর্ক ও নিবিড়তা সৃষ্টি করতে পারবে না।' কুরআনের বিষয়বস্ত ও লক্ষ্য-উদ্দেশ্য, এর বাচনভঙ্গি ও বর্ণনাশৈলীর বিশেষত্ব এবং মানবীয় রচনাবলি বিশেষতঃ পূর্ববর্তী পাঠ্যপুস্তক থেকে এর মতদ্বৈততা, স্বকীয়তা ও শানে নুযূল সম্পর্কে কয়েক শব্দে যা কিছু লিখেছেন, আজ তাতে কোনও স্বল্পতা-অপূর্ণতা অনুভূত না হওয়া সম্ভব৷ কিন্তু বারো হিজরী শতকে এটা ছিল সম্পূর্ণ নতুন চিন্তা। আর আজও কত মহলে সে চিন্তাধারা অচেনা-অপরিচিত! শানে নুযূলের বিবরণের আধিক্য ও এর গুরুত্ব প্রতি বেশি জোর দেওয়ার কারণে (যা শেষ যুগের অভ্যাস-রীতি হয়ে গিয়েছিল) বস্তুতঃ কুরআনে কারীমের বিষয়বস্ত, ঘটনাবলি, উপদেশ ও শিক্ষা দ্বারা প্রত্যেক যুগে যে উপকারিতা লাভ এবং স্ব-স্ব যুগ ও অবস্থা প্রেক্ষিতের উপর যেভাবে প্রযোজ্য হওয়া উচিত, তাতে বিরাট পার্থক্য সৃষ্টি হয়ে গিয়েছিল। শাহ সাহেবের এই গবেষণা ও পর্যালোচনা দ্বারা সেই পর্দা দূরীভূত এবং কুরআনে কারীমের বিশ্বনন্দন সৌন্দর্য প্রস্ফুটিত হয়ে ওঠে। আল-ফাওযুল কাবীর-এর প্রথম পাঠে শাহ সাহেব লিখেন, “সাধারণ মুফাস্সিরগণ প্রত্যেক আয়াতে কারীমাকে চাই সেটি মাসাইল সম্পর্কিত হোক কিংবা হুকুম-আহকাম সম্পর্কিত; একটি ঘটনার সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। আর সেই ঘটনাকে উক্ত আয়াতে কারীমার “অবতীর্ণের কারণ' হিসেবে ধরে নিয়েছেন। কিন্তু সঠিক কথা হচ্ছে, কুরআন ফখ৮্.9110001119.001)
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।