৪৮০১ ০৭4৪০ এ ০১০৪ [১৪ এটা আল্লাহর অনুগ্বহ, তিনি যাকে খুশি তা দান করেন। এর পর দু"টি তরজমায়ে কুরআনের এক বিপ্লব অনুষ্ঠিত হয়। যার ব্যাপকতা নির্ণয় করা এক দুরূহ কাজ এবং পৃথক গবেষণার দাবীদার । দরসে কুরআন কুরআনে কারীমের উক্ত উর্দু অনুবাদ ছিল এই সন্রান্ত বংশের দুই মহামনীধী হযরত শাহ আবদুল কাদির দেহলভী (র) ও হযরত শাহ রফীউদ্দীন দেহলভী, (র)-এর অনৃদিত। ভারতের যেখানে যেখানে উর্দুতে কথা বলা হত, সেখানে ঘরে ঘরে তা পাঠ করা হত। এছাড়া কুরআনে কারীমের মাধ্যমে আকীদার পরিচ্ছন্নতা এবং আমল ও চরিত্র সংশোধনের সবচেয়ে দীর্ঘ, বিচক্ষণ ও গভীর, ফলপ্রসূ ও সৃক্ষ প্রচেষ্টা হয়েছে। ওয়ালীউল্লাহী বংশের সবচেয়ে প্রবীণ ব্যক্তিত্ এবং হযরত শাহ ওয়ালীউল্লাহ সাহেবের কর্মকাণ্ডের পূর্ণতা ও ব্যাপকতা দানের সৌভাগ্য অর্জনকারী মহাপুরুষ হযরত শাহ আবদুল আযীয রে) [মৃত্যু ১২৩৯ হি.)-এর মাধ্যমে । তিনি প্রায় ৬২/৬৩ বছর পর্যন্ত দিল্লীর মত কেন্দ্রীয় শহরে এবং হিজরী তের শতকের মত গুরুত্বপূর্ণ যুগে দরসে কুরআনের কার্যক্রম চালু রাখেন। জনসাধারণ ও বিশেষ ব্যক্তিবর্গের মাঝে এর যে গ্রহণযোগ্যতা ও সাড়া পড়েছে এবং এর দ্বারা আকীদা সংশোধনের যে বিশাল কাজ সম্পাদিত হয়েছে, আমাদের জানা মতে এর কোনও তুলনা নেই। আল ফাওযুল কাবীর কুরআনের দাওয়াত, বিশেষ ও জ্ঞানী মহলে কুরআনের চিন্তা-গবেষণার যোগ্যতা সৃষ্টি করা এবং এর মাধ্যমে উম্মতের আত্মশুদ্ধি ও সংশোধনের আগ্রহ-প্রেরণা জাগ্তত করার ক্ষেত্রে শাহ সাহেবের অনন্য একটি সংস্কার কর্ম ও বৈপ্রবিক খেদমত “আল ফাওযুল কাবীর'। যা তার বিষয়বস্তর বিচারে (আমাদের জানা মতে গোটা ইলমী গ্রন্থাগারে) অদ্বিতীয় একটি গ্রন্থনা। উসূলে তাফসীর সম্পর্কে ব্যাপকভাবে কিছু পাওয়া যায় না। কেবল তাফসীর গ্রন্থের ভূমিকায় নগণ্য কয়েকটি মূলনীতি কিংবা নিজের রচনাপদ্ধতি বর্ণনার লক্ষ্যে কোনও লেখক কয়েক লাইন লিখে দেন। অবশ্য শাহ সাহেবের “আল-ফাওযুল কাবীর' পুস্তিকাটিও সংক্ষিপ্ত । কিন্তু পূর্ণ পুস্তিকাই সরাসরি তত্ত্ব ও মূলনীতিতে ভরা। বস্ততঃ এটি কুরআনিক জ্ঞানের সমস্যাগুলোর জ্ঞানগত অভিজ্ঞতাসম্পন্ন একজন বিশিষ্ট আলেমের এক অমূল্য ও বিরল উপহার। ফখ্৮্.9110001119.001)
— পৃষ্ঠা ১০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।