বৈরিতার উপলব্ধি আরও প্রবলভাবে সৃষ্টি হয়। আর সেখানের আলোকময়, আধ্যাত্মিক ও কুরআনী পরিবেশে যেখান থেকে তাওহীদের সুরতরঙ্গ প্রথমবার উচ্চকিত হয়েছিল, শাহ সাহেবের সদা জাত সচেতন অন্তকরণে তার এ আহ্বান তথা ভারতের বুকে কুরআনে কারীমের দৌলতকে ব্যাপকভাবে ছড়িয়ে দেয়ার আকাঙ্খা এমন সুস্পষ্ট ও তীব্রভাবেই হয়ত জন্মেছে, যাকে সেই ইলহাম ও অদৃশ্য ইংগিত নামে ব্যাখ্যা করা যায়, যা প্রত্যেক যুগে কোনও পুণ্যাত্ার উপর কোনও জরুরী ধর্মীয় প্রয়োজন ও কার্যক্রম পূর্ণতা দানের জন্য অবতীর্ণ হয়ে থাকে । যার প্রতিছন্দিতা ও যার উপর জয়লাভ করা অসম্ভব হয়ে দাঁড়ায়। কাজেই আমরা দেখি, শাহ সাহেব প্রত্যাবর্তনের পর, যা “ফাতন্ুর রহমান' নামে পূর্ণতা লাভ করেছে। সে সময় ভারত ছিল প্রায় অনারব রাষ্ট্র, তুর্কিস্তান, ইরান ও আফগানিস্তান ছিল যার নিকটতম প্রতিবেশি দেশ এবং সেসব দেশের চিন্তাধারা, দৃষ্টিভঙ্গি, পেশা, রীতিনীতি, আগ্রহ-উদ্যম আর চিরাচরিত বাস্তবতার ছায়া ভারতের শিক্ষা ও ধর্মীয় অঙ্গণে পতিত হত, সেখানে ধরে নেওয়া হয়েছিল যে, কুরআনে কারীম একান্ত বিশেষ শ্রেণীর মুতালা“আ, চিন্তা-গবেষণা ও বুঝা- বুঝানোর কিতাব, যার জ্ঞান এক ডজন বিদ্যার উপর নির্ভরশীল -একে সাধারণ মানুষের মধ্যে নিয়ে আসা, আম মানুষকে সোজাসুজি এর মর্মার্থ সম্পর্কে অবহিত করা এবং এর থেকে হিদায়াত ও আলোকরশ্ি অর্জনের দাওয়াত দেওয়া ছিল মারাত্মক ভয়ঙ্কর, এক বিরাট গোমরাহী ও ফিতনার পথ উন্মোচনের : নামান্তর । সেই সঙ্গে জনসাধারণের মানসিক ও চিন্তাগত বিক্ষিপ্ততা, স্বেচ্ছাচারিতা ও উলামায়ে কিরামের প্রতি অমুখাপেক্ষিতা বরং বিদ্রোহ ও অবাধ্যতার আহ্বান। এ ধরনের চিন্তাধারা ও দলীল-প্রমাণকে সংক্ষিপ্ত একটি পুস্তিকা “তুহফাতুল মুওয়াহহিদীন'-এর মধ্যে অত্যন্ত চমতকার ভঙ্গিতে তুলে ধরা হয়েছে। “কিছু লোর বলে থাকে- কুরআনে কারীম ও হাদীস শরীফ কেবল সেই অনুধাবন করতে পারে, যে অনেক শাস্ত্র ও বই-পুস্তক পড়েছে এবং সমকালের আল্লামা (গভীর জ্ঞানী) হবে। তাদের জবাবে মহান আল্লাহ তা'আলা বলেন, ₹636-354- ৫৯0০1 ৯9 ত৮০ ১০ 0 ভা ৩০ ৪৬৯] ১১ 8৯০ ০৮০০ এ 05 01906 015244৯5 আর ০০৯3 ফখ৮্.9110001119.001
— পৃষ্ঠা ১০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।