হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী রে)-এর জীবন ও কর্ম ১০৩ তককএ ৮৪৩ ৪কক ডক ৬জডভত জু ওজ ভত ভরন উজ ড৪ জজ এ এ ৪ ও ও ও ৪ কর ও জকি তর ৯৪৬ ডর উজ তক এ তত কউ জও৬৪ এক ৪ এজ ডড ৪ জগ এও ৪5৪ ডত জজ ৪৪ ৪5 555৩ র ৪৪৪ ডডও জর ৪৪৪৬৬ ৪৪এএ ডক ওকওজতজতজ্ত পারে। তাফসীরে হাক্কানী সংকলক মাওলানা আবদুল হক হাকানীর প্রত্যক্ষ বিবরণ হচ্ছে, আজকাল অজ্ঞ লোকজন যাকে সাদীর তরজমা বলে থাকে, সেটি মূলতঃ সাইয়িদ শরীফের তরজমা । প্রকাশক আমার সামনে তরজমাটি প্রসারের উদ্দেশ্যে সাদীর সাথে সম্পৃক্ত করে দিয়েছেন ।" মোটকথা, শাহ সাহেব হিজায সফর থেকে প্রত্যাবর্তনের পাচ বছর পর (সম্ভবতঃ আকীদা সংশোধনের সেসব চেষ্টা-সংগ্রামের ফলাফল লক্ষ্য করে, যা বিশেষ পঠন-পাঠন, রচনা ও ওয়াজ-নসীহতের মাধ্যমে হচ্ছিল) সিদ্ধান্ত নিলেন- ব্যাপক হিদায়াত, আকীদা সংরক্ষণ ও সংশোধন এবং আল্লাহ পাকের সঙ্গে মজবুত সম্পর্ক স্থাপনের জন্য কুরআনে কারীমের পথনির্দেশনা, হেদায়াত ও শিক্ষাকে সরাসরি প্রচার-প্রসার করার চেয়ে ফলপ্রসূ কোন পথ- প্রক্রিয়া হতে পারে না। আর তার পন্থা একটিই । সেটি হচ্ছে, কুরআনে কারীমের ফার্সী অনুবাদ ও তার প্রচার-প্রসার। স্বয়ং শাহ সাহেবের ভাষায় এর অনুপ্রেরণা, কারণসমূহ এবং এই পদক্ষেপের ইতিহাস শুনে নিন। তার তাফসীর গ্রন্থ “ফাতহুর রহমান'-এর মুখবন্ধে তিনি লিখেন_ “এই যে যুগে আমরা বিদ্যমান এবং এই যে দেশে আমরা বাস করছি। এখন এদেশে মুসলমানদের হিতাকাঙ্খার দাবী হচ্ছে, তরজমা কুরআন সহজ-শুদ্ধ ও ফার্সী পরিভাষায় ভাষার উৎকর্ষতা ও সৃক্ষ্সতা প্রকাশ এবং সংশ্লিষ্ট ঘটনাবলি ও ব্যাখ্যা-বিশ্লেষণ উল্লেখ ছাড়া, করা, যাতে আম-খাছ নির্বিশেষে সকলেই সমান বুঝে। ছোট-বড় সকলেই কুরআনের মর্মার্থ অনুধাবন করতে পারে। কাজেই এ কাজের গুরুত্ব এই অধমের অন্তরে ঢেলে দেওয়া হয়েছে এবং সেজন্য বাধ্য করা হয়েছে। প্রথমে বিভিন্ন তরজমার উপর চিন্তা-ভাবনা করা হয়েছে। যাতে করে যে তরজমা উদ্দেশ্য মাফিক পাওয়া যাবে, তার প্রসার করা যায়। আর যেন এই তরজমা যথাসম্ভব সমকালীন মানুষের আগ্রহ ও চাহিদা অনুযায়ী হয়। কিন্ত সেসব তরজমায় দেখলাম, হয়ত সীমাহীন দীর্ঘতা রয়েছে কিংবা সমস্যাপূর্ণ সর্বক্ষপ্ততা ও সংকোচন রয়েছে। ইতোমধ্যে সূরা বাকারা ও নিসার তরজমা হয়ে যাওয়ার পর হারামাইন সফরের সুযোগ হয়ে গেলে সেই ধারাবাহিকতা বন্ধ হয়ে যায়। কয়েক বছর পর জনৈক শ্নেহভাজন তরজমা কুরআন পড়তে লাগলেন। আর তা পূর্বের মনোবাসনার প্রেরণা হয়ে গেল। সিদ্ধান্ত নিলাম, সবকের পরিমাণ তরজমা লিখে নেব। যখন এক-তৃতীয়াংশ কুরআনে কারীম তরজমা হয়ে গেল, তখন উক্ত ন্নেহভাজনের আকস্মিক সফর এসে যাওয়ায় এই কার্যক্রম পুনরায় স্থগিত হয়ে যায়। দীর্ঘদিন পর একটি সুযোগ সৃষ্টি হয় এবং পুনরায় সেই পুরোনো মনোবাসনা জেগে ওঠে । আর দুই-তৃতীয়াংশ পর্যন্ত তরজমা হয়ে যায়। ডখ৮্.9110001119.001
— পৃষ্ঠা ১০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।